

Buy মরিসাকি বইঘরের দিনগুলি (রেগুলার প্রিমিয়াম এডিশন) Online in Bangladesh
লেখক: সাতোশি ইয়াগিসাওয়া
- Author: সাতোশি ইয়াগিসাওয়া
- Publisher: অবসর প্রকাশনা সংস্থা
- Isbn: 9789848801413
- Number Of Pages: 160
- Language: বাংলা
- Edition: 1st Edition, 2023
পণ্য সারসংক্ষেপ (Summary)
টোকিও শহরের জিমবোচোতে লুকানো আছে বইপ্রেমীদের এক স্বর্গ। সেখানকারই এক নির্জন কোণে পুরনো কাঠের দালানে অবস্থিত হাজারো সেকেন্ড-হ্যান্ড বই ভর্তি একটা বইয়ের দোকান। পঁচিশ বছর বয়সী তাকাকোর বই পড়তে তেমন একটা ভালো লাগে না, যদিও মরিসাকি বইঘরের ব্যবসা তিন পুরুষ ধরে সামলাচ্ছে ওর মায়ের পরিবার। সাতোরু মামার সমস্ত ধ্যানজ্ঞান এই বইয়ের দোকানটা। বিশেষ করে পাঁচ বছর আগে তার স্ত্রী মোমোকো চলে যাওয়ার পর মরিসাকি বইঘর নিয়েই আছে সে। তাকাকোর বয়ফ্রেন্ড একদিন হুট করে অন্য কাউকে বিয়ের কথা বলে বসলে সাতোরু মামার দেয়া মরিসাকি বইঘরের উপরতলার ছোট ঘরটায় থাকার প্রস্তাব অনিচ্ছাসত্ত্বেও মেনে নেয় সে। ভগ্নহৃদয়ে দিন কাটানোর মাঝে একদিন হঠাৎই দোকানের পুরনো বইগুলোর মাঝে সম্পূর্ণ অচেনা এক জগতের সন্ধান পায় তাকাকো। সময়ের পরিক্রমায় একে অপরকে ভালো করে চিনতে পারে সাতোরু আর তাকাকো। দূর থেকে যে প্রকৃত মানুষটাকে চেনা যায় না, তা প্রমাণিত হয় আবারো। ‘মরিসাকি বইঘরের দিনগুলি’ মূলত একাকিত্ব, বন্ধুত্ব, মানব-মানবীর সম্পর্ক এবং সর্বোপরি বইয়ের মাঝে নিজেকে খুঁজে পাওয়ার এক গল্প।
রিভিউ ও রেটিং (Review & Rating)

