

Buy পোকা Online in Bangladesh
লেখক: হুমায়ূন আহমেদ
- Author: হুমায়ূন আহমেদ
- Publisher: পার্ল পাবলিকেশন্স
- Isbn: 9844952190
- Number Of Pages: 104
- Language: বাংলা
- Edition: 12th Edition February 2023
পণ্য সারসংক্ষেপ (Summary)
"পোকা" বইটি সম্পর্কে কিছু কথা: সিটি ব্যাংকের আ্যসিস্ট্যান্ট ক্যাশিয়ার জনাব আলতাফ হোসেন। ছোটবেলা থেকেই বড় হয়েছেন দূর সম্পর্কের মামা বজলুর রহমানের কাছে। আলতাফ হোসেনকে তিনি ছোটবেলা থেকে খুব ভালোবাসেন বলেই যে তিনি এমনটি করেছেন সেটা ধারণা করার কোন কারন নেই। এক রকম বাধ্য হয়েই কাজটি করেছেন। কিন্তু এখন তার মনে হচ্ছে এটি ছিল মিসটেক অব দি সেঞ্চুরি। বজলুর রহমানের ছোট বোন মিনু অনেক বছর আগে আঠার দিনের জ্বরে মারা যান। মৃত্যুর পর দিন সকালে যখন বজলুর সাহেব মিনুর বাসায় খোঁজ নিতে গেলেন, তখন বাসার বাইরে থেকে শুনলেন কীসের যেন বিজবিজ শব্দ! মিনুর লাশ যে ঘরে ছিল সে ঘরে গিয়ে দেখলেন ঘরভর্তি তেলাপোকা...
রিভিউ ও রেটিং (Review & Rating)

Average
wow❤️
পোকা (হুমায়ূন আহমেদ) রহস্য আর রোমাঞ্চ বরাবরই সবাইকে আকর্ষণ করে। আর যখন সেই গল্পের প্লট তৈরি হয় হুমায়ূন আহমেদের লেখনীতে তখন পাঠকের মানসপটে ঘোর এসে জমাট বাধবেই । "মানবজাতিকে যে জিনিস বার বার অভিভূত করে তার নাম রহস্যময়তা। এই রহস্যময়তা থেকেই এসেছে সুকুমার কলা আর কঠিন বিজ্ঞান।" -আলবার্ট আইনস্টাইন গল্পের মূল চরিত্রটি আবর্তিত হয়েছে আলতাফ চরিত্রটিকে ঘিরে আর তার সহযোগী চরিত্র হলো দুলারি। আলতাফ আর পাঁচটা সাধারণ মানুষের মতো নয়। শান্তশিষ্ট কিন্তু অন্য এক জগতে থাকা মানুষ। আলতাফের মতে তার সাথে প্রাণীজগতের নিম্নবর্গের কিছু প্রাণীর যোগাযোগ রয়েছে। এখন এই যোগাযোগ বন্ধুত্বপূর্ণ নাকি অন্য কিছু তা গল্পটি পড়লেই জানা যাবে। আলতাফের সাথে পোকাদের এমন যোগাসূত্র নিতান্তই হ্যালুসিনেশন নাকি বাস্তব তা বোঝা দায়। কিন্তু লেখক ঘটনাপ্রবাহকে এমনভাবে সাজিয়েছেন যে একে অবাস্তব বলার কোনো উপায়ও নেই। প্রথম দিকে আলতাফের অদ্ভুত আচরণ মানসিক বিকারগ্রস্তের মতো মনে হলেও শেষ দিকে এই আচরণ বদ্ধমূল ধারণায় পরিণত হয়েছে যেন বাস্তবে এর অস্তিত্ব অনস্বীকার্য। তার অবশ্য আরো একটি কারণ আছে কারণ কিছু মানুষের আলতাফের মতোই ধারণা হতো। এরকম ধারণা মানসিক বিকারগ্রস্ত মানুষেরই হতে পারে।