

Buy মৌষলকাল Online in Bangladesh
লেখক: সমরেশ মজুমদার
- Author: সমরেশ মজুমদার
- Publisher: নবযুগ প্রকাশনী
- Isbn: 9879848858806
- Number Of Pages: 384
- Language: বাংলা
- Edition: 3rd printed, 2019
পণ্য সারসংক্ষেপ (Summary)
"মৌষলকাল " বইয়ের ফ্ল্যাপের লেখা: সত্তরের নকশাল রাজনীতিতে অনিমেষের জড়িয়ে পড়া এবং পুলিশি অত্যাচারে পঙ্গু হয়ে যাওয়ার কাহিনি তুমুল এক ইতিহাসের কথাই বলে। সমরেশ মজুমদার এই চরিত্রটিকে নিয়ে তিনটি বিখ্যাত উপন্যাস রচনা করেছেন, যা ধারণ করে আছে পশ্চিমবঙ্গের অনতি-অতীতকালের রাজনৈতিক-সামাজিক সময় প্রবাহ।অনিমেষের বান্ধবী হিসেবে সময়ের সঙ্গে যুঝেছে মাধবীলতা। সময়ের ফসল হিসেবে এসেছে তাদের সন্তান অর্ক। বড় হয়ে অর্কও দুঃখী মানুষদের নিয়ে সাধ্যমতো স্বপ্নপ্রয়াসে জড়িয়ে পড়েছে এবং ব্যর্থ হয়েছে যথারীতি। সর্বত্রই ক্ষমতালোভী রাজনৈতিক দল হিংস্র থাবা নিয়ে তৈরী। পঁচিশ বছরেরও বেশি পার করে সমরেশ মজুমদার লিখেছেন অনিমেষ-মাধবীলতা-অর্কের নতুন কাহিনি ‘মৌষালকাল'। এই উপন্যাসের আধার পশ্চিমবঙ্গের এক উত্তাল সময়। রাজনৈতিক পালা বদলের সেই ইতিহাসের নানান বাঁকে উপস্থিত মাঝবয়সি অর্ক। স্বভাব-প্রতিবাদে, আবেগে, অস্পষ্ট ভালবাসায় অর্ক যেন এক অবাধ স্বর। মৌষল পর্বের পারস্পারিক অবিশ্বাসের দিনকালেও পৌঢ় অনিমেষ-মাধবীলতা ঝলসে ওঠে আর-একবার।কেউ বিপ্লব-বিশ্বাসে, কেউ বা জীবন-বিশ্বাসে অটুট।
রিভিউ ও রেটিং (Review & Rating)
উত্তরাধিকার, কালবেলা ও কালপুরুষ এর সিকুয়েল উপন্যাস মৌষলকাল। অনবদ্য এবং সমসাময়িক বিষয় নির্ভর।

Best books
সমরেশ মজুমদার এর বিখ্যাত উপন্যাস ত্রয়ী' উত্তরাধিকার', 'কালবেলা' ও 'কালপুরুষ'। এই সিরিজের আরও একটি উপন্যাস ‘মৌষলকাল‘। উপন্যাসের পটভূমি পশ্চিমবঙ্গের এক উত্তাল সময়। যা ধারণ করে আছে পশ্চিমবঙ্গের অনতি-অতীতকালে রাজনৈতিক-সামাজিক সময়প্রবাহ। উপন্যাসের ব্যাপ্তি কাল পশ্চিমবঙ্গের দুই মেয়াদের দুই সরকারের সময়। কাহিনীর শুরু ২০০৮ সাল, যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল এবং বর্তমান সময় নিয়ে লেখা ক্ষমতায় যখন তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের রাজনীতির অনেক কিছুই রয়ে গেছে এই উপন্যাসে। মাধবীলতা-অনিমেষের পরবর্তি প্রজন্ম অর্ক। উপন্যাসের দৃশ্য পটে রাজনৈতিক অস্থিরতার সেই ইতিহাসের নানান সময়ে উপস্থিত মাঝবয়সি অর্ক। স্বভাব প্রতিবাদে, আবেগে, অস্পষ্ট ভালবাসায় অর্ক যেন তার পিতার মতো এক লৌহমানব। ১৯৭০ এর নকশাল রাজনীতিতে অনিমেষের জড়িয়ে পড়া এবং পুলিশি অত্যাচারে পঙ্গু হয়ে যাওয়ার কাহিনী তুমুল এক ইতিহাসের কথাই বলে এই উপন্যাসে। অনিমেষের বান্ধবী হিসেবে সময়ের সঙ্গে নিরন্তর যুদ্ধ করে চলেছে মাধবীলতা। অর্কের মধ্যে পূর্ববর্তি উপন্যাসের মূল চরিত্রদের ছায়া বেশ প্রকটভাবে ধরা দিয়েছে। তাকে সাহায্য করতে আরও একবার এগিয়ে আসে অনিমেষ-মাধবীলতা। যার মধ্য দিয়ে পাঠক দেখতে পারে সেই যৌবনের তেজি বিদ্রোহী কে আবার প্রতিবাদ করতে!
অন্যরকম কিছু আছে এই বই তে

উত্তরাধিকার উপন্যাস এ নাম ছিল "শচীন"। অথচ এই উপন্যাস এ সেই ব্যক্তির নাম "দেবেশ"। ব্যপারটা দুঃখজনক।






















