

Buy পেন্সিলে আঁকা পরী Online in Bangladesh
লেখক: হুমায়ূন আহমেদ
- Author: হুমায়ূন আহমেদ
- Publisher: প্রতীক প্রকাশনা সংস্থা
- Isbn: 9844460239
- Number Of Pages: 128
- Language: বাংলা
- Edition: 14th Printed, 2012
পণ্য সারসংক্ষেপ (Summary)
"পেন্সিলে আঁকা পরী"বইটির প্রথমের কিছু অংশ: মােবারক সাহেবের গলার স্বর ভারি ও খসখসে। | কোমল করে কিছু বলতে গেলে স্বর আরাে ভারি হয়ে যায়। তবু তিনি চেষ্টা করলেন কোমল করে কিছু বলতে। মেয়েটার সঙ্গে শুরুতে একটু ভাব করে নেয়া দরকার। অল্প বয়সী মেয়ে গলা শুনেই যেন ঘাবড়ে না যায়। কী বলা যায়? নাম জিজ্ঞেস করা যেতে পারে। যে কোনাে কথােপকথন নাম জানার মাধ্যমে শুরু হতে পারে। রাত এগারটা। মেয়েটি এবং তিনি বিছানায় পাশাপাশি শুয়ে আছেন অথচ তিনি তার নাম জানেন না। বেশ মজার ব্যাপার। মেয়েটিও নিশ্চয়ই তার নাম জানে না। নাকি জানে? এ জাতীয় মেয়েরা তলে তলে খুব চালাক চতুর হয়। নামধাম সব জেনে নিয়েছে হয়তাে। মােবারক সাহেব হাসির মতাে ভঙ্গি করে বললেন, “তােমার নাম কি? মেয়েটি রিণরিণে গলায় বলল, টেপী। ‘কী নাম বললে? ‘টেপী। ট-একারে টেপ ঈ-কারে পী-- টেপী। মােবারক সাহেব গম্ভীর গলায় বললেন, ‘ফাজলামি করছ নাকি?” ‘ফাজলামি করব কেন? নাম জিজ্ঞেস করেছেন, নাম বললাম। মেয়েটা হাসছে। ঝনঝন শব্দে হাসছে। মােবারক সাহেব উঁচু গলায় বললেন, ‘সত্যি সত্যি তােমার নাম টেপী? আমার বড় বােনের নাম হ্যাপী। তার সঙ্গে মিলিয়ে আমার নাম টেপী। আবারাে খিলখিল হাসি। মেয়েটার গলার ভেতর কি একগাদা কৃস্টালের টুকরা রেখে দেয়া। হাসলেই ঝনঝন শব্দ। নাকি এই বয়সের মেয়েরা এ রকম করেই হাসে। মােবারক সাহেবের ধারণা হল, মেয়েটা তার সঙ্গে ফাজলামি করছে। পুচকা একটা মেয়ে ফাজলামি করছে, ভাবাই যায় না। মেয়েটার বয়স কত? কুড়ি-একুশ, নাকি তারচেয়েও কম? | মেয়েটি ফাজলামি করছে কিনা নিশ্চিত হওয়া দরকার। কীভাবে নিশ্চিত হবেন মােবারক সাহেব বুঝতে পারছেন না। হ্যাপীর সঙ্গে মিলিয়ে টেপী নাম কেউ রাখলে রাখতেও পারে। লাে-ক্লাস ফ্যামিলিতে নাম নিয়ে কেউ মাথা ঘামায় না। প্রথম বাচ্চাটার
রিভিউ ও রেটিং (Review & Rating)

অনেক ভালো। তবে যারা হুমায়ুন আহমেদ এর বই নিয়মিত পড়েন তারাই এর কাহিনি গভীর ভাবে উপলব্ধি করতে পারবেন। এটি তার অন্য বই গুলার মতোই অসাধারণ 🙂
best book ever
অসাধারণ বই। বইটি পড়ার পর আমার খুব ভালো লাগছে। হুমায়ুন আহমেদ বাংলাদেশের অন্যতম সেরা লেখক। তার বইটি পড়ে আমি খুব খুশি।

সুন্দর তবে প্রাপ্ত বয়স্কদের জন্য ।

"পেন্সিলে আঁকা পরী" হুমায়ূন আহমেদের একটি চিত্তাকর্ষক গল্পগ্রন্থ, যা ছোট গল্পের মাধ্যমে প্রেম, মানব সম্পর্ক, এবং জীবনের মৌলিক অনুভূতিগুলোর পরিচয় দেয়। লেখক তার স্বকীয় কাব্যিক ভাষা ও রসবোধের মিশ্রণে পাঠকদের জন্য একটি অতিপ্রাকৃত ও মনোরম জগৎ তৈরি করেছেন। এই বইটির গল্পগুলোতে হুমায়ূন আহমেদ পরিচিতি পেয়েছেন তার গভীর মানবিক দৃষ্টিভঙ্গির জন্য। তিনি পেন্সিলে আঁকা পরীর মতো কল্পনার রঙিন দুনিয়াকে সত্যের সাথে মিলিয়ে দিতে চেষ্টা করেছেন। লেখক প্রতিটি চরিত্রের মধ্যে জীবনের বিভিন্ন দিককে সুন্দরভাবে তুলে ধরেছেন, যা পাঠকদের ভাবনায় নতুন মাত্রা যোগ করে। হুমায়ূন আহমেদের লেখনীর ভাষা অত্যন্ত সহজ, তবুও হৃদয়ের গভীরে প্রবেশ করে। তার গল্পগুলোতে হাস্যরস, আবেগ এবং জীবনের বাস্তবতা একত্রিত হয়ে একটি অনন্য আবহ তৈরি করে। তিনি পাঠকদের জন্য একটি মায়াবী পরিবেশ তৈরি করেছেন, যেখানে প্রতিটি পাতা এক নতুন অভিজ্ঞতা দেয়। "পেন্সিলে আঁকা পরী" কেবল একটি গল্পের সংকলন নয়, বরং এটি পাঠকদের কল্পনাকে উদ্দীপিত করে এবং তাদের মধ্যে একটি আবেগের ঢেউ তৈরি করে। যারা হুমায়ূন আহমেদের লেখায় আগ্রহী, তাদের জন্য এই বইটি একটি অপরিহার্য পাঠ্য। এটি বাংলা সাহিত্যের একটি অসাধারণ সংযোজন, যা পাঠকদের হৃদয়ে চিরস্থায়ী ছাপ ফেলে।






