যারা জাপানিজ অনুবাদ পড়তে চান তাদের জন্য বেস্ট।


অনুবাদ খুবই ভালো লেগেছে। একবারও মনে হয়নি যে অনুবাদ বই পড়ছি



বেস্ট

বই রিভিউ রিভিউ লেখকের নাম: আলমগীর কবির (রবিন) বইয়ের নাম: মরিসাকি বইঘরের দিনগুলো। মুল লেখক: সাতোশি ইয়াগিসাওয়া অনুবাদক: সালমান হক পৃষ্ঠা: ১৬০ প্রকাশকাল: এপ্রিল ২০২৪ জনরা: ফিকশন ক্যাটাগরি: অনুবাদ উপন্যাস রেটিং : ৪.২৫ কখনো কখনো আমরা এমন অনেক বই পড়ি যেগুলা আমাদের ঠিক সেভাবে ছুয়ে যায় না আবার হুট করে এমন একটা বই আমাদের হাতে চলে আসে যে বইটা আমাদের সমস্ত অনুভূতিকে নাড়া দিয়ে দেয়। সেই সব বইয়ের প্রতিটি শব্দ আমাদের হৃদয় ছুয়ে যায়। ঠিক সেরকম একটা বই “মরিসাকি বইঘরের দিনগুলো”। মনের অনূভুতি: গত বছর বইমেলার সুবাদে ও ফেইসবুকে বিভিন্ন বইয়ের গ্রুপের সুবাদে বইটি আমার নজরে আসে।অনেক দিন যাবৎ ইচ্ছে হচ্ছিল বইটি পড়বো ফলে উইশ লিস্টে রেখে দিই।এইতো গত নভেম্বরে ক্যাডেট সাব ইন্সপেক্টর পরীক্ষা দিয়ে আসার সময় নীলক্ষেত থেকে কিনে নিয়ে আসি বহুল আকাঙ্খিত বইটি। কেমন যেন একরাশ ভালো লাগা কাজ করে বইটি হাতে পেয়ে ও নিজের ৬৫তম বই হিসেবে সংগ্রহে রাখতে পেরে। মজার ব্যাপার হলো,বইটি জাপানিজ সাহিত্য। আচ্ছা, জাপানিজ সকল গল্পের বইগুলো কি এমন চমৎকার হয়? আমার জানা নেই। আপনাদের কারো পড়া এরকম জাপানিজ কোন বইয়ের সন্ধান থাকলে আমাকে অবশ্যই জানাবেন। কাহিনি সংক্ষেপ: 'তাকাকো' নামের ২৫ বছর বয়সী এক জাপানি মেয়ের জবানীতে উত্তমপুরুষে লেখা এই বিখ্যাত উপন্যাসটি। এটি তার জীবনেরই গল্প। বই পড়তে অতটা পছন্দ না করলেও ভাগ্যক্রমে ওকে এমন জায়গায় গিয়ে থাকতে হয় সেই জায়গার পুরোটা জুড়ে কেবল বই আর বই। মেয়ের নানার রেখে যাওয়া বইয়ের দোকানটি তার মামা 'সাতারু' একাই দেখভাল করতেন। এদিকে 'তাকাকো' প্রেমে ব্যর্থ হয়ে অগোছালো উদ্দেশ্যবিহীন এলোমেলো এক জীবন কাটাচ্ছিল। ঠিক তখন মামার এক প্রকার জোড়াজুড়ির কারণেই সে মরিসাকি বইঘরে যেতে বাধ্য হয়। বইয়ের দোকানটির দুতলায় তার বসবাসের জায়গা ঠিক করা হয়৷ বই পছন্দ না করায় চতুর্দিকে এই যে বইয়ের স্তুপ তার অসহ্য লাগতো। কিন্তু হঠাৎ একদিন কৌতুহল বশত একটি বই সে হাতে নেয়। এরপরই পালটে যায় তার জীবন। একের পর এক বইয়ে ডুব দিতে থাকে। মামার সাথে আড্ডা, চারপাশের মানুষজনের সাথে মেশা, আশেপাশের ক্যাফেতে গিয়ে ঢু মারা, বেশ কিছু বন্ধু সেখানে পেয়ে যাওয়া সবমিলিয়ে তার জীবনের সেরা কিছু সময় পার করে সে। এরপর তার মামীর পুনরায় মামার জীবনে ফিরে আসা, মামীকে নিয়ে ঘুরে বেড়ানো এই সবকিছু নিয়ে টুকরো টুকরো গল্প আপনি পাবেন বইটিতে। এই বইটি আপনাকে আচ্ছন্ন করে রাখবে ট্রাস্ট মি। আমি যখন বইটি পড়ছিলাম, তাকাকোর জায়গায় নিজেকে কল্পনা করছিলাম! ইশ! আমি যদি এমন একটা জায়গা