

Buy অধ্যায় Online in Bangladesh
লেখক: তকিব তৌফিক
- Author: তকিব তৌফিক
- Publisher: নালন্দা
- Isbn: 9789849318781
- Number Of Pages: 126
- Language: বাংলা
- Edition: 1st Published, 2019
পণ্য সারসংক্ষেপ (Summary)
“অধ্যায়" বইটির ফ্ল্যাপে লেখা কিছু কথাঃ মানুষের জীবন একটি বিচিত্র সমগ্র। জীবনে ঘটে যাওয়া বিচিত্র সব ঘটনানির্ভর অদ্ভুত সব অধ্যায় দিয়েই এই জীবনসমগ্র সাজানাে থাকে। যার শুরু থেকে শেষ অবধি জড়িয়ে থাকা অধ্যায়গুলােয় জুড়ে থাকে জীবনের নানান ঘটনা। কখনাে আবেগ আর মায়া জড়ানাে, কখনাে আবার ভয়ঙ্কর নিশ্চুপ আহাজারির নিদর্শন। প্রতিটি অধ্যায়ে ফুটে থাকে মানুষের জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মুহূর্তের কথন। সেখানে অনুভূতিরা বিচরণ করে বেখেয়ালি ভাবে, আবেগ ছুটে মরিয়া হয়ে এইখান থেকে সেইখানে; সর্বত্র। কখনাে কখনাে আবার জীবনসমগ্রের কোনাে এক অধ্যায়ে ভালােবাসা ধারণ করে মহামারী আকারে। কেবল অফুরান। ভালােবাসাই যেন সর্বার্থ। সবকিছুতেই যেন ভালােবাসার উপস্থিতি অনিবার্য। কিন্তু দায়িত্বের বেড়াজালে যখন নিজেকে বিসর্জন দিতে হয় তখন জীবনসমগ্রের অতীত অধ্যায়ের অবসান ঘটিয়ে নতুন এক অধ্যায়কে বরণ করে নিতে হয় কৃত্রিমতায় ভরা সত্য হাসির অবয়বে মিথ্যা হাসিতে। যেখানে অনুভূতি, আবেগ আর ভালােবাসা সব যেন সীসার বেষ্টনীতে গড়া কঠিন ধাতব সিন্দুকে ভরে অথৈ সমুদ্রজলে ডুবিয়ে দেয়া আবশ্যক। ভেসে চলে যাবে। কোথায় যাবে, কতদূর যাবে তা জানবার কোনাে উপায় থাকে না। তবুও ভাগ্যের রােষানলে পড়ে যদি সেই সিন্ধুক তীরে ভিরে, তখন অনেক দেরি হয়ে যায়। অনেক আবেগ আর ভালােবাসা তখন গুপ্তধন রূপে ফিরে। এলে তা কেবলই যেন যাদুঘরে স্থান পাবার যােগ্য; মনের ঘরে নয়। দেখে সুখ নেবার স্বাধীনতা থাকে কিন্তু ছুঁয়ে কিংবা লালন করার স্বাধীনতা থাকে না।
রিভিউ ও রেটিং (Review & Rating)
বাংলা সাহিত্যে প্রেমের উপন্যাসের এক ভিন্নতা হল অধ্যায়।

অধ্যায় সুন্দর সাবলীল এক প্রেমের উপন্যাস।

Nice
#বুক_রিভিউ মন ধরে রাখার মতো সুন্দর প্রচ্ছদ। একটু রহস্য ঘেরা। একটু অজানা ভয় ভয় কাজ করে। কভার উল্টিয়ে ভেতরে নজর দিতেই চোখ পড়ে বাঁ পাশের ফ্ল্যাপের ভেতর। " মানুষের জীবন একটি বিচিত্র সমগ্র। জীবনে ঘটে যাওয়া বিচিত্র সব ঘটনানির্ভর অদ্ভুত সব অধ্যায় দিয়ে'ই এই জীবনসমগ্র সাজানো থাকে। যার শুরু থেকে শেষ অবধি জড়িয়ে থাকা অধ্যায়গুলো জুড়ে থাকে জীবনের নানান ঘটনা।....... " বুঝতে সমস্যা হয়না, এই উপন্যাসটি বাংলা বা সমাজ বইয়ের ' অধ্যায় 'গুলো নিয়ে রচিত না। এই উপন্যাসটি নিশ্চয়ই জীবনের 'অধ্যায়' এর উপর ভিত্তি করেই রচিত। কিন্তু এত কঠিন ভাবগম্ভীর একটা বিষয়ে তরুণ লেখক কেনই বা 'উপন্যাস' লিখেছেন তা ভাবতে ভাবতেই বইয়ের ভেতরে প্রবেশ করা হয়। তরুণ লেখক তকিব তৌফিকের উপন্যাস 'অধ্যায়'। নালন্দা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে। প্রচ্ছদ শিল্পী