

Buy মাইন ক্যাম্ফ Online in Bangladesh
লেখক: আডলফ হিটলার
- Author: আডলফ হিটলার
- Publisher: বিভাস
- Isbn: 9847034304763
- Number Of Pages: 240
- Language: বাংলা
- Edition: 1st Edition, 2015
পণ্য সারসংক্ষেপ (Summary)
"মাইন ক্যাম্ফ" বইয়ের ফ্ল্যাপের অংশ থেকে নেয়া:১৯২৪ সালের ১ এপ্রিল, মিউনিক গণ-আদালতের বিচারে লেখ নদীর তীরে ল্যান্ডস্বার্গের দুর্গে আমার কারাবাসের দিনগুলাে শুরু হয়। গত কয়েক বছরের অবিশ্রান্ত পরিশ্রমের পর একটা কাজ করার মত সময় এ প্রথম আমার ভাগ্যে জোটে; অনেকেই আগে আমাকে অনুরােধ করেছে এবং আমি নিজেও ভেবেছি যে আমাদের সংগ্রামের পক্ষে এটা অত্যন্ত মূল্যবান। সুতরাং এ ভেবেই আমি এ বইটা লেখা শুরু করি, যার মূল উদ্দেশ্য শুধু সংগ্রামটাকেই এগিয়ে নিয়ে যাওয়া নয়, তাকে উন্নত করাও। তাই এ বই থেকে এমন অনেক কিছু শেখার আছে যা তৎকালীন পারিপার্শ্বিক লেখা বা প্রবন্ধ থেকে পাওয়া সম্ভব নয়। আমি কিভাবে উন্নতির সােপান বেয়ে ওপরে উঠেছি, এ বইয়ের প্রথম এবং দ্বিতীয় অংশে তা বর্ণনা করেছি। শুধু তাই নয়; আমার সম্পর্কে ইহুদী সাংবাদিকরা যে কল্পিত অপপ্রচার করেছে, সেটা ধ্বংস করার সুযােগও এ বইয়ের মাধ্যমেই আমি পেয়েছি। এ বই আমাকে দূরে সরিয়ে রাখবে না, বরং সংগ্রাম যাদের হৃদয়ের দাবি তাদের কাছাকাছি আমাকে পৌঁছে দেবে, তাদের জ্ঞান বাড়াতে সাহায্য করবে। আমি জানি যত লােককে মুখের কথায় কাজ করানাে যায়, লেখার দ্বারা তা সম্ভব নয়। প্রতিটি সৎ এবং মহৎ সংগ্রাম পৃথিবীতে যা সংগঠিত হয়েছে, তা জন্ম নিয়েছে মহৎ বক্তার বক্তৃতা থেকে, কোন বড় লেখকের লেখা থেকে নয়। যাহােক, ভণিতার বিরুদ্ধে সংগ্রামের দৃঢ় হাতিয়ার হিসেবেও লেখাটা প্রয়ােজন। সুতরাং এ বইটি তার ভিত্তিপ্রস্তর।
রিভিউ ও রেটিং (Review & Rating)

Wow book

isn't worth reading
অনেক বানান ভুল।আর অসংখ্য ভুলে ভরা একটা বই।

this book is really a great one
ভাল বই।হিটলারের জীবনের ও চিন্তাধারার অনেক কিছু জানা যায় এ বই থেকে । তবে হিটলার নিজের ভাষায় নিজেকে উপস্থাপন করেছে। তাই, পড়ে অনেকে তাকে নির্দোষ ভাবতে পারেন। কিন্তু আপনি যাদি তার সম্পর্কে অন্যান্য লেখকের বই পড়েন তবে হিটলার সম্পর্কে আরো ভাল বুঝতে পারবেন। হিটলার ইতিহাসের এক উগ্র জাতীয়তাবাদের ধারক। অহংকার তাকে আন্ধ করে দিয়েছে।
প্রশ্ন ও উত্তর (Q/A)
একই বইয়ে বিভিন্ন দাম হবার কারন কি? এখানে লিখাগুলোর কি সট বা বিস্তারিত এমন হবার কারনে দামের তারতম্য। যেমন মাইন ক্যাম্ফ আডলফ হিটলার।। উত্তরটা জানাবেন প্লিজ....
এটা সাধারণত বই তৈরির যাবতীয় বিষয়ের উপর নির্ভর করে বিভিন্ন প্রকাশনীর বইয়ের দামের পার্থক্য ঘটে । বইয়ের তথ্যের তারতম্য সাধারণত ঘটে না ।
Is this book including Hard cover ???
Yes, This book is including hardcover.
বইটি পড়ে কি সম্পূর্ণ আত্মজীবনী জানতে পারব?
প্রিয় গ্রাহক, জি!
এটা কোন প্রকাশনির?
প্রিয় গ্রাহক, বইটি বিভাস প্রকাশনী থেকে প্রকাশ করা হয়েছে।