থাকতে পারতাম, যেখানে পুরোটা জুড়ে বই আর বই আর আমি একজন পাঠক! আমি সেথায় থাকতে পারতাম যদি! তাও সেকেন্ড হ্যান্ড বইয়ের দোকান! আমার কাছে নতুন বইয়ের গন্ধ যেমন ভালো লাগে তেমন ভালো লাগে ছুয়ে দিতে পুরাতন বইগুলো। পুরাতন বইগুলোতে জমা থাকে বইয়ের বাইরেও অনেক গল্প! একজন আরেকজনকে দেয়া উপহারের কথামালা, ভিতরে যত্ন করে রেখে দেয়া মরে যাওয়া কিছু গোলাপের পাপড়ি, প্রিয় কিছু লাইন হাইলাইট করা, এই সবকিছু কেবল পুরাতন বইতেই পাওয়া সম্ভব! বইটা পড়ার সময় পুরাতন বইয়ের এই অনুভূতির বর্ণনা গুলো মনে দাগ কেটে যাচ্ছিলো যেন আমার কাছে মনে হচ্ছিল আখড়া বাজারের সেই পুরাতন বইয়ের দোকানে আমি সেই তাকাকো। আকর্ষণীয় অংশ: এই বইয়ের সবচেয়ে ভালোলাগার অংশটা হলো বইয়ের ব্যাক পেইজের লেখাগুলো। লেখাটা এরকম- "একজন মানুষ ভবিষ্যতে কী হবে সেটি অন্য কিছু দিয়ে বোঝা না গেলেও তার পড়া বইয়ের ধরন দেখে তা অনেকাংশে বোঝা যায়।" 'মরিসাকি বইঘরের দিনগুলো' পাঠে অস্কার ওয়াইল্ডের এ উক্তিরই যেন সত্যতা খুঁজে পাওয়া যায়। সেই সঙ্গে বই যে মানুষকে বদলে দেয়,দেয় নতুনের সন্ধান আর জীবনকে ভালোবাসার উপকরণ-এ উপন্যাসের গল্প আমাদের সেই শিক্ষাও দেয়।যেখানে যূথবদ্ধ হয়েছে প্রেম ভালোবাসা, বিরহ-মিলন,মান অভিমান এবং সামাজিক ও আত্মীয়তার বন্ধন। পঁচিশ বছর বয়সী এক তরুণী প্রেমে প্রত্যাখ্যাত হয়ে কিভাবে ঘুরে দাঁড়ায় এবং নিজেকে সমৃদ্ধ করে বই পাঠ করে,পাঠক সেটিই নতুন আঙ্গিকে আবিষ্কার করে উপন্যাসটির পরতে পরতে। এই বই থেকে পড়ে আমার পক্ষ থেকে সবার জন্য Moral of the story: আমি মনে করি জীবনের কিছু ভুল মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ভুল ভাবা পাপ যেমনটা আমরা অনেকেই মাঝে মাঝে উপলব্ধি করি! বরঞ্চ ভুল মানুষ থেকে শিক্ষা নিয়ে, ভুল মানুষদের এড়িয়ে নিজের জন্য যা ভালো তা গ্রহণ করে এগিয়ে যাওয়া উচিত। নিজের লক্ষ্য জেনে স্বপ্নগুলো পূরণ করা উচিত। যেভাবে অন্যের ক্ষতি না করে নিজে শান্তিতে থাকা যাবে তাই করা উচিত। সবশেষে শুধু এটুকুই বলবো, আপনি একজন বইপ্রেমী হয়ে থাকলে 'মরিসাকি বইঘরের দিনগুলো' বইটা আপনার মিস করা উচিত হবে না একদম।
যথেষ্ট সুন্দর এক কাহিনী
প্রশ্ন ও উত্তর (Q/A)
বইটি কি হার্ডকভার?
প্রিয় গ্রাহক, জি, বইটি হার্ডকভার। ধন্যবাদ।
বইটি কবে রিস্টক হবে?
প্রিয় গ্রাহক, জি, বইটি এভেইলেবল। অর্ডার করলে প্রকাশনী থেকে সংগ্রহ করে দেওয়া হবে। ধন্যবাদ।
বইটি পাওয়া যাবে??
প্রিয় গ্রাহক, দুঃখিত, বইটি পাওয়া যাবে না। ধন্যবাদ।
বইটি কবে রিস্টক হবে?
প্রিয় গ্রাহক, দুঃখিত, এটি নির্ভর করে প্রকাশনী কর্তৃক রিপ্রিন্ট করার মাধ্যমে; তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কবে পাওয়া যাবে। ধন্যবাদ।





















