নীল মানুষ
বই কালেকশন

Buy নীল মানুষ Online in Bangladesh

লেখক: হুমায়ূন আহমেদ

4.69
(7 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: হুমায়ূন আহমেদ
  • Publisher: অন্যপ্রকাশ
  • Isbn: 9848682538
  • Number Of Pages: 96
  • Language: বাংলা
  • Edition: 3th Printed, 2010
৳ 269৳ 30010% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"নীল মানুষ" বইয়ের ফ্ল্যাপের অংশ থেকে নেয়া: বাতাস হয়েছে মুগ্ধ; — বাতাসের পিছনে সাগর চলিতেছে; – স্নিগ্ধ করিতেছে গিয়ে হৃদয়ের জ্বর শুদ্ধ শাদা বরফের কোনাে এক শীতল পাহাড়ে! নেকড়েরা দল বেঁধে নামে না সে পর্বতের ধারে, অন্ধকারে শেয়ালেরা সেখানে ওঠে না কেঁদে আর, তীরের ফলার মত পৃথিবীর আলাে-অন্ধকার। সেইখানে বেঁধে না ক' পাইনের পাতাদের বুক হিম রাতে! – কিন্তু সেই পাহাড়ের শিশিরের শীতে ফলেছে সবুজ শাখা – সেইখানে ফলেছে নিভৃতে কাঁচা পাতা; – জ্বর ছেড়ে গেছে তার নক্ষত্র শীতল সেইখানে; নক্ষত্রের মত সুস্থ সমুদ্রের জল!-জীবনানন্দ দাশ।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.69
(7 টি কাস্টমার রিভিউ)
5
71%
4
14%
3
14%
2
0%
1
0%
Ashfaqur Rahman Sani
Ashfaqur Rahman Sani ভেরিফাইড
06 Mar 2022

Found one book without a cover. Please check before you send it to the customer.

Eccha
Eccha ভেরিফাইড
30 Dec 2020

বইটি খুব মজার, আমার অনেক ভালো লেগেছে। এক কথায় অসাধারণ।

Pie
Pie ভেরিফাইড
28 Oct 2019

বই:- নীল মানুষ লেখক:- হুমায়ূন আহমেদ নীল মানুষ হুমায়ূন আহমেদের একটি ব্যতিক্রমধর্মী উপন্যাস। ১০৪ পৃষ্ঠার ছোটো পরিসরের উপন্যাসটি রসবোধের মাধ্যমে শুরু হলেও, উপন্যাসের শেষ পৃষ্ঠায় লেখক কাহিনির টুইস্ট রেখেছেন। উপন্যাসের অন্যতম মূল চরিত্র ফরহাদ হোসেন। সামান্য একজন সরকারি চাকরিজীবী। সাদাসিধে সরল মনের মানুষ। সমাজের জটিল প্যাচের ভেতরে একজন ভিন্ন ধর্মী ব্যক্তিত্ব। তার স্ত্রী রাহেলা(২য়)এবং তিন মেয়ে মিতু, সেতু এবং নীতু, আর একমাত্র ছেলে সনঞ্জুকে নিয়ে তার ছোটো পরিবার।সনঞ্জু ফরহাদ হোসেনের সাবেক স্ত্রী, পারুলের(মৃত) সন্তান। পারুলের মৃত্যুর পর ফরহাদ হোসেন রাহেলা কে বিয়ে করেন।উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হিসেবে উপস্থাপন করা হয়েছে ফরহাদ হোসেনের মামাকে(সালু মামা)যে কিনা একজন ধুরন্ধর ব্যক্তি।আলোচনায় এসেছে ফরহাদ হোসেনের প্রথম পক্ষের স্ত্রীর একমাত্র ভাই ইশতিয়াক(পেশায় একজন পুলিশ অফিসার) এবং তার স্ত্রীর ভূমিকা।ফরহাদ সাহেবের এই সংসারে আরেকজন আগন্তুক আছেন যার নাম কনক।কনক ফরহাদ হোসেনের বন্ধুর মেয়ে। একদিন কাউকে কিছু না জানিয়ে ফরহাদ হোসেনের বন্ধু (বদরুল) নিখোঁজ হয়ে যায়।অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার সাত বছর পর বদরুলের স্ত্রী দ্বিতীয় বিয়ে করেন এবং ছলচাতুরীর মাধ্যমে তার মেয়েকে (কনক) ফরহাদ হোসেনের কাধে চাপিয়ে দিয়ে তার বর্তমান স্বামীর সাথে অস্ট্রেলিয়া পালিয়ে যান। বন্ধুর প্রতি দায়িত্ব থেকে ফরহাদ হোসেন কনক কে নিজ কন্যাসম আশ্রয়ে তার বাড়িতে রাখেন। ফরহাদ হোসেন এবং তার পরিবার কনক কে অত্যন্ত স্নেহ করেন। এবং ফরহাদ হোসেনের দীর্ঘদিনের সুপ্ত ইচ্ছা কনকের সাথে তার পুত্রের বিয়ে দিবেন। এই সবাইকে নিয়ে ফরহাদ হোসেন মানুষটাকে অসাধারন মনে হয়, যে কি না দীর্ঘ বিশ বছর মিথ্যা কথা বলেনি। আর এই ধরনের মানুষকে নিশ্চয় সাধারন মানুষের কাতারে ফেলা যায় না?অসাধারন এই মানুষটার জীবন সুন্দর হওয়ার কথা থাকলেও জীবনটা সুন্দর করে সাজানো হয়নি কোনো এক দূর্ঘটনার কারনে। কি সেই দূর্ঘটনা? কি ঘটেছিলো ফরহাদ হোসেন এবং তার পরিবারের সাথে। কনকের বাবা বদরুলের কি কোনো খোজ পাওয়া গিয়েছিলো?ফরহাদ হোসেন কি কনকের সাথে তার পুত্রের বিয়ে দিতে পেরেছিলেন?সনঞ্জুর শেষ পরিনতি কি হয়েছিলো? সেই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে নীল মানুষ বইয়ের শেষ অংশে...

