মরাতাই
বই কালেকশন

Buy মরাতাই Online in Bangladesh

লেখক: লুৎফর হাসান

4.00
(1 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: লুৎফর হাসান
  • Publisher: অন্যপ্রকাশ
  • Isbn: 9789845029872
  • Number Of Pages: 88
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2023
৳ 269৳ 30010% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

টগবগে কড়াইয়ের তেলে ডালপুরি ছেড়ে দেওয়া মাত্রই যেমন দেখায়, আকাশের চাঁদ আজ তেমন দেখাচ্ছে মরাতাইয়ের জলে। মরাতাই কি নদী না খাল-এই নিয়ে দুই গ্রামের মানুষের মধ্যে একটা বাগযুদ্ধ আমরা দেখতে পাই প্রতিদিন সকালবেলা, যখন মৌডাল ভেঙে মেসওয়াক করতে থাকে দুই গ্রামের লোকজন। হাজিপুরের লোকজন মরাতাইকে তাদের প্রাণের নদী বলে জানে। নবগ্রামের লোকজন সে নদীকে ভাবে খাল। নদী তো তাদের ঝিনাই। ঝিনাই নদীর গৌরব অনেক। একসময় অনেক বড় বড় জাহাজ চলত। ইংরেজ আমলেরও আগে যখন খামারপাড়ায় মোগল সাম্রাজ্যের অংশ ছিল, সে সময় এদিক দিয়ে নাকি বড় বড় জাহাজ ছুটত। ইংরেজ আমলের সাক্ষী তো এখনো এ গ্রামের অনেক বুড়োই জীবিত। তারা সাক্ষ্য দেয়, এই পথে স্টিমারের লম্বা লাইন ছিল যমুনার দিকে। যমুনাও এ গ্রাম থেকে মাত্র তিন মাইল পশ্চিমে। আর পাকিস্তান আমলের এক খালকে মরাতাই নাম দিয়ে হাজিপুরের লোকজন .......

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.00
(1 টি কাস্টমার রিভিউ)
5
0%
4
0%
3
100%
2
0%
1
0%
MD. Samiul Islam
MD. Samiul Islam ভেরিফাইড
23 Feb 2023

“মরাতাই” একটি নদীর নাম। নদীর মত সুন্দর দুটি গ্রামের কাহিনী। গ্রামের গল্প, মানুষের গল্প, সম্পর্কের গল্প। উপন্যাসের প্রতিটি চরিত্র বাস্তব। আবহমান গ্রাম বাংলার ঘটে যাওয়া কাহিনী এখানে স্থান পেয়েছে। উপন্যাসটির প্রাণ আম্বিয়া খাতুন। তার বাল্যবিবাহ হয় এবং অকালে বিধবা হয়ে তার জীবন হয়ে পড়ে দিকহীন। একমাত্র মেয়ে আছিয়ার অধিকারও সে হারায়। আম্বিয়ার সৎ ছেলে আইনুল। মায়ের প্রতি তার ভালবাসা আর কর্তব্য সে যথাযথই পালন করে। পরিনত বয়েসে আম্বিয়ার মনে বসন্ত আবার ফেরত আসে। সে ভুল মানুষের প্রেমে পড়ে। অবৈধ সম্পর্কের পরিণতি হয় তার আত্মহত্যা। সম্পর্কের সমীকরণ গুলো জটিল হলেও, উপন্যাসের শেষে চরিত্র গুলো নীড় ফিরে পায়। আগ্রামীণ সমাজের নিম্ন-মধ্যবিত্তের গতানুগতিক জীবন এভাবেই মিথ্যা প্রেম, অবিশ্বাস, পরকীয়া, প্রতিশোধ, হত্যার মধ্য দিয়ে শেষ হয়। আমার পড়া লেখকের প্রথম বই। অত্যন্ত সহজ ও সরল ভাষায় লেখা। গ্রামীণ কাহিনিচিত্রের পরিভ্রমণের এই উপন্যাসটি পড়তে হয়ত পাঠকের খারাপ লাগবে না।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)