হিমেল হকের করা প্রচ্ছদটি সবার মন জয় করেছে। মোট ১২৬ পৃষ্ঠার এই বইটির ভেতর আসলেই কি আছে, তা জেনে আসা যাক, চলুন... " সব উৎসর্গ এভাবে জানিয়ে দিতে নেই, কিছু কিছু উৎসর্গ আড়ালেই শোভা পায়। " ভীষন সুন্দর এই উৎসর্গপত্র রহস্যজনক। এত সুন্দর একটি বই কাকে উৎসর্গ করা হলো, তা কেউ জানলো না। ভারী মুশকিল! উপন্যাসের ভেতরে প্রবেশের আগেই এতসব জটিল বিষয় ভাবতে ভাবতে ভূমিকা চোখে পড়বে। ভূমিকা জুড়ে লেখা আছে কবিতার কথা। আরেকটু জটিল আকার ধারণ করলো বিষয়টা। উপন্যাসের ভেতরে কি আছে, তা জানার আকাঙ্ক্ষা তখন তীব্র আকার ধারণ করেছে। এবার শুরু হবে উপন্যাস। " সন্ধ্যা নেমে এলো ব্যস্ত নগর জুড়ে। আকাশে মেঘ নেই। মেঘশূন্য আকাশকে এতটা পরিচ্ছন্ন পেতেই আড়ালে থাকা পূর্ণিমা ধীরে ধীরে বেরিয়ে আসছে সম্মুখে। ঘন অন্ধকারকে পরাজিত করে চাঁদ আলো ছড়িয়ে দেয় চারদিকে। শহরজুড়ে নেমে আসে পূর্ণিমা। " কী সুন্দরভাবে শুরু! এতোটা চমৎকার করে সাজানো লেখা! সুন্দর বর্ণনায় মন্ত্রমুগ্ধ হয়ে ধীরে ধীরে এবার ডুবে যেতে হবে 'অধ্যায়' এর ভেতরে। লেখকের মায়ার ভেতরে। কী সুন্দর লেখনি! পরিবেশ-প্রকৃতির অপরূপ বর্ণনা দিতে দিতে পরিচয় হবে গোফরানের সঙ্গে। কর্নারের মোড়ে গোফরানের পানের দোকান। তার আড়ালে আছে মদের দোকান। রং-বেরঙের আলো ছড়ানো মদের আসর বসে পানের দোকানের আড়ালে। শহরের নামীদামি মদের বারে আর ডিস্কোতে টাকা উড়িয়ে নিঃস্ব হয়েও যারা মদের নেশা ছাড়তে পারেনি, যারা অতীত - বর্তমান এবং ভবিষ্যৎকে মাদকতার কাছে বিলিয়ে দিয়েছে, তারাই এসে গোফরানের মদের দোকানে ভিড় করে। গোফরানের দোকানের গল্প শুনতে শুনতে হাজির হবে আনসারী। এখানের অনিয়মিত কাস্টমার। লেখালেখির খাতিরে যেদিন আয় বেশি হয়, সেদিন ই আনসারী এখানে আসে। অর্থাৎ লেখক আনসারীর আগমন। এই আনসারী পুরো উপন্যাস জুড়ে কবিতা বলে যাবে, লিখে যাবে। আনসারীকে কেন্দ্র করেই উপন্যাস এগোতে থাকবে। একের পর এক মোড় নিতে থাকবে। প্রবাহিত হতে থাকবে নানান ঘটনা। মদ খেয়ে, মাতাল হয়ে ঢুলতে ঢুলতে কবিতা মনে করে আনসারী। হঠাৎ করে তার রেললাইন দেখার শখ হয়। তা দেখতে গিয়ে এক্সিডেন্ট করে আনসারীর ঠায় হয় হাসপাতালের বেডে। এরপর আর কিছু মনে নেই। হঠাৎ সুন্দর একটা স্বপ্ন দেখতে দেখতে আহত আনসারীর ঘুম ভাঙে। ঘুম ভেঙে যেই মানুষটিকে দেখে সেই মানুষটিও উপন্যাসটির অন্যতম প্রধান চরিত্র। কিন্তু, আনসারী কাকে দেখে? জানতে হলে পড়তে হবে - অধ্যায়। আনসারীর বন্ধু আমির। আমির সাহিত্যপ্রেমী। আমিরের ছোট বোনের নাম পারুল, উচ্চ মাধ্যমিকে পড়ে। প্রথম বর্ষের পরীক্ষা শেষ, তাই বাসায় আছে। সকালে উঠেই পত্রিকায় চোখ বুলানো আমিরের অভ্যাস। সেদিন সকালে ঘুম থেকে উঠে পত্রিকা না পড়া হলেও, বাজার থেকে এসে পত্রিকায় চোখ রাখতেই আনসারীর কবিতা 'বিবাদী' চোখে পড়ে। কবিতার মধ্য থেকে চারটে লাইন নীচে দেয়া হলো : " আমাদের মধ্যে কতশত দ্বন্দ্ব আমাদের ভেতরে__ সব কেড়ে নিজে বড় হবার ছন্দ, আমরা