তবে কি আলতাফের সংস্পর্শে আসার কারণেই বাকিদেরও এমনটা মনে হচ্ছে? নাকি পোকারাই মানুষকে নিয়ন্ত্রণ করছে? গল্পের কিছু কিছু অংশে লেখক কিছু অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা করেছেন। লেখক মনসুর চরিত্রের মাধ্যমে একটি হাইপোথিসিস দিয়েছেন যা আদতে একেবারে অযৌক্তিক। কখনো আবার ভুল বৈজ্ঞানিক যুক্তি দিয়ে গল্পটার দিক ঠিক রাখতে চেয়েছেন। গল্পে যদিও কিছু অযৌক্তিক বিষয় আছে তারপরও কখনো কখনো অযৌক্তিকতা-ই যেন আয়নার অপর দিকটা নিয়ে ভাবায়। আর লেখকের এই গুণটিই গল্পটির প্রতি পাঠকের আগ্রহ বাড়াবে। গল্পটির চরিত্রসমূহের আচরণগত বৈশিষ্ট্য চয়নে লেখক সুনিপুণ দক্ষতার পরিচয় দিয়েছেন। গল্পের প্রেক্ষাপটটাও ভারসাম্যপূর্ণ । ব্যক্তিগতভাবে কিছু বিষয় খুবই উদ্ভট ঠেকেছে আমার। এই বিষয়গুলির বদলে গল্পটাকে একটু যুক্তিযুক্ত করে তুলে ধরলে পাঠকমনে বেশ একটা পাকাপোক্ত স্থান করে নিতে পারতো এটি। যাই হোক,গল্পটিতে কিছু অসঙ্গতি থাকলেও গল্পের শেষে পাঠক হতভম্ব হবেনই। আর বলা বাহুল্য,ভীতু ও দুর্বল মনের মানুষের জন্যে গল্পটি পড়া উচিত নয় কারণ গল্পটা শেষ হলেও এর ভয়ানক ঘোরটা সহজে কাটে না। ব্যাক্তিগত রেটিংঃ ৩/৫ প্রকাশনীঃ পার্ল পাবলিকেশন পৃষ্ঠা সংখ্যাঃ ১০৪ মুদ্রিত মুল্যঃ ৯০৳

এভরেজ কোয়ালিটির গল্প। কিছুটা সায়েন্স ফিকশন আর সামান্য অতিপ্রাকৃতের স্বাদ আছে। অতটা ভালো লাগে নি
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগীতা। বই- পোকা। লেখক- হুমায়ূন আহমেদ। ধরন- হরর, ফ্যান্টাসি। পৃষ্ঠা- ১০৪। প্রকাশনী- অন্যপ্রকাশ। প্রধান চরিত্র- আলতাফ হোসেন, দুলারী, বজলুর রহমান, মনসুর, গণি, বিধুবাবু। আলতাফ হোসেন অত্যন্ত নিরীহ শ্রেণীর মানুষ। তার মা বাবা নেই। মামার ঘরে মানুষ। তবে মামা মামী কখনো তাকে অনাদর করেনি। তার মামা বরং তাকে নিজ আগ্রহে অনেক লেখাপড়া করিয়েছে। তবে আলতাফ হোসেন কখনোই থার্ডক্লাশ ডিগ্রীর চেয়ে বেশী কিছু অর্জন করতে পারেনি। এহেন আলতাফ পড়াশোনা শেষে চাকরি খুজতে বের হয়। কিন্তু কয়েক বছর চেষ্টা করেও তার কপালে কোনো চাকরি জুটে না। এই সময় তার মামা ঠিক করলেন আলতাফকে তিনি বিয়ে করাবেন। বিয়েতে নাকি অনেক সময় ভাগ্য বদলে ভালো হয়ে যায়। তবে এই সময় একটা মারাত্মক কান্ড করে বসে আলতাফের মামার একমাত্র মেয়ে দুলারী। বিয়ের জন্য মেয়ে যখন প্রায় ঠিকঠাক তখন দুলারী জিদ ধরে বসে