

Buy রবি পথ Online in Bangladesh
লেখক: আবুল হায়াত
- Author: আবুল হায়াত
- Publisher: সুবর্ণ
- Isbn: 9789849859550
- Number Of Pages: 302
- Language: বাংলা
- Edition: 1st Published, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
আবুল হায়াত অভিনয় জগতের এক জীবন্ত নক্ষত্র! একাধারে মঞ্চ, টেলিভিশন নাটক, বিজ্ঞাপন, চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা, লেখক, ঔপন্যাসিক, নির্মাতা, প্রকৌশলী আদ্যোপান্ত একজন শিল্পের মানুষ আবুল হায়াত। শিল্পের সঙ্গে এই মানুষটির সখ্যতা ৫৫ বছরের অধিক সময় ধরে এবং দীর্ঘ ক্যারিয়ারে নেই কোনো বিতর্কের দাগ, নেই কোনো ব্যর্থতা। প্রাপ্তির ঝুলিতে রয়েছে প্রশংসা আর দর্শকদের ভালোবাসা। ৬৯'-এর গণ-অভ্যুত্থানের সময় থেকে আজ অব্দি নিয়মিত অভিনয় করে চলেছেন আবুল হায়াত। তাঁর অভিনীত নাটকের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে। ছয় দশকের শিল্পীজীবনে বরেণ্য শিল্পী আবুল হায়াত দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য কাজ। অভিনয়ের পাশাপাশি লেখালেখি ও নাটক নির্মাণ সবই চলেছে একসঙ্গে। বুয়েট থেকে কৃতিত্বের সাথে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ পাশ করেও শিল্প-সংস্কৃতি থেকে তাকে বিচ্যুত করা যায়নি। বরং অভিনয়ের জন্য ছেড়েছেন লোভনীয় সব চাকরি। শিল্পীর জীবনের এই শৈল্পিক দীর্ঘ পথ পাড়ি দেওয়ার গল্পগুলো এবার উঠে এসেছে তাঁর আত্মজীবনী 'রবি পথ'-এ। তিনি এ আত্মজীবনীতে জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এই আত্মজীবনীটি এক আনন্দ-যাত্রার গল্প, যা পরবর্তী প্রজন্মকে শিল্পকে ধারণ করতে, শিল্পের সাথে পথ চলতে সাহস জোগাবে। তিনি এমন এক ব্যক্তিত্ব যিনি একই সাথে সংস্কৃতির ধারক এবং বাহক। খুব সহজ সরল তাঁর জীবন দর্শন, এক কথায় বলা যেতে পারে 'living in art for art's sake'। তিনি দর্শকদের ভালোবাসার মাঝেই বেঁচে থাকতে চান। জীবনের শেষ দিন পর্যন্ত সেই ভালোবাসা বুকে নিয়ে অভিনয় করে যেতে চান।
রিভিউ ও রেটিং (Review & Rating)

“রবি পথ” বিশিষ্ট অভিনেতা, নাট্যকার ও পরিচালক আবুল হায়াতের একটি অনন্য গ্রন্থ, যেখানে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন, দর্শন ও সাহিত্যচর্চা নিয়ে তাঁর নিজস্ব ভাবনা ও অনুভব প্রকাশ করেছেন। বইটির নাম থেকেই বোঝা যায়—এটি এক আলোকিত যাত্রাপথ, রবীন্দ্রচিন্তা ও মানবতার সন্ধানে এক শিল্পীর আত্মবিশ্বাসী পদচারণা। আবুল হায়াত তাঁর দীর্ঘ সাংস্কৃতিক জীবনের অভিজ্ঞতা, নাটক ও অভিনয়জগতে রবীন্দ্রনাথের প্রভাব—সবকিছু মিলিয়ে সহজ ও প্রাণবন্ত ভাষায় বইটিকে সমৃদ্ধ করেছেন। বইটিতে পাঠক পাবেন রবীন্দ্রনাথের সাহিত্য ও জীবনের অনুপ্রেরণা কীভাবে আধুনিক নাট্যচর্চা ও অভিনয়ে গভীর প্রভাব ফেলেছে, তার অন্তর্মুখী বিশ্লেষণ। সাহিত্যপ্রেমী, রবীন্দ্রনাথ অনুরাগী এবং সংস্কৃতিচর্চায় আগ্রহী পাঠকের জন্য “রবি পথ” হবে এক মননশীল ও অনুপ্রেরণামূলক পাঠ।





খুবই সুন্দর একটা বই, জীবনের ধাপে ধাপে অভিজ্ঞতা, জীবন দর্শন সবকিছু ফুটে উঠেছে এই আত্মজীবনী "রবি পথ" নামক গ্রন্থে