Rean Sharker
Rean Sharker ভেরিফাইড
24 Sep 2019

পড়ে শেষ করলাম..... 😵 নীল মানুষ - হুমায়ূন আহমেদ নীল মানুষ নামটা পড়ে আমার মনে হয়েছিল এটা সাইন্সফিকশন কোন গল্প হবে। মানুষ আবার নীল হয় কি করে! বইটি পড়েও বুঝতে পারলাম এটা হুমায়ূন আহমেদের অন্য গল্প গুলোর মতোই। কিন্তু কেন বইটার নাম নীল মানুষ তা পড়েও বুঝতে পারলাম না। হুমায়ূন আহমেদ অদ্ভুত অদ্ভুত চরিত্রের জন্মদিয়ে মানুষকে বিভ্রান্ত করতে পছন্দ করতেন মনে হয়। আমি তার অনেক বইতে এমন অদ্ভুত চরিত্রের মানুষ পেয়েছি। এই বইতেও আছে একজন তিনি হলেন ফরহাদ উদ্দিন। তিনি কোথায় যেন শুনিছেন ২০ বছর মিথ্যা কথা না বললে আধ্যাত্মিক ক্ষমতা চলে আসে। তিনি এখন আর মিথ্যা বলে না। তার কিছু সমস্যা আছে যেমন তিনি কোন গন্ধ পান না। এবার কাগজী লেবুর রস নাকে গিয়ে ছিলেন জ্বালাপোড়া করেছে ঠিকই কিন্তু গন্ধ পান নি। আর একটা সমস্যা হলো তিনি অনেক কিছু মনে রাখতে পারেন না। যেমন তার তিন মেয়ের নাম গুলিয়ে ফেলেছেন। কোনটা তার বড় মেয়ে কোনটা তার মেজো মেয়ে তা তিনি বুঝতে পারেন না। বইটির প্রতিটি পাতা আমার কাছে কৌতুকের মতো মনে হয়েছে। তবে শেষ দিকে মাথা গরম হয়ে গেছে। হুমায়ূন আহমেদ তার অভ্যাস মতো শেষ দিকে আকাম করে ফেলছেন। কেন মানে হয় এমন করার! আর একটা কথা ফরহাদ উদ্দিন বইতে অতিরিক্ত কথা বলেছেন। তার দেখাদেখি আমিও এখন অতিরিক্ত কথা বলা শুরু করে দিয়েছি। আগে তো বলতামই এখন সেটা আরো বেড়ে গেছে। আমার মা-বাবার কপালে দুঃখ আছে। হি হি হি... 😂

Mahbuba Supti
Mahbuba Supti ভেরিফাইড
12 Oct 2017

উপন্যাসের প্রধান চরিত্র ফরহাদ হোসেন। সামান্য একজন সরকারি কর্মকতা। স্ত্রী রাহেলা, তিন মেয়ে মিতু, সেতু, নিতু আর একমাত্র ছেলে সঞ্জুকে নিয়ে তার পরিবার। সঞ্জু অবশ্য ফরহাদ হোসেনের সাবেক স্ত্রী পারুলের সন্তান। পারুল মারা যাওয়ার পর ফরহাদ হোসেন বিয়ে করেন রাহেলাকে। ও হ্যাঁ আরেকজন আছে এই সংসারে। তার নাম কনক। ফরহাদ হোসেনের বন্ধু বদরুলের মেয়ে কনক। একদিন কাউকে কিছু না জানিয়ে, কোনকিছু না বলে নিখোজঁ হয়ে যায় বদরুল। বন্ধুর প্রতি দায়িত্ব থেকে ফরহাদ হোসেন তার সাধ্যমতো খোজঁখবর করেন। কিন্তু কোন খোজঁই মিলে না তার। নিখোঁজ হওয়ার সাত বছর পর বদরুলের স্ত্রী আরেকটা বিয়ে করে এবং সুকৌশলে কনকের দায়িত্ব ফরহাদ হোসেনের কাধেঁ চাপিয়ে কেটে পড়ে। এই সবাইকে নিয়ে বসবাস ফরহাদ হোসেনের। ফরহাদ হোসেন মানুষটাকে বেশ অসাধারণ মনে হয়। দীর্ঘ বিশ বছর মানুষটা কোন মিথ্যা বলে নি। এই ধরনের মানুষকে নিশ্চয় সাধারণ বলা যায় না। অসাধারণ এই মানুষটার জীবন অসাধারণ সুন্দর হওয়ার কথা থাকলেও জীবনটা সুন্দর করে সাজানো হয় নি কোন এক দূর্ঘটনায়। কি সেই দূর্ঘটনা..? কেনইবা এমন হলো..? সেই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে "নীল মানুষ" বইয়ের শেষ অংশে..!

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

বই টা আমি order করতে পারি না কেনো?

উত্তর

প্রিয় গ্রাহক, দুঃখিত, বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন। ধন্যবাদ।

প্রশ্ন

বই টা আমি order করতে পারি না কেনো?

উত্তর

প্রিয় গ্রাহক, দুঃখিত, বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)