

Buy নভেরা Online in Bangladesh
লেখক: হাসনাত আবদুল হাই
- Author: হাসনাত আবদুল হাই
- Publisher: সাহিত্য প্রকাশ
- Isbn: 9844650720
- Number Of Pages: 200
- Language: বাংলা
- Edition: 3rd Print, 2015
পণ্য সারসংক্ষেপ (Summary)
"নভেরা" বইটি সম্পর্কে কিছু কথা:নভেরা আহমেদ (মার্চ ২৯, ১৯৩৯–মে ৬, ২০১৫) ছিলেন একজন বাংলাদেশী ভাস্কর। তিনি বাংলাদেশের আধুনিক ভাস্কর্যশিল্পের অন্যতম অগ্রদূত এবং বিংশ শতাব্দীর প্রথম বাংলাদেশী আধুনিক ভাস্কর। ১৯৯৭ খ্রিষ্টাব্দে বাংলাদেশ সরকার তাকে একুশে পদক প্রদান করে। তিনি প্রায় ৪৫ বছর মৃত্যুর পূর্ব পর্যন্ত প্যারিসে বসবাস করেন।
রিভিউ ও রেটিং (Review & Rating)

Novera Ahmed - the amazing artist, couldn't be described better. একজন অসাধারণ প্রতিভাবান, অভিমানী, উন্নত চিন্তার অধিকারী শিল্পীকে দুই মলাটের মাঝে নিয়ে আসার অনবদ্য এক চেষ্টা করেছেন লেখক। যথেষ্ট তথ্য-উপাত্ত সমৃদ্ধ এই বইয়ে উঠে এসেছে বাংলাদেশের সেরা এক শিল্পীর জীবনের অনেক জানা-অজানা অধ্যায়। কখনো কখনো নভেরার সাথে গল্পও পাড়ি জমিয়েছে ভিন্ন দেশে, ভিন্ন পরিবেশে। আর সব মিলিয়ে বইটি হয়ে উঠেছে অসাধারণ এক সৃষ্টি।

নভেরা আহমেদের জীবনের বিভিন্ন সময়ের কথা উঠে এসেছে এখানে, গল্পের ঢঙে। হাসনাত আবদুল হাই এই বই লেখার সময় সাহায্য নিয়েছেন নভেরার পরিচিত বিভিন্ন কাছের এবং দূরের মানুষের, তাদের কাছ থেকে শোনা গল্পগুলোকে সহজ ভাষায় রূপ দিয়েছেন উপন্যাসে। কখনও নভেরার নিজের জবানিতে, কখনও হাসনাত ওরফে লেখকের বর্ণনায়। তাদের সেই বর্ণনার মনোমুগ্ধকর সংগ্রহ এই বইটি পড়তে পড়তে ধীরে ধীরে পরিচিত হতে লাগলাম এক অদ্ভুত নারীর সাথে। আপাদমস্তক শিল্পী বলতে যা বোঝায় ঠিক তাই ছিলেন তিনি – কখনও থিতু হতে পারেননি কোথাও, ঢাকা, চট্টগ্রাম, লাহোর, করাচি, লন্ডন, প্যারিস, বোম্বে ঘুরে বেড়িয়েছেন যাযাবরের মতো। প্রচণ্ড গুণী এই শিল্পি বাস্তবে ছিলেন মিশুক, কিন্তু নিজের কাছাকাছি আসতে দিতেন না কাউকে। যারাই তার কাছে এসেছে, তারা নাকি হতাশ হতে ভুলে গেছে – এমনি ছিল তার এক গুণমুগ্ধ বন্ধুর মন্তব্য। তার সম্পর্কে জয়নুল আবেদিন মন্তব্য করেছিলেন, নভেরা যে কাজ করছে তার মূল্য এই যুগের মানুষ বুঝতে পারবে না। বইটি পড়ে যা বুঝলাম, নভেরার ব্যক্তিত্ব ছিল প্রেমে পড়ে যাওয়ার মতোই। বইটিতে সকল তথ্য হয়তো সঠিক নেই, যেটা লেখক নিজেও স্বীকার করেছেন কিছুটা কল্পনা, কিছুটা বাস্তবের মিশ্রণে একটি উপন্যাস।

শহীদ মিনারের ভাস্কর কে – ছোটবেলা থেকে আমরা এই প্রশ্নের উত্তর হিসেবে হামিদুর রহমানেরই নাম জানি। কিন্তু যদি বলি শুধু হামিদুর রহমান না, আরও একজন তাঁর সাথে ছিল তাহলে হয়তো প্রথমে থমকে যেতে হয়। কিন্তু এটাই সত্য, সেদিন হামিদুর রহমানের সাথে যিনি যৌথভাবে শহীদ মিনার নির্মাণের সাথে যুক্ত ছিলেন তিনি হলেন নভেরা আহমেদ। কিন্তু তাঁর নাম আমরা শুনি না কেন?






















