

Buy দায় Online in Bangladesh
লেখক: মোহাম্মদ হাবিবুর রহমান সুবাস
- Author: মোহাম্মদ হাবিবুর রহমান সুবাস
- Publisher: গ্রন্থরাজ্য
- Isbn: 9789843937230
- Number Of Pages: 206
- Language: বাংলা
- Edition: November 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
হেনরি ডেভেনপোর্ট। বয়স তেপ্পান্ন। সামরিক বাহিনী থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে কানাডার কার্লটন বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের একজন গেস্ট লেকচারার। সেদিন ক্লাসে যুদ্ধাপরাধ নিয়ে পড়ানোর সময় ক্লাসের পেছনের দিক থেকে একটা ছেলে হাত তোলে।'মি. ডেভেনপোর্ট, একটা গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়েছে।'পুরো ক্লাস ঘুরে তাকায়। হেনরি জিজ্ঞাসু গলায় বলে, 'কী বিষয়?'ছেলেটা এবার একটু অস্বস্তি নিয়ে বলে, 'সেক্সুয়াল ভায়োলেন্স।'ক্লাসে অস্বস্তিকর নীরবতা নেমে আসে। হেনরির চোয়াল শক্ত হয়ে যায়। বলেন, 'হ্যাঁ, এটা একটা বড়ো ধরনের যুদ্ধাপরাধ- যা নিয়ে সবচেয়ে কম কথা বলা হয়।'ছেলেটা এবার পালটা প্রশ্ন করে, 'প্রফেসর, আর্মিতে থাকাকালীন এমন কোনো অভিজ্ঞতা হয়েছে যেখানে এ ধরনের যুদ্ধাপরাধ হয়েছে এবং তার শাস্তি বিধান করেছেন আপনি?'হেনরি থমকান। তারপর ছেলেটার দিকে তাকিয়ে বলেন, 'তোমার নাম কী? তুমি কোন দেশ থেকে এসেছ?'ছেলেটা উত্তর দেয়, 'আমার নাম জহির রায়হান। বাংলাদেশ থেকে এসেছি।'হেনরি লম্বা নিশ্বাস নিয়ে বলেন, 'আমার ইউনিটের কেউ এমন কাজে জড়ায়নি। আর জড়ালে আমি তাকে যুদ্ধাপরাধী হিসেবে বিচারের আওতায় আনার ব্যবস্থা করতাম।'হেনরির কথায় জহিরের সঙ্গে পুরো ক্লাস হাততালি দিয়ে ওঠে।হেনরি হাসার চেষ্টা করেন। কেন যেন সেটা স্বতঃস্ফূর্ত হাসি হয় না। আচ্ছা, ছেলেটা কেন তাকে এমন একটা প্রশ্ন করল? আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটা মিথ্যে কথা বলতেই হলো।সেদিনের পর হঠাৎ করেই হেনরির মনে হয় তার জীবনের একটা দায় মেটানো হয়নি। অনেক দিন নিজেকে গুটিয়ে রেখেছিলেন। সিদ্ধান্ত নেন, দায়টা এবার মেটাবেন। শুরু হয় একটা চাঞ্চল্যকর অভিযান। সেই অভিযানেরই গল্প এই উপাখ্যান। যেখানে আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ঘটে যাওয়া নির্মম এক ইতিহাস!
রিভিউ ও রেটিং (Review & Rating)

এককথায় অসাধারণ, মুক্তিযুদ্ধের ইতিহাস জানার অন্যতম একটি বই।বইটি পড়তে গিয়ে অসংখ্যবার কেঁদেছি।পাকিস্তানি হানাদার এবং রাজাকারদের প্রতি ঘৃণা আরও তীব্রতর হয়েছে। এদের সাথে কোন আপস নেই।

বিজয়ের মাসে "দায়"বইটা পড়ার অনুভূতিটা একেবারেই অন্যরকম ছিলো। আমাদের বিজয় কত কস্টের কত রক্তের বিনিময়ে পাওয়া। মুক্তিযুদ্ধের কথা বললে লাখ লাখ শহীদের সাথে সাথে বীরংগনাদের কথা চলে আসে। আমি বীরংগনাদের কথা পড়ে, জেনে আতংকে শিউরে উঠেছি সবসময়। কি ভয়াবহ দিনগুলো তারা পার করেছে। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে অনেকের পরিবার পর্যন্ত তাদের ঠায় দেয় নাই।অছ্যুৎ হয়ে তারা দিন পার করেছে যেন দোষ হানাদার,রাজাকার বাহিনীর না তাদের। "দায়" বইটা যুদ্ধশিশুদের উপর.. চিন্তা করে দেখলাম যুদ্ধশিশুদের নিয়ে আসলে আমার কোন ভাবাবেগ নাই। যুদ্ধশিশুরা যারা জানে তারা তাদের বাবা মায়ের ভালোবাসার ফসল না বরং যুদ্ধে তার মায়ের উপর হওয়া অত্যাচারের ফল তাদের মনের টানাপোড়েন চোখে পানি আনে।।এদের তো মায়েরা গ্রহন করেই নাই, সমাজও গ্রহণ করে নাই। যাদের দত্তক নিয়ে বাইরের দেশে নেয়া হয়েছিল তাদের অনেকে জানার পর সুইসাইড করার চেস্টা করেছে, লং টার্ম কাউন্সিলিং লেগেছে।। এত কস্টে অর্জিত আমাদের স্বাধীনতা।। আর ৫০ বছর পর এখনো আমরা কিসব নিয়ে ত্যানা প্যাচাই। "দায়" এর এন্ডিং খুব নাটকীয় হলেও এমন এন্ডিং ই পড়তে ভালো লেগেছে।। লেখক বইয়ে ছবি এড না করলেও উনার আইডি তে এড করেছিলেন৷ দেখে অনেক খারাপ ও লেগেছে৷ আহা যুদ্ধে হারিয়ে যাওয়া মানুষগুলো।
একটা দায় শোধ হলো। মুক্তিযুদ্ধের ওপর এই লেখাটা লিখতে পেরে আমি সত্যিই পরিতৃপ্ত।























