

Buy নির্যাতিত ও অভিশপ্ত (সুলভ) Online in Bangladesh
লেখক: রবার্ট পেইন
- Author: রবার্ট পেইন
- Publisher: সংঘ প্রকাশন
- Isbn: 9848880216
- Number Of Pages: 408
- Language: বাংলা
- Edition: 2nd Edition, 2019
পণ্য সারসংক্ষেপ (Summary)
পুরো নাম পিয়েরে স্টেফেন রবার্ট পেইন। নৌস্থপতি বাবা স্টেফেন পেইন ও ফরাসী মা ভরি পেইনের তিন ছেলের জ্যেষ্ঠ তিনি। রবার্ট পেইন ১৯১১ খ্রীস্টাব্দে ইংল্যান্ডের কর্ণওয়াল নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি কেপটাউন, লিভারপুল, মিউনিখ ও সর্বোন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন। প্রজাতন্ত্রী স্পেনে তিনি যুদ্ধ প্রতিবেদক হিসেবে কাজ করেন। জাপানের সিঙ্গাপুর আক্রমণের সময় তিনি সিঙ্গাপুর নৌঘাঁটিতে আর্মামেন্ট অফিসারের দায়িত্ব পালন করেন। সিঙ্গাপুর পতনের পূর্বেই তাঁকে চোংচিংয়ে বৃটিশ দূতাবাসে প্রেরণ করা হয়। তিনি চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের ঝিংহোয়া বিশ্ববিদ্যালয়ে নৌ-স্থাপত্যবিদ্যার লেকচারার ও ইংরেজী কবিতার প্রফেসর ছিলেন। জাপান যুদ্ধের পর তিনি ইউনান প্রদেশে মাও সে-তুংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। যুদ্ধের সময় থেকে তিনি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করলেও প্রায়শই এশিয়া ভ্রমণ করেন। তিনি শতাধিক গ্রন্থের প্রণেতা; তবে মহামতি লেনিন, মহাত্মা গান্ধী, হিটলার এবং হেনরিখ স্কীমানের জীবনীগ্রন্থের জন্য তিনি সমধিক প্রসিদ্ধ।





















