অতন্দ্রাবতী
বই কালেকশন

Buy অতন্দ্রাবতী Online in Bangladesh

লেখক: Haruki Murakami

4.67
(1 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: হারুকি মুরাকামি
  • Publisher: বেনজিন প্রকাশন
  • Isbn: 9789849908227
  • Number Of Pages: 96
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2024
৳ 250৳ 250
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

ঘুম… ঘুম না হলে কেমন লাগে? মাথা ঝিমঝিম করে, খারাপ লাগে, অবসাদ এসে গ্রাস করে… কিন্তু চিন্তা করুন তো, দিনের পর দিন আপনি একদমই ঘুমাচ্ছেন না। কিন্তু বিন্দুমাত্র ক্লান্তিও আপনাকেও গ্রাস করছে না…এ আবার কেমন ব্যাপার? এটা কি সম্ভব? স্বামী আর সন্তান নিয়ে ‘সুখের’ সংসার ছিলো মেয়েটির। কিন্তু ওর সংসার কি আসলেই সুখের? হয়তো মনের গহীনে গোপন কোনো দুঃখ বয়ে বেড়াতো সে। কী সেই দুঃখ? হুট করেই একটা অদ্ভুত ঘটনা ঘটলো…ঘুমাতে ভুলে গেল মেয়েটা। কিন্তু বিন্দুমাত্র ক্লান্তিও এসে গ্রাস করছিলো না ওকে…প্রথমদিকে বেজায় চিন্তায় পড়ে গেল মেয়েটি, কিন্তু ধীরে ধীরে সবকিছুর সাথে মানিয়ে নিলো সে! কিন্তু দিনের পর না ঘুমানোর পরেও কেন ও ক্লান্ত হতো না? এটা কি কোনো বিশেষ অসুখ? নাকি প্রকৃতির এক অদ্ভুত লীলা? স্বপ্ন কি কখনো সত্য হতে পারে? স্বপ্নে দেখা কোনো বিটকেল বুড়ো কি সত্যিই পানি ঢেলে দিতে পারে আপনার পায়ে? জানতে হলে পড়ুন হারুকি মুকাকামির উপন্যাসিকা ねむり(sleep)। বইটি বাংলায় উপভোগ করার জন্য পড়ুন ‘অতন্দ্রাবতী’।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.67
(1 টি কাস্টমার রিভিউ)
5
0%
4
100%
3
0%
2
0%
1
0%
880****521
880****521 ভেরিফাইড
09 Jun 2026

#0175 বইটা অনেকটা puzzle এর মতো, মেলাতে পারলে ভালো লাগবে। কিন্তু না মেলাতে পারলে খারাপ লাগবে ব্যাপারটা তেমন না, কিন্তু পাঠককে ভাবাবে অনেক... বইয়ের মেইন চরিত্রটা আমরা সবাই ধারণ করি নিজের মধ্যে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে। আর "এরিক" চরিত্রটা হলো আমাদের সবার জীবনের সেই জিনিস যেটা আমরা ত্যাগ করতেও পারি না আবার ধরেও রাখতে ইচ্ছে করে না। তবুও ধরে রাখছি , মানিয়ে নিচ্ছি, করে যাচ্ছি। কেন করছি? তার কারণ জানা নেই আমার মতে লেখকের বিশেষ গুন এটাই যে, লেখক তার লিখার মাধ্যমে প্রত্যেকটা পাঠকের ভেতরের মানুষটাকে আবার বর্তমান নিজস্বত্তার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। আপনি যদি আপনার ভেতরে থাকা অতীতের সেই স্বত্তাকে মনে করতে চান, কিছুটা সময় ভাবতে চান তাকে নিয়ে তাহলে অবশ্যই বইটা পড়তে পারেন। স্পেশালি আলাদা করে একটু বেনজিন প্রকাশনের কথা বলতে হয়, না বললে পাপ হবে। তাদের কাজটা অসম্ভব ভালো হয়েছে, বইয়ের ফ্রন্ট পার্ট থেকে শুরু করে শেষটুকু যথেষ্ট সুন্দর। আর আমার যেটা পছন্দ হয়নি, সেটা হলে বইয়ের স্পাইনে দেয়া ফন্ট টা। সেটার দিকে তাকালে বইটা প্রিমিয়াম মনে হয় না, কিন্তু ভেতরের পাতা উল্টাতেই মনে হয় আলাদা জগতে আসছি। আর লুৎফুল কায়সারের অনুবাদ এক কথায় সেরা 💯 [ আমার দেয়া প্রথম কোনো বুক রিভিউ। খুব একটা গুছিয়ে লিখতে পারি নাই, বেশ অগোছালো। ভুল-ক্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ]

Review Upload 1
Review Upload 2

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)