

Buy ময়ূরাক্ষী Online in Bangladesh
লেখক: হুমায়ূন আহমেদ
- Author: হুমায়ূন আহমেদ
- Publisher: অনন্যা
- Isbn: 9844125227
- Number Of Pages: 79
- Language: বাংলা
- Edition: ১৬তম মুদ্রণ, ২০২১
পণ্য সারসংক্ষেপ (Summary)
‘ময়ূরাক্ষী’ ফ্লাপে লেখা কথাঃ ময়ূরাক্ষী নদীকে একবারই আমি স্বপ্নে দেখি। নদীটা আমার মনের ভেতর পুরোপুরি গাঁথা হয়ে যায়। অবাক হয়ে লক্ষ করি কোথাও বসে একটু চেষ্টা করলেই নদীটা আমি দেখতে পাই। তারজন্যে আমাকে কোনো কষ্ট করতে হয় না। চোখ বন্ধ করতে হয় না, কিছু না। একবার নদীটা বের করে আনতে পারলে সময় কাটানো কোনো সমস্যা নয়। ঘন্টার পর ঘন্টা আমি নদীর তীরে হাঁটি। নদীর হিম শীতল জলে পা ডুবিয়ে বসি। শরীর জুড়িয়ে যায়। ঘূঘুর ডাকে চোখ ভিজে ওঠে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
হিমু সিরিজের প্রথম বই তাও আবার প্রিয় লেখকের, এটা নিয়ে আর কি বলবো। হিমু চরিত্রটি হুমায়ুন আহমেদের এক অনবদ্য সৃষ্টি। বইয়ের কোয়ালিটি ভালো, ধন্যবাদ রকমারি।




আমার কথা হচ্ছে তুমি (হিমু) তোমার বাবার কথা রাখেবে! তো রাখ। সমস্যা নাই তো। কিন্তু তুমি সুন্দরী সুন্দরী রমণীদের অপেক্ষা করাও কেন?





বই টা আমি পড়ি নি এখনো কিন্তু আমার ফ্রেন্ড রা বললো দারুন বই আশা করছি হিমু সিরিজের এই প্রথম বই টি দারুন হবে আমি শিগ্রই পরব
বইটা সত্যিই অসাধারণ 💯। হুমায়ুন আহমেদ এর প্রথম বই পড়লাম "ময়ূরাক্ষী" বইটা দিয়ে। বইটা পড়তে পড়তে এর ভিতরে একদম ঢুকে গিয়েছিলাম। বইটা পড়তে পড়তে নিজের মধ্যে হিমু হিমু একটা ফিল পাচ্ছিলাম 😅, মনে হলো হিমুর মতো রহস্যময়, অদ্ভুত, পাগলাটে হয়ে যাই 🙂। হিমু আসলেই অসাধারণ একটা ক্যারেক্টার 💯🔥।

হুমায়ূন আহমেদের "ময়ূরাক্ষী" গল্পের মাধ্যমেই আমার হিমু চরিত্রের সাথে পরিচয়।এটা পরার পর থেকে আমি হিমু চরিত্রের ভক্ত হয়ে গিয়েছিলাম।ধন্যবাদ হুমায়ূন আহমেদ স্যারকে বাংলা সাহিত্যে এমন এক চরিত্রের সৃষ্টি করার জন্য ❤️❤️❤️❤️
প্রশ্ন ও উত্তর (Q/A)
how many pages are there in this book?
Number of Pages 79
বইটি কি হাতে পাওয়ায় যাবে ?
প্রিয় গ্রাহক, জি! অবশ্যই। স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন। ধন্যবাদ।
It's hardcover or paperback?
প্রিয় গ্রাহক, জি, বইটি হার্ডকভার। ধন্যবাদ।
বইটি কি স্টকে আছে?
প্রিয় গ্রাহক, জি, বইটি স্টকে এভেইলেবল। স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন। ধন্যবাদ।






















