নষ্ট জীবনের কষ্ট
বই কালেকশন

Buy নষ্ট জীবনের কষ্ট Online in Bangladesh

লেখক: নিশাত ইসলাম

5.00
(4 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: নিশাত ইসলাম
  • Publisher: অনন্যা
  • Isbn: 9789844328082
  • Number Of Pages: 192
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2020
৳ 280৳ 35020% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

আজ হুইসকির পরিবর্তে ভোদকা চলবে। স্পেশাল ভোদকা। বোতলটা খুলতেই জিহ্বায় পানি চলে এলো লাবু সাহেবের। জুঁইয়ের সামনে গ্লাস এগিয়ে দিয়ে বোতল থেকে ভোদকা ঢালল। ভোদকার গন্ধে ওর শরীর শিরশির করে উঠল। ভোদকা ওর ভালো লাগে না, তবুও এদের সাথে অ্যাকটিং করতে হয়। গ্লাস হাতে তুলে নিয়ে হাসলো এক গাল। জুঁই নামের মেয়েটি ভারি সুন্দর। গোলাপের মতো নরম কোমল ঠোঁটে হাসি লেগে থাকে সব সময়। ওর মায়াবি চোখের ভাষা আর আকর্ষণীয় ফিগারের দোলায় ব্যকুল হয়ে উঠত প্রেমিক। কিন্তু এই চঞ্চল হরিণী ধরা দিত না কারও কাছে। হঠাৎ একটা দুর্ঘটনা ওর জীবনটাকে এলোমেলো করে দিল। থমকে গেল ওর জীবনের সুন্দর দিনগুলো। পা বাড়ালো অন্ধকার পথে। অন্ধকারের পথ ধরে ও হেঁটে চলল বহু দূর ...

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(4 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Rajdip saha
Rajdip saha ভেরিফাইড
19 Jun 2025

বইটি মোটামুটি ভালো কিন্তু এখানে অনেক খারাপ অনুবাদ রয়েছে।১৮+ এর নিচে কেউ বইটি পড়বেন না।

Rony
Rony ভেরিফাইড
20 Dec 2021

লেখিকার জন্য শুভকামনা রইল।

Fahim Ahmed Mahi
Fahim Ahmed Mahi ভেরিফাইড
17 Jul 2020

গল্পটি আমার কাছে বেশ ভালো লেগেছে।যদিও ১৯২ পৃষ্ঠার মধ্যে ১৫৪ পৃষ্ঠা পরে শেষ করেছি।এই গল্পের মধ্যে আমার যে বিষয়টি সবচেয়ে খারাপ লেগেছে তা হল গল্পের নায়িকা জুই কর্তৃক তার ধর্ষক রবিনের নির্দোষ বোন বিনার জীবন নষ্ট করা।

Mahbub Zaman
Mahbub Zaman ভেরিফাইড
16 Feb 2020

পড়লাম ফেরদৌস হাসানের "বন বালিকার গান"। ঢাকা শহরের কর্পোরেট অফিস থেকে গল্প শুরু হয়ে শেষ হয়েছে গিয়ে প্রত্যন্ত এক অজ পাড়া গাঁয়ে। শহরের ঝাঁ চকচকে আলো আর পোশাকের আড়ালে মানুষের অসহায়ত্ব, লোভ, লোভের পরিণাম এসব যেমন এসেছে; তেমন ফুটে উঠেছে এসবের সাথে মানিয়ে নিতে না পেরে পালিয়ে বাঁচতে চাওয়া মানুষের আর্তনাদ। হাজার প্রলোভন ও সুযোগের হাতছানি এড়িয়ে কেউ কেউ খুঁজতে চেয়েছে মানুষ। কারা সেই মানুষ? নির্ঝঞ্ঝাটে সংসার করা সামাজিক মানুষ নাকি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ঈশ্বরসন্ধানী কেউ? বাউল বা লোকধর্মচারী সম্প্রদায়ের জীবনদর্শন লেখক দুটি চরিত্রের মাধ্যমে তুলে ধরেছেন, যা পাঠককে ভাবাবে। প্রেম এখানে হাতছানি দিয়েছে দু'টি বিপরীত মেরু থেকে। একদিকে চাঁদের পাহাড়, অন্যদিকে নিঃস্ব হওয়ার ঝুঁকি। চরিত্র সংখ্যা হাতে গোণা। তার ভেতরেও পাঠক নিজের একটি চরিত্র খুঁজে পাবেন। এ কোনো রূপকথা নয়। আমাদের জীবন যাপন ও আকাঙ্ক্ষার একটি মলাটবদ্ধ সংস্করণ। লেখক তাঁর পাখির দৃষ্টি দিয়ে দেখে শুধু আমাদের সামনে তুলে ধরেছেন। সমসাময়িক বাস্তবতার অনেক প্রশ্নের উত্তর হয়তো এই উপন্যাসে আছে। চিন্তাশীল পাঠকের মনের খোরাক জোগানোর মতো একটা গল্প, এটুকু বলা যায়।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)