অনিঃশেষ নক্ষত্র
বই কালেকশন

Buy অনিঃশেষ নক্ষত্র Online in Bangladesh

লেখক: মোহাম্মদ হাবিবুর রহমান সুবাস

5.00
(1 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মোহাম্মদ হাবিবুর রহমান সুবাস
  • Publisher: গ্রন্থরাজ্য
  • Number Of Pages: 240
  • Language: বাংলা
  • Edition: February 2026
৳ 371৳ 53030% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

ফ্ল্যাপঃ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় সুনামগঞ্জ, হবিগঞ্জের ভাটি অঞ্চলে ৫ নম্বর সাব-সেক্টরে দুর্ধর্ষ এক গেরিলা যোদ্ধা ছিলেন। যার নাম জগৎজ্যোতি দাস। তার নামেই সেই গেরিলা দলের নামকরণ করা হয় - দাস পার্টি। মুক্তিযুদ্ধে দাস পার্টির কমান্ডার জগৎজ্যোতি দাসের চালানো অপারেশনগুলো এতটাই দুর্ধর্ষ ছিল যে পাকিস্তান আর্মিরা তাকে যমের মতোই ভয় পেত। রাতের আঁধারে ডিনামাইট দিয়ে সিলেট-সুনামগঞ্জ হাইওয়েতে সদরপুর ব্রিজ উড়িয়ে দিয়েছিল তার দল। ভেড়ামোহনা নদীতে পাকিস্তান আর্মির গোলাবারুদ বহনকারী বিরাট এক কার্গো জাহাজকে লিম্পেট মাইন আর রকেট লাঞ্চার দিয়ে নিমিষেই ডুবিয়ে দিয়েছিল। বানিয়াচং থানায় মাত্র বারোজনের একটা গেরিলা দল নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। হাতে ছিল উদ্যত মেশিনগান। কোমরের বেল্টে ছিল গ্রেনেড। গেরিলা আক্রমণে দিশেহারা হয়ে পাকিস্তানি আর্মিদের দল পালিয়ে যায়। সে অপারেশনে ৩৫ জন পাকিস্তান আর্মি এবং রাজাকার প্রাণ হারায়। পাহাড়পুর গ্রামে মাত্র তেরো জনের গেরিলা দল দুইশো পাকিস্তান আর্মি আর রাজাকারের দলকে মর্টার শেল আর মেশিনগান দিয়ে গেরিলা আক্রমণ করে। সে যুদ্ধে শত্রুপক্ষের শতাধিক নিহত হয়। পাকিস্তান আর্মি তার মাথার ওপর পুরস্কার ঘোষণা করেছিল।জীবনের শেষ যুদ্ধে ১৬ই নভেম্বর পাকিস্তান আর্মিরা তিন দিক থেকে ঘিরে ফেললে জগৎজ্যোতি দাস যুদ্ধ করতে করতে মারা যান। মরে যাবার আগে বারোজন পাকিস্তান আর্মিকেও মেরে যান। তৎকালীন বাংলাদেশের অস্থায়ী সরকার তাঁকে সর্বোচ্চ খেতাব দেবার কথা স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে ঘোষণা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বীরশ্রেষ্ঠ খেতাব না দিয়ে বীর বিক্রম খেতাব দেওয়া হয়। সে নিয়ে অনেক বিতর্ক রয়েছে। আজ না হয় সেসব বিতর্ক দূরে থাকুক। কিন্তু এমন অকুতোভয় একজন গেরিলা যোদ্ধার কথা আমরা ক'জন জানি? এই না জানাটা আমাদের ব্যর্থতা। আমি শুধু চেয়েছি জগৎজ্যোতির সেই অনিঃশেষ আলোটুকু জনমানুষের কাছে পৌঁছে দিতে।প্রিয় পাঠক, বইটি আমাদের সেই বীর যোদ্ধার কাছে নিয়ে যাবে। বইটি পড়া শেষ হলে আপনি তাঁকে ভালোবাসতে, বুকের ভেতর রাখতে বাধ্য হবেন।প্রি-অর্ডারে পাঠকদের জন্য যা থাকছে১. লেখকের অটোগ্রাফ২. স্পেশাল বুকমার্ক৩. রঙ্গিন পুস্তানি

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(1 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Muhammad Habibur Rahman
Muhammad Habibur Rahman ভেরিফাইড
23 Mar 2026

মুক্তিযুদ্ধের ঘোষিত বীরশ্রেষ্ঠ ছিলেন জগৎজ্যোতি দাস। যদিও শেষ পর্যন্ত তাকে বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়নি। বীরবিক্রম খেতাব দেওয়া হয়। তাতে কী? সে আমাদের জনতার বীরশ্রেষ্ঠ। জ্যোতির মতো এমন একজন গেরিলা যোদ্ধার জন্য আমরা গর্বিত।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)