

Buy অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী Online in Bangladesh
লেখক: আহমদ ছফা
- Author: আহমদ ছফা
- Publisher: মাওলা ব্রাদার্স
- Isbn: 9844100585
- Number Of Pages: 144
- Language: বাংলা
- Edition: 6th Print, 2013
পণ্য সারসংক্ষেপ (Summary)
‘অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী’ বইয়ের ফ্ল্যাপের কথাঃসত্য কল্পকাহিনীর চাইতে আশ্চর্যতরো। এটা আপ্তবাক্য। যে কাহিনীর মূলে সত্যের স্পর্শ নেই, সে কাহিনী মূল্যহীন। আহমদ ছফার দুই খণ্ডে সমাপ্ত আত্মজৈবনিক উপন্যাস অর্ধেক নারী অর্ধেক। ঈশ্বরী একটি অসাধারণ প্রেমের উপন্যাস। নর-নারীর প্রেম হলো সবচাইতে জটিলতম শিল্পকর্ম। প্রেমজ একটি অঙ্গীকার না থাকলে প্রেমের কাহিনী বয়ান করা যায় না। আহমদ ছফা অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী উপন্যাসের প্রথম। খণ্ডটিতে প্রেমজ অঙ্গীকার নিয়েই প্রেমের কথা বলেছেন। লেখক একেকটি নারী চরিত্রকে এমন জীবন্তভাবে উপস্থাপন করেছেন, নারীদের মনোজগতের এমন উন্মোচন ঘটিয়েছেন; গ্রন্থটি পাঠ করলে মনে হবে জীবনের করুণতম অভিজ্ঞতার উৎস থেকেই জন্ম লাভ করেছে এই সমস্ত চরিত্র। প্রেমে পড়ার জন্য যেমন সৎ, একনিষ্ঠ হৃদয়বৃত্তির প্রয়োজন, তেমনি প্রয়োজন প্রেম কথা বয়ান করার জন্য আরেক ধরনের নিষ্ঠা এবং সততার। শক্তির সঙ্গে সততার সম্মিলন সচরাচর ঘটে না। আহমদ ছফা এই অনুপম রচনাটিতে সেই আপাত অসম্ভবকে সম্ভব করে তুলেছেন।মনস্বীতাসম্পন্ন অনেকগুলো উপন্যাস আহমদ ছফার কলম থেকে বেরিয়েছে। নর-নারীর প্রেমকে উপজীব্য করে তাঁর উপন্যাস লেখার এটিই প্রথম প্রয়াস। অসাধারণ লিপি-কুশল লেখকের এই। ধ্রুপদধর্মী উপন্যাসটিতে মানব-মানবীর প্রেম যে, এক নতুনতরো ব্যঞ্জনায় দেদীপ্যমান হয়ে উঠেছে, সে কথা বলার অপেক্ষা রাখে না।লেখক পরিচিতিঃআহমদ ছফাজন্ম : ১৯৪৩ সালগাছবাড়িয়া, চট্টগ্রামঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে এম. এ গবেষক, বাংলা একাডেমী ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় প্রতিভার স্বাক্ষর রেখেছেন। গল্প, উপন্যাস, কবিতা, গান, প্রবন্ধ, অনুবাদ, ইতিহাস, ভ্রমণ কাহিনী মিলিয়ে তিরিশটিরও অধিক গ্রন্থের প্রণেতা।সম্পাদকীয় উপদেষ্টা অধুনালুপ্ত দৈনিক গণকণ্ঠ ও প্রধান সম্পাদক সাপ্তাহিক উত্তরণ। বাংলাদেশ লেখক শিবিরের প্রতিষ্ঠাতা ও প্রথম সভাপতি। একাধিক রচনা একাধিক ইউরোপীয় ভাষায় অনুবাদ হয়েছে এবং হওয়ার পথে।একাধিক সাহিত্য পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। জার্মানির ভেৎসলার শহরের মহাকবি গ্যোতের । স্মৃতিবিজড়িত কিয়োস্কটি (পানশালা) আহমদ ছফার নামে নামকরণ করা হয়েছে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
অসাধারণ একটি বই। বই কন্ডিশন ও অনেক ভালো ছিল

রোমান্টিক গল্প পছন্দ হলে পড়তে পারেন

"‘আর্ধেক নারী, আর্ধেক ঈশ্বরী’ বইটি একটি গভীর এবং বিতর্কিত পাঠ অভিজ্ঞতা, যেখানে 18+ বিষয়বস্তু ও শিরক মিশ্রিত দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা হয়েছে। যদিও এই বইটি পাঠকদের চ্যালেঞ্জ করে এবং কিছু বিতর্ক সৃষ্টি করতে পারে, তবুও এর মাধ্যমে জীবনের জটিলতা, সম্পর্কের গভীরতা এবং মানবিক মূল্যবোধের দিকগুলো কার্যকরভাবে তুলে ধরা হয়েছে। এটি এমন একটি বই, যা পাঠকের চিন্তাভাবনাকে উস্কে দিতে পারে এবং তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি পুনর্মূল্যায়ন করতে বাধ্য করতে পারে।"
আহমদ ছফা বলতেই অন্য রকম একটা কিছু। অসাধারণ 🤍

আহমদ ছফার অনবদ্য সৃষ্টির অন্যতম একটি হলো অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী,ছফা অতন্ত সুনিপুণ ভাবে নারী চরিত্র কে ফুটিয়ে তুলেছে,
প্রশ্ন ও উত্তর (Q/A)
এই বইটি তো প্রথম খন্ড । এর দ্বিতীয় খন্ড কোনটি ?
দুঃখিত বইটির ২য় খণ্ড প্রকাশিত হয় নি ।
বইটি কি স্টকে আছে?
এ্যাভেইলেবল রয়েছে, অর্ডার করতে পারেন
পেইজ কেমন?
প্রিয় গ্রাহক, জি, বইটি হোয়াইট পেপারের। ধন্যবাদ।
এই বইটি তো প্রথম খন্ড । এর দ্বিতীয় খন্ড কোনটি ?
দুঃখিত বইটির ২য় খণ্ড প্রকাশিত হয় নি ।






