সেই আলতাফকে বিয়ে করবে। সাধারনত একমাত্র মেয়েদের জীদ একটু বেশীই হয়। দুলারীর তিব্র জীদের কাছে একটা সময় তার বাবা বজলুর রহমান হার মানতে বাধ্য হন। আলতাফের সাথে তার বিয়ে হয়ে যায়। বিয়ের পর আলতাফ ঘর জামাই হয়ে মামার বাড়িতেই থেকে যায়। ভাগ্য তার সত্যিই ভালো হয়। তার একটা ভালো চাকরি জুটে যায়। নিরীহ আলতাফের একটা পাগলামী টাইপ লক্ষন এরপর ধীরে ধীরে প্রকাশ পায়। সে বলে সে নাকি পোকাদের কথা বুঝতে পারে। অবশ্য এ সংক্রান্ত বিষয়ে তার ছোটবেলার একটা ঘটনা আছে। বাচ্চা অবস্থা থেকেই পোকারা তার প্রতি খুব আকৃষ্ট হয়। তবে তার কোনো ক্ষতি করেনা। পোকা সংক্রান্ত একটা জটিল ট্র্যাজেডি তার ছোটবেলায় ঘটে যাওয়ার পর দীর্ঘকাল একটা বিরতি যায়। বিয়ের পর আবার শুরু হয় তার পোকা সমস্যা। এই সমস্যা ধীরে ধীরে অন্যদের মধ্যে সংক্রামিত হতে থাকে যার তালিকায় আলতাফের বসও থাকে। পরিশেষে পোকাদের দিয়ে কি হয়? আলতাফ কি সত্যিই পোকাদের কথা বুঝতে পারে? কি বলে পোকারা আলতাফকে? কি চায় তার কাছে? কেনো তার আশেপাশে এতো পোকা ঘুরতে দেখা যায়? কেনো পোকারা হঠাৎ আলতাফের বসকে হামলা করতে শুরু করলো? এটাকে একটা হরর বইও বলা যায়। ভিন্নধর্মী একটা হরর। কোনো ভূতপ্রেত, ডাইনি, ভ্যাম্পায়ার, শয়তান, জোম্বী এসব আনা হয়নি। কাল্পনিক চরিত্রের বদলে দৃশ্যমান পোকাকেই ভৌতিকভাবে উপস্থাপন করা হয়েছে। শুরুটা বেশ কমেডী ধাচের হলেও ক্রমেই তা হালকা হররে রুপ নেয়। আমার মতে একা রাতে নীরব পরিবেশে পড়লেই কেবল হরর স্বাদটা পাওয়া যাবে। দিনে পড়লে মনেই হবে না এতে ভৌতিক কিছু আছে। হরর পাঠকরা খুব মজা পাবেন। তবে হরর বইয়ের নিয়ম মেনেই পড়তে হবে অর্থাৎ রাতে পড়তে হবে। গভীর রাতে একা একা পড়লে তারপর মজা পাবেন। এছাড়া আমি মনে করি অন্যসময় হরর বই পড়ে কোনো মজা নেই। সবাইকে রিভিউটা পড়ার জন্য ধন্যবাদ। রেটিং-৪.৮০/৫.০০
প্রশ্ন ও উত্তর (Q/A)
স্টোকে আসবে কবে??
প্রিয় গ্রাহক, দুঃখিত, এটি নির্ভর করে প্রকাশনী কর্তৃক রিপ্রিন্ট করার মাধ্যমে; তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কবে পাওয়া যাবে। ধন্যবাদ।
স্টোকে আসবে কবে??
প্রিয় গ্রাহক, দুঃখিত, এটি নির্ভর করে প্রকাশনী কর্তৃক রিপ্রিন্ট করার মাধ্যমে; তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কবে পাওয়া যাবে। ধন্যবাদ।






















