অক্ষয় মালবেরি
বই কালেকশন

Buy অক্ষয় মালবেরি Online in Bangladesh

লেখক: মণীন্দ্র গুপ্ত

4.46
(6 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মণীন্দ্র গুপ্ত
  • Publisher: অবভাস (ভারত)
  • Isbn: 9788390811741
  • Number Of Pages: 264
  • Language: বাংলা
  • Edition: 5th Printed, 2018
৳ 808৳ 95015% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"অক্ষয় মালবেরি" বইয়ের পিছনের কভারের লেখা: আত্মজীবনী লিখতে গিয়ে নিজের জীবনকে কেউ দেখে দূরবিনে, কেউ দেখে অনুবীক্ষণের লেসের তলায়। মণীন্দ্র গুপ্ত দেখেছেন নিজের তৈরি এক ক্যালিডােস্কোপে। আপাত-বাস্তবের নেপথ্যে যেন চিরকাল বইছে এক ঘনগহন অন্য বাস্তবের স্রোত। তার দেখা ছায়া গােধূলি মেঘ হাওয়া জল ফড়িং সরীসৃপ পাখি গাছের মধ্যে আসে মানুষী ব্যক্তিত্ব, আর মানুষের মধ্যে দেখা দেয় গুনবতী প্রকৃতির অজ্ঞান সৌন্দর্য। জগৎপটে জীবনের এই সমস্ত অকিঞ্চিৎকর ভাঙা টুকরাে বিন্যাসে বিন্যাসে অন্তহীন ছবির পর ছবি সাজায়। অক্ষয় মালবেরি উপন্যাস নয়, প্রচলিত আত্মজীবনীও নয়, একজন দুঃখী-না সুখী-না মানুষের চিহ্নপত্র। কঁচা কঞ্চির কলমে বনের সবুজ কালিতে হােগলার পাতায় লেখা—উজ্জ্বল দুরন্ত দুঃখী ক্ষণমধুর অতীত যেন স্তব্ধতা থেকে এসে আবার স্তব্ধতায় ফিরে গেছে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.46
(6 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Asif Choudhury
Asif Choudhury ভেরিফাইড
30 Apr 2026

এই বইটি পড়া এক অনন্য , অদ্ভুত অভিজ্ঞতা। যাঁরা শশব্যস্ত , তাঁদের জন্যে এই বই নয়। যাঁরা একটু থেমে দম নিতে চান , শিল্পীর (খেয়াল করুন , লেখক বলছি না ) চোখ দিয়ে আবারো কিছুটা চেনা, অনেকটা অচেনা এক দেশ দেখতে চান যেখানে মানুষ আর প্রকৃতি এক বিচিত্র , রহস্যময় সংকেতে মিলেমিশে আছে , তাঁদের জন্যে এই বই। বইটি কিনুন , সংগ্রহে থাকুক। এই বইটি বারবার পড়ার বই অনেকটা জীবনানন্দের কবিতার মতো।

