

Buy মুহাম্মাদ বিন কাসিম Online in Bangladesh
লেখক: নসীম হিজাযী
- Author: নসীম হিজাযী
- Publisher: বইঘর
- Isbn: 9789849140658
- Number Of Pages: 304
- Language: বাংলা
- Edition: 1st Edition, 2016
পণ্য সারসংক্ষেপ (Summary)
"মুহাম্মাদ বিন কাসিম" বইটির ভূমিকা থেকে নেয়াঃ মুহাম্মাদ বিন কাসিম ইসলামের ইতিহাসের এক গৌরবােজ্জ্বল যুগের অবিস্মরণীয় ব্যক্তিত্ব। জালিমের বিরুদ্ধে মজলুমের আর্তনাদ দূরীকরণে ও ধর্ম-বর্ণ-নির্বিশেষে মানবতার মুক্তির তরে তিনি যেমন ইসলামের ইতিহাসের এক উজ্জ্বল ব্যক্তিত্ব, তেমনি এক দরদি প্রাণপুরুষ। একটি দেশ ও জাতিকে কিভাবে পাল্টে দিয়ে জনগণের ভাগ্যাকাশে শুক তারার আবির্ভাব ঘটানাে যায়, তার এক বাস্তব প্রেরণাদাতা মুহাম্মাদ বিন কাসিম। স্বৈরশাসনের কবল থেকে আবালবৃদ্ধবনিতার মুক্তির তরে তিনি যেভাবে ধূমকেতুর মতাে আবির্ভূত হয়ে দেশ জয় করেছেন, তা ইতিহাসের পাতায় সােনার হরফে জ্বলজ্বল করবে আজীবন। তিনি রক্তপিপাসু স্বৈরশাসনের শিকার হয়ে অকালে ঝরে না গেলে হয়তাে আজ উপমহাদেশের ইতিহাস ভিন্নভাবে লেখা হতাে। ঔপন্যাসিক নসীম হিজাযী সেই সতেরাে বছর বয়সী সেনানায়কের জীবন্ত কাহিনীই কলমের তুলিতে চিত্রায়িত করেছেন যত্নসহকারে। ‘মুহাম্মাদ বিন কাসিম’ তাঁর জীবনেরই এক জীবন্ত চিত্র।
রিভিউ ও রেটিং (Review & Rating)
আলহামদুলিল্লাহ, উপন্যাসটি পড়ে অনেক ভালো লেগেছে। উপন্যাসটির কাহিনী এবং বর্ণনা গুলো এত সুন্দর যে বই রেখে উঠতেই পারিনি, দুই দিনের পুরো বই শেষ। শেষ করার পরেও কয়েক দিন ঘোরের মধ্যে ছিলাম। আমার মতে, সত্য কাহিনী অবলম্বনে রচিত এই উপন্যাসটি সকল মুসলমানের পড়া উচিত।
আলহামদুলিল্লাহ, বইটি পড়ে খুব ভালো লেগেছে। তবে আফসোসও হয়েছে মুহাম্মদ বিন কাসিম বিবাহের পর স্ত্রীর সাথে রাত কাটানোর সময় টুকুও পায়নি, চলে গেছেন যুদ্ধের ময়দানে। সর্বোপরি খুবই ভালো একটি বই।

সিন্ধু বিজয়ী মুহাম্মাদ বিন কাসিম ইসলামের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল যুগের অবিস্মরণীয় ব্যক্তিত্ব। তিনি রক্ত পিপাসু স্বৈরশাসনের শিকার হয়ে অকালে ঝরে না গেলে হয়তো আজ উপমহাদেশের ইতিহাস ভিন্নভাবে লেখা হতো। ঔপন্যাসিক নাসীম হিজাযী সেই সতেরো বছর বয়সী সেনানায়কের জীবন্ত কাহিনীই কলমের তুলিতে চিত্রায়িত করেছেন যত্ন সহকারে। 'মুহাম্মাদ বিন কাসিম' তার জীবনেরই এক জীবন্ত চিত্র। ____________________________________________ যথাসময়ে বইটি পৌছে দেয়ার জন্য রকমারিকে ধন্যবাদ।
বই রেখে উঠতে পারিনি। এক দিনেই শেষ
Nice book
প্রশ্ন ও উত্তর (Q/A)
এই বইটির পৃষ্ঠা সংখ্যা কত...j
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা 304। ধন্যবাদ।
এই বইটির পৃষ্ঠা সংখ্যা কত...j
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা 304। ধন্যবাদ।





















