কারাবাসের দিনগুলি
বই কালেকশন

Buy কারাবাসের দিনগুলি Online in Bangladesh

লেখক: জয়নাব আল গাজালী

5.00
(1 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: জয়নাব আল গাজালী
  • Publisher: নাশাত পাবলিকেশন
  • Number Of Pages: 226
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2021
৳ 203৳ 27025% ছাড়
স্টক আউট (Stock Out)
ফরম্যাট / সংস্করণ নির্বাচন করুন:
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

কারাবাসের_দিনগুলি: ইসলামের জন্য জেল-জুলুম ও নির্যাতনের ইতিহাস নতুন কিছু নয়। ইতিহাসের পরতে পরতে দেখা মিলবে এর অজস্র উদাহরণ। আল্লাহকে রব স্বীকার করার কারণে, নববী যুগ থেকেই; মুসলমানরা সহ্য করে আসছে যাতনা ও নির্যাতন। তাদেরকে পড়তে হয়েছে দুর্বিপাকে। এবং প্রচণ্ড কষ্টের মুখে জীবনও চলে গিয়েছিল কারো কারো। ইয়াসির-পরিবারের কথা কি ইতিহাস ভুলে গেছে! ইতিহাস কি ভুলে গেছে বেলাল হাবশির সেই আহাদ আহাদ নিনাদ! না, ইতিহাস তা ভোলেনি। আর জালেমরাও বিরত হয়নি তাদের নির্যাতন ও জুলুম থেকে। বিংশ শতাব্দীতে মিশরের আকাশেও দেখা দিয়েছিল জালেমদের, যাদের শত্রুতা শুরু হয়েছিল স্বয়ং ইসলামের সঙ্গেই, শরিয়তের ধারকদের যারা শত্রু ঠাওরে নিয়েছিল। এবং মুসলমান মাত্রকেই যারা শুরু করে দিয়েছিল জেলে পুরতে। মিসরের জেলগুলো সব ভরে উঠেছিল কালিমা-পড়া মুসলমানদের দ্বারা। আর জেলগুলো পরিণত হয়েছিল শয়তানের নরকে। সেখানে শয়তানের চ্যালারা মুসলমানদের উপর দিয়ে চালিয়েছিল নির্মম-নৃশংস ও ভয়াবহ নির্যাতন। কেমন ছিলো সেই নির্যাতন? কেমন করে তারা ঝাঁঝরা করে দিত মুসলমানদের পিঠ? আরও কত কত রকমের নির্যাতন তারা চালাত মুসলমানদের উপর? তারই এক গা-শিউরে ওঠা স্মৃতিকথা লিখেছেন শয়তানের কারাগারের এক বন্দিনী—জায়নাব আল-গাজালি। সেই স্মৃতিকথারই বাংলা রূপ “কারাবাসের দিনগুলি”।

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(1 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Md. Juwel Rana
Md. Juwel Rana ভেরিফাইড
13 Jun 2024

