

Buy অবিরাম বৃষ্টির শহরে Online in Bangladesh
লেখক: মাহমুদুর রহমান
- Author: মাহমুদুর রহমান
- Publisher: অধ্যায় প্রকাশনী
- Isbn: 9789849927044
- Number Of Pages: 96
- Language: বাংলা
- Edition: 1st Published, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
বৃষ্টিটা নেমেছিল ফেরার সময়। ওরা কুঁড়ে ছেড়ে আধ মাতাল অবস্থায় হেঁটেছিল আরো খানিক। ফেরার সময় বৃষ্টি নামল ঝিরঝির করে। তার মধ্যেই হেঁটে এসেছিল রাস্তা অবধি। দাঁড়িয়েছিল বন্ধ চায়ের দোকানের সামনে।সুমনার মনে হয়েছিল সময় ধীর হয়ে গেছে। ততক্ষণে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু ওর মনে হচ্ছিল বৃষ্টি পড়ছে ধীর লয়ে। যেমন ধীর লয়ে রাজীবের অ্যাডামস অ্যাপল হয়ে নামছিল একফোঁটা ঘাম কিংবা বৃষ্টির জল।তারপর দুজনের ঠোঁট একত্র হয়েছিল অনিবার্যভাবে। কিন্তু সুমনা চোখ বোজেনি। সে চোখ ভরে দেখছিল চারপাশটা। বৃষ্টির ফোঁটাগুলো কেমন করে পাতায় টপ করে পড়ছে, চায়ের দোকানের খড় চুইয়ে নামছে জল, সব সে দেখেছিল খুব মন দিয়ে।রাজীবের গালের এক পাশে কিছু জায়গায় দাঁড়ি কম হয়। বড় থাকলে বোঝা যায় না। শেভ করা অবস্থায়ও বোঝার কথা না। কিন্তু আধো অন্ধকারে সেখানেই হাত বোলায় সুমনা। ঘাড়ের কাছে একটা পুরনো আঘাতের চিহ্ন আছে। কেমন করে হয়েছিল, বলে না রাজীব। দ্বিতীয় চুমু খেতে গিয়ে সেখানেও হাত বুলিয়ে দেয় সুমনা। বৃষ্টির ছাঁট আসছে তখন একটু একটু।ফেরার সময় রাজীব কথা বলেনি। বলেছিল সুমনা। ঠিক স্কুল ছাড়ার পরপর প্রেমে পড়া কিশোরী মেয়েটার মতো কলকল করে কথা বলেছিল সে। রাজীব হাসিমুখে শুনেছিল তার কথা। মনে হচ্ছিল বলা আর শোনা শেষ হবে না। অটোরিকশার বাইরে তখনো ঝরছিল বৃষ্টি।
রিভিউ ও রেটিং (Review & Rating)
এটাও খুব ভালো চাইলে নিতে পারেন আপনারা কম টাকায় আছে



একটি শহর, এক অবিরাম বৃষ্টি, আর কিছু না বলা কথা... 'অবিরাম বৃষ্টির শহরে' বইটি যেন হৃদয়ের গোপন কাহিনিগুলোকে কাগজের পাতায় ফুটিয়ে তুলেছে। পড়তে পড়তে মনে হলো, আমি নিজেই হয়তো সেই শহরের এক বাসিন্দা, যার গল্প লুকিয়ে আছে এই বইয়ের প্রতিটি পাতায়।
প্রশ্ন ও উত্তর (Q/A)
এটা কোন প্রকাশনির?
প্রিয় গ্রাহক, বইটি "অধ্যায় প্রকাশনী" থেকে প্রকাশিত।
এটা কোন প্রকাশনির?
প্রিয় গ্রাহক, বইটি "অধ্যায় প্রকাশনী" থেকে প্রকাশিত।






















