

Buy মনশ্মশান Online in Bangladesh
লেখক: গোলাম রাব্বানী (বর্ণ)
- Author: গোলাম রাব্বানী (বর্ণ)
- Publisher: নালন্দা
- Isbn: 