▫️কারাগারে একজন নারীর প্রতি কী পরিমাণ জঘন্য প্রকারের পাশবিক আচরণ, নির্মম নির্যাতন এবং অবর্ণনীয় জুলুম হতে পারে তা কল্পনাও করা যায় না। ▫️ বইয়ের কিছু অংশ : কোনো মানুষই নির্দিষ্ট সময়কে ছাড়াতে পারবে না এবং জীবনের কিছু অংশ বাকি থাকতেই মারা যাবে না কেউ। কিন্তু মৃত্যু হলো মানুষকে সতর্ককারী, মানুষের জীবন-প্রাঙ্গনের সতর্কঘণ্টা। মৃত্যু সতর্ক করে বলে, তোমাদের খেয়ালিপনা থেকে জেগে ওঠ, স্বেচ্ছাচারিতা ও অত্যাচার ত্যাগ কর। এসব কোনো কাজেই আসবে না। অচিরেই তোমাদেরকে তোমাদের শক্তি-দাপট-সম্পদ-বাদশাহি-সৈন্যসামন্ত-পরিবার ও সন্তানসন্ততি; সবকিছু ছেড়ে যেতে হবে। . ইসলামের যুদ্ধ কোনো ব্যক্তিগত বা কতক লোকের যুদ্ধ নয়; বরং তা বাতিলের সাথে হকের যুদ্ধ, কুফরের সাথে ইমানের যুদ্ধ; শিরক-নাস্তিক্যবাদ ও মূর্তিপূজার শক্তির বিরুদ্ধে আল্লাহর গোলামির যুদ্ধ। যে মারা যাবার সে মারা যাবে। যে নিহত হবার সে নিহত হবে। কিন্তু মুমিনদের মৃতরা থাকবে জান্নাতের আবাসে, সুউচ্চ জান্নাতুল ফেরদাউসে, সত্য আসনে, জান্নাত ও নহরের মাঝে, সর্বময় ক্ষমতার অধিকারী বাদশাহর সন্নিকটে। মুমিনরা শহিদ হয়, নয়তো বেঁচে থাকে। . ইসলাম ছাড়া এ জাতির কোনো গতি নেই, ইসলামহীন এই পৃথিবী কাঙাল। " নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের থেকে তার জানমাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। " . . ▪️পাঠ প্রতিক্রিয়া: তাগুত বাহিনীর কারাগারের নির্মম নির্যাতনের বর্ণনায় জায়নাব আল গাজালি ( আল্লাহ তাকে মাফ করুন ) যা কিছু উল্লেখ করেছেন তা শুনে যে কারোরই গা শিউরে ওঠে যাবে। নির্যাতনের পর নির্যাতন সহ্য করে তিঁনি ছিলেন সত্যের পথে অটল। তাঁর শরীর চাবুকের আঘাতে ক্ষত-বিক্ষত করে দেওয়া হয়েছিল। দিনের পর দিন অত্যাচারের মাত্রা তীব্র থেকে তীব্রতর হতে চলছিল। কখনো চাবুক, কখনো প্রশিক্ষিত কুকুর, পানির সেল, জবাই করা পশুর মতো ঝুলানো, নিকৃষ্ট গালাগাল, পিপাসা, দীর্ঘ সময় পানি ব্যবহার করতে না দেওয়া ইত্যাদি পাশবিক নির্যাতন তাঁকে করা হতো। দীর্ঘ ৬ বছরের কারাগার জীবনে অত্যাচার, জুলুমের শিকার হয়েও সত্যের পথে, হকের পথে যে দৃঢ়তা এবং ধৈর্যের গুণ তিঁনি দেখিয়েছেন; ইমানের শক্তি কতটা থাকলে এমন গুণের অধিকারী হওয়া যায় তা আমাদের ভাবনার বাহিরে। ইসলামি দাওয়াতের কাজে যারা আছেন তাদের ইমানি শক্তি বৃদ্ধি করতে একজন সত্যের পথে থাকা ব্যক্তির জীবনী অধ্যয়ন নিশ্চয় কাজে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ জায়নাব আল গাজালি, তাঁর সহযোদ্ধাদের এবং সত্যের পথে যারাই লড়ে গিয়েছেন তাদের প্রতি আল্লাহ রহম করুন এবং তাদেরকে শান্তিতে রাখুন। . . ▫️বইটির কোয়ালিটি: বইটির অনুবাদ খুব প্রাঞ্জল এবং সাবলীল ছিল। বানানের দিকে খুব সতর্ক ছিলেন। বানানের তেমন কোনো ভুল চোখে পড়েনি। ▫️বই: কারাবাসের দিনগুলি ▪️প্রকাশন: নাশাত পাবলিকেশন ▫️লেখক: জয়নাব আল গাজালি ▪️অনুবাদক: ইমরান হোসাইন নাঈম ▫️মুদ্রিত মূল্য: ২৭০ / পৃষ্ঠা: ২২৪ তেরই জুন দুই হাজার চব্বিশ।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)

Mein Kampf

Mein Kampf

৳ 898৳ 898
4.68(7)
কিনুন