অনুভূতির অভিধান
বই কালেকশন

Buy অনুভূতির অভিধান Online in Bangladesh

লেখক: তাহসান খান

4.34
(282 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: তাহসান খান
  • Publisher: অধ্যয়ন প্রকাশনী
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2021
৳ 219৳ 27019% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

বিস্ময় আমি এমন একটা যুগে বড় হই যখন স্কুলে কিংবা বাসায় শাসনের নামে মৃদু প্রহারের প্রয়ােগ ছিল খুব স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু আমার স্কুল ছিল সেন্ট যােসেফ হাই স্কুল, একটা মিশনারি স্কুল । অনেক বছর ধরে বিদেশী হেড মাস্টারদের পরিচালনায় থাকায় অন্যান্য স্কুলের তুলনায় শারীরিক প্রহারের প্রয়ােগ ছিল খুব কম। আর আমিও ছিলাম শান্ত শিষ্ট (লেজবিশিষ্ট) তাই মার খেতে হয়নি কখনাে, বাসায় যদিও আমার বাবা মা বরাবরই খুবই কড়া প্রকৃতির ছিলেন, এই ব্যাপারটায় তারা ছিলেন অসম্ভব প্রগতিশীল এবং নমনীয়। মােটকথা, যে যুগে বেড়ে ওঠা মানে জালি বেতের সাঁড়াশি অভিযানে পুরাে প্রজন্ম তটস্থ, সেই যুগে প্রহার ব্যতিরেকেই আমার শৈশবের বেড়ে ওঠা। কিন্তু শাসন? সে ছিল বিস্তর।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.34
(282 টি কাস্টমার রিভিউ)
5
55%
4
30%
3
5%
2
10%
1
0%
Md. Farash Uddin
Md. Farash Uddin ভেরিফাইড
08 Sep 2024

বইটি সম্পূর্ণ পড়েছি,,বেশ ভালো ছিলো। মানুষের অনুভূতি গুলোর বিশ্লেষণ এবং নতুন কিছু অনুভূতি সম্পর্কে তথ্য পেয়েছি। ধন্যবাদ, অনুভূতির অভিধান 🌿 ধন্যবাদ, তাহসান খান 🌿

Zahid Hossain
Zahid Hossain ভেরিফাইড
12 Dec 2023

আবেগ বিষয়ে লেখা বইটি। লেখকের নিজের জীবনের ঘটনার মধ্য দিয়ে এক একটি আবেগ আলোচিত হয়েছে। কন্যাকে নিয়ে একটি অংশ রয়েছে। অভিধান শব্দটি প্রত্যাশায় কিছুটা বিভ্রান্তি তৈরী করতে পারে।

Shyamal Das
Shyamal Das ভেরিফাইড
23 May 2022

তাহসান খান-এর 'অনুভূতির অভিধান' বইটি নিয়ে নিজের মতো অল্প করে লিখছি... এই বইটি সম্পূর্ণ অন্যরকম একটি বই, যেটি আপনাকে নিজেই আপন করে নেবে। বইটি আমাদের জীবনের কতোগুলি অনুভূতিকে কেন্দ্র করে লেখা। আমাদের জীবনে এরকম অনেক অনুভূতি আছে যেগুলিকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে ওতোটা বিশ্লেষণ করতে চাই না। এই বইটি সেই অনুভতিগুলির একটি সুবিন্যস্ত প্রকাশ। আমাদের মতোই লেখক একজন মানুষ এবং তাঁর মধ্যেও অনুভূতির সমাবেশ বিদ্যমান। তাই তিনি সেই অনুভূতিগুলিকে তাঁর অভিজ্ঞতার মাধ্যমে প্রকাশ করতে চেয়েছেন এই বইটির ভিতর দিয়ে। বইটি পরতে গিয়ে একটা সময়ে মনে হয়েছিল, নিজের অনুভূতিগুলিকে কে যেন খুব সাবলীলভাবে বলে দিচ্ছে। হ্যাঁ, হয়তো লেখকের অভিজ্ঞতা আর আমার অভিজ্ঞতাগুলি ভিন্ন কিন্তু এই বইটির মাধ্যমে নিজের অনুভূতিগুলিকে আরো সুস্পষ্টভাবে বুঝতে শিখেছি, জানতে শিখেছি, বিশ্লেষণ করতে শিখেছি। নিজের একান্তই ভালোলাগার জায়গায় এই বইটি সর্বদা থেকে যাবে। ধন্যবাদ অনুভূতির গল্পকার। Tahsan Khan

TANVIR OMAR SHAKIL
TANVIR OMAR SHAKIL ভেরিফাইড
15 May 2022

আগে জানতাম শুধু তাহসান ভাইয়া ভালো মানুষ। বইটি পড়ে তার প্রতি আমার দুর্বলতার আরো অনেক বেড়ে গেল। তিনি যে কত ভালো মানুষ, কতটা মাধুর্যপূর্ণ, কতটা রুচিশীল, কতটা ব্যক্তিত্ববান এই বইটি না পড়লে হয়তো জানতেই পারতাম না। কখনো যদি তাহসান ভাইয়া অথবা তার কাছের কেউ এই কমেন্ট টি দেখে থাকে তাহলে বলব এই বইটি লেখার জন্য তাহসান ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। এবং আরো অনেক বই প্রত্যাশা করছি আপনার কাছ থেকে।

Alim Al Rashid Munna
Alim Al Rashid Munna ভেরিফাইড
15 May 2022

This book is a great self help book I believe. Exploring different emotions and relating those with my personal experience has been a great help. I loved the writing structure of this book.

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

মোট কত পৃষ্ঠার এই বই?

উত্তর

১২০ পৃষ্ঠা

প্রশ্ন

তাহসান ভাইএর সিগনেচার আছে কি বইতে?

উত্তর

না, দুঃখিত কোন সিগনেচার নেই

প্রশ্ন

মোট কত পৃষ্ঠার এই বই?

উত্তর

১২০ পৃষ্ঠা

প্রশ্ন

তাহসান ভাইএর সিগনেচার আছে কি বইতে?

উত্তর

না, দুঃখিত কোন সিগনেচার নেই

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)