বনলতা
বনলতা ভেরিফাইড
16 Mar 2026

চমৎকার একটা ব‌ই

সিহাব উদ্দীন
সিহাব উদ্দীন ভেরিফাইড
01 Sep 2022

আদরের দিন খুব তাড়াতাড়ি শেষ হলে প্রকৃতির নিয়মে সম্মুখীন হতে হয় কঠোরতা ও বিপন্নতার। "অক্ষয় মালবেরি"লেখকের আত্নজীবনীমূলক বই। লেখকের শৈশব হতে বাইশ বছর অব্ধি প্রামাণ্য চিত্র ও চরিত্রের সংকলন। গ্রামীণ সমাজের জীবন সম্মন্ধে লেখকের বর্ণনা এক ধরনের বিভ্রমের সৃষ্টি করেছিলো প্রতিটি ক্ষণে ক্ষণে। ★" ভাসাও তরুণী হে কর্ণধার। ছবির সেই প্রিন্টটির বাষট্টি বছর হল। এখনও সযত্নে রেখে দিয়েছি" আমার কাছে অদ্ভুত চরিত্র ছিলো লেখকের বাবা! কিছু সময় আমি কিংকর্তব্যবিমুঢ় হয়ে যায়, বয়ঃসন্ধিকালের সময় উল্লেখ্য কিছু পদক্ষেপ ও চিন্তাধারা দেখে! এমন পদক্ষেপই জানান দেয় শুপ্ত প্রতিভা জাগ্রত হবার সোপান খুলছে ধীর পায়ে, "শক্তিজীবনি" পাঠ চার আনা দিয়ে "ব্রহ্মচর্য" কিনে পাঠ "মরনং বিন্দুপাতেন, জীবনং বিন্দুধারণাৎ। ★স্রস্টা নিয়ে ছিলেন তিনি বস্তুবাদী! ঈশ্বরভক্তি নয়, সাধুতত্ত্ব নয়, লেখকের টানতো সাধুর জীবন! ঐটিই শিল্পীর জীবন, যোদ্ধার জীবন, পুরুষের জীবন। তুলির ডগায় একটু এঁকেবেকে আচড় দিয়ে ফুটিয়ে তুলেছেন নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশবিশেষ! ফৌজদারিতে নিজেকে আত্ননিয়োগ করলেও, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নিজ ইচ্ছায় ফৌজদারিতে স্তফা দেন। " কলকাতায় ফিরে, ধোয়ার পরেও,বোতলটাতে বহুদিন রামের গন্ধ লেগে ছিল।আমার ভালো লাগত। একটা দূরে রেখে আসা জীবনের কথা মনে পড়ত।" সময় সল্পতার জন্য, ধীরে ধীরে শেষ হলো একধরনের অমোঘ মেঘ! সুখাদ্য হিসেবে "অমৃত" বললেও কম হয়!

Md. Tahmid Mojumder
Md. Tahmid Mojumder ভেরিফাইড
04 Aug 2022

স্মৃতিকথা এতো সুন্দরও হতে পারে!

Shohan
Shohan ভেরিফাইড
09 Dec 2020

কবি মণীন্দ্র গুপ্তর জন্ম ১৯২৬ সালে অবিভক্ত বাংলার বরিশালের গৈলা গ্রামে। কৈশোর কাটিয়েছেন আসামের বরাক উপত্যকায় মামার বাড়িতে। একই সঙ্গে কবি, প্রাবন্ধিক, কথাসাহিত্যিক ও চিত্রশিল্পী মণীন্দ্রবাবু দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। 'অক্ষয় মালবেরি' তাঁর আত্মজীবনী। ঘটনা বর্ণিত হয়েছে জন্মের মুহূর্ত থেকে বাইশ বছর বয়স পর্যন্ত। তাঁর প্রাঞ্জল লেখা ও কাব্যিক বর্ণনা পাঠককে ধরে রাখে এক ঘোড় লাগা মায়াতে। অনুভূতি, বলে বোঝানো মুশকিল হবে বোধহয়। অনেকদিন পর একটি বই পড়ে বেশ তৃপ্তি পেয়েছি। কয়েক ঘণ্টা ঢুঁকে গিয়েছিলাম বইয়ের পাতায়। বইটা আরও বিস্তৃত হতে পারত। অনেকেই এ অনুরোধ করেছিলেন। সে দায় অবশ্য মিটিয়ে দিয়েছেন লেখক। অবভাস প্রকাশনীর অখণ্ড বইটির শেষে লেখক জানিয়ে দিয়েছেন সে কথা। ২০১৮ সালে কবি মনিন্দ্র গুপ্ত মৃত্যুবরণ করেন।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

এই বইটার হার্ডকভার নেই?

উত্তর

দু:খিত, বইটির হার্ডকভার নেই।

প্রশ্ন

এই বইটার হার্ডকভার নেই?

উত্তর

দু:খিত, বইটির হার্ডকভার নেই।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)

Mein Kampf

Mein Kampf

৳ 898৳ 898
4.68(7)
কিনুন