মুখের দিকে দেখি
বই কালেকশন

Buy মুখের দিকে দেখি Online in Bangladesh

লেখক: শহীদুল জহির

4.50
(3 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: শহীদুল জহির
  • Publisher: মাওলা ব্রাদার্স
  • Isbn: 9844104807
  • Number Of Pages: 143
  • Language: বাংলা
  • Edition: 3rd Printed, 2015
৳ 269৳ 30010% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

”মুখের দিকে দেখি” ফ্ল্যাপে লেখা কিছু কথা ফলে মেরি জয়েস তার ডাইন হাতটা চানমিঞার কান্ধের উপরে যখন রাখে তখন চানমিঞার মনে হয় যে, দরজার কপাটের ফাঁক দিয়া আসা তেরছা আলোর মত, একটা আলোর স্তম্ভ তার শীর্ণ কান্ধের উপরে এসে পড়ে, এবং সে তার মুখটা এই আলোর দিকে ফেরায়, সামনে খাড়ায় থাকা মেরির মুখের দিকে দেখ........

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.50
(3 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Diti Akter
Diti Akter ভেরিফাইড
16 Aug 2022

সুন্দর লিখেছেন

মহীন
মহীন ভেরিফাইড
11 Jan 2021

উপন্যাসে চারিত্র্য-বৈশিষ্ট্যের অতিশয় পারঙ্গমতার দৃশ্যমান যার আখ্যানভাগ নির্মাণে, বর্ণনাভঙ্গি ও প্রকরণে হয়ে উঠেছে স্বতন্ত্র। এটি মূল চরিত্র চানমিঞার বেড়ে ওঠার কাহিনি, যার জন্ম ১৯৭১ সালে।

Shadin Pranto
Shadin Pranto ভেরিফাইড
06 Oct 2019

শহীদুল জহির মানেই অন্যরকম কিছু। তবে তিনি এই উপন্যাসে সত্যিই অতীব আলাদাভাবে এগিয়েছেন যেন নিজের লেখনীর মাত্রাকে নিজেই পেরুবার এক দৃঢ়চিত্ত নিয়ে ২০০৬ সালে লিখেছিলেন এই উপন্যাস। বান্দরের দুধ খাওয়া পোলা চানমিঞা যেমন এই উপন্যাসের অন্যতম চরিত্র। যে কী না একেবারেই নিম্নবিত্তের প্রতিনিধিত্ব করেছে মোটাদাগে। তেমনি উপন্যাসের গুরুত্বপূর্ণ ভূমিকায় আছে পুরান ঢাকার বানরকুলেরা। তারাই তো চানমিঞার সঙ্গী। তারাই মিসেস জোবায়দাকে শিক্ষা দেয়, তারাই বন্ধুর কল্যাণার্থে মাথা ফাটিয়ে দেয় কুতুবউদ্দিন আইবক ওরফে দুর্ধর্ষ খরকোসের ওরফে স'মিলে কাঠের গুঁড়ি কিনতে গিয়ে কাঠের ট্রাকে পাঁচার হয়ে যাওয়া জোবায়দা বেগমের সন্তান মামুনুল হাইয়ের। নাকী এই গল্প মুক্তিযুদ্ধের খৈমনের, রাজাকার গনি মিয়ার কিংবা রাজাকার নেতা মওলানা আবু বকরের? স্বাধীনতাত্তোর বাংলাদেশের সংকটের চিত্র যেমন পাই। তেমনি পাই বিধবা কিংবা কখনো স্বামী ফিরে না আসা খৈমুনের সন্তানসহ টিকে থাকার নিরন্তর সংগ্রামের গল্প।সামাজিক সংকট তার ছেলে চানমিঞাকে স্বাভাবিক মানুষ হতে দেয়নি। এক চানমিঞাকে দিয়ে শহীদুল জহির লাখো অধিকার বঞ্চিত মানুষের কথা বলেছেন।মিস জুলির পরিবার নিয়ে আসে প্রেম। কুতুবউদ্দিন আইবক ওরফে আসমানতারার খরকোসের কথাই বা কেউ কি কখনো ভুলতে পারবে যে এই উপন্যাস পড়বে। শহীদুল জহিরের তুলনা তিনি নিজেই। তাঁর লেখার রীতি নিয়ে বলার কিছু নেই (হতে পারে আমি বুঝিই না)। পরাবাস্তবতাকে কতটা গভীরভাবে লেখার সাথে মিশিয়ে পাঠককে গপগপ করে গিলতে বাধ্য করেছেন তা পড়তে ঠিক আবারো আবিষ্কার করলাম এবং উপন্যাসটি পড়া শেষে নিজের অজান্তেই ভাবনা মাথায় এলো সত্যিই দারুণ!

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)