বিবাদী; আবার আমরাই আশাবাদী আমাদের আচরণে পশুর গন্ধ। " পারুলকে ডেকে এনে খুশি মনেই জাতীয় পত্রিকায় ছাপা আনসারীর কবিতা দেখালো আমির। আমির উল্লসিত। আনসারীর কবিতার পাঠক হলো আমির। গল্প এগোতেই আমিরের ঘরে কলিংবেল বেজে উঠে এবং উপস্থিত হন আনসারী। আমিরের জন্য উপহার নিয়ে এসেছে আনসারী, আজ আমিরের জন্মদিন বলে কথা! রাতের খাবারের দাওয়াত পায় আনসারী৷ গল্প এগোয়। রাতে খাবারের আগে আনসারীর কাছে এমন কিছু সত্য প্রকাশ করে আমির, যা শুনে হতভম্ব হতে হতে নিজেকে সামলে নেয় আনসারী। এ যেন ভীষণ কঠিন সত্য! কিন্তু কী সেই সত্য? আনসারীর বোন পারুলের বান্ধুবীরাও আসে দাওয়াতে। তার সাথে এমন একজন আসে, যাকে আনসারী অইদিন হাসপাতালের বেডে চোখ খোলার পর দেখেছিলো! কিন্তু কে সেই গুরুত্বপূর্ণ চরিত্র? কি ঘটবে এরপর? সবকিছু মিলিয়েই ঘটনা প্রবাহিত হতে থাকে। নতুন নতুন চরিত্ররা আসে। প্রয়োজনীয় হয়ে উঠে, একসময় লুকিয়ে যায়। অপ্রয়োজনীয় হয়ে উঠে। এত সুন্দর করে সংমিশ্রণ ঘটিয়েছেন চরিত্রগুলোর মাঝে! বলাই বাহুল্য এই উপন্যাস অন্যতম সেরা একটি উপন্যাস! তাই আমি ঘটনাপ্রবাহের অর্ধেক বলেই থেমে গেলাম। বইটি অবশ্যই সবার পড়া উচিত এবং নিজ থেকেই সব জানা উচিত। সচরাচর একজন লেখক যখন লেখালেখির জগতে বৃদ্ধ হয়ে উঠে কিংবা অনেক বেশি ম্যাচিউরড হয়, তখন জীবনকেন্দ্রিক এসব উপন্যাস রচনার সাহসিকতার প্রদর্শন করেন। তরুণ লেখক তকিব তৌফিক শুরুতেই এত গভীর একটা বিষয় নিয়ে উপন্যাস রচনা করেছেন এটা জেনে যেমন থমকে দাঁড়াবেন, এই উপন্যাসটি পড়ার পর আপনি অনেক অনেক বেশি চমকে উঠবেন। তরুণ লেখক এতো সুন্দর উপন্যাস লিখলো কীভাবে! জীবনবোধের এত সুন্দর ও গভীর বিশ্লেষণ, তরুণ লেখকদের মাঝে সচরাচর দেখা যায়না! কিন্তু তকিব ভাইয়ার অনবদ্য সৃষ্টি এই "অধ্যায়" যেন চমকে দেয়ার মতই সুন্দর। জীবন সম্পর্কে জানা যাবে। আবেগ ও দায়িত্ববোধের মধ্যকার সম্পর্ক সম্বন্ধে জানা যাবে৷ বিশাল বিশ্লেষণ পাওয়া যাবে। বুঝতে পারবেন, ডুবে যাবেন জীবনের সেসব গল্পের মধ্যে। একেকটা জীবনের একেকটা অধ্যায় আপনাকে ছুঁয়ে যাবে। আপনার দম বন্ধ হয়ে আসবে একসময়, একসময় আপনি মন খুলে নিঃশ্বাস নিতে পারবেন। বিচিত্র এ জগতে, সামান্য এই উপন্যাস 'অধ্যায়'-এ ডুবে যেতে যেতে অনুভব করবেন নিজের জীবনকে, জীবনের দায়িত্ব কিংবা গুরুত্ব। এত চমৎকার সব বর্ণনা! উপন্যাসটি শেষ হবার পর যখন আপনি ঘোরের মধ্যে চলে যাবেন তখন কথা সাহিত্যিক কিঙ্কর আহসানের লেখা চোখে পড়বে। ফ্ল্যাপের মধ্যে। " একজন লেখকের স্বপ্ন দেখতে জানতে হয়। তকিব তৌফিক নিজেই আস্ত একটা স্বপ্ন। " রকমারি থেকে অধ্যায় বইটি অর্ডার করতে নীচের লিংকে প্রবেশ করুন : https://www.rokomari.com/book/174461 'অধ্যায়' বইটি অবশ্যই পড়ুন। বিশেষ করে, বেশি বেশি বই পড়ুন। বই পড়লেই সত্যিকারের মানুষ হওয়া যায়। বই নিয়ে কথা বলতে হবে। আমি বই নিয়ে কথা বলে যাব এক জীবন। দো'আ রাখার অনুরোধ।

অধ্যায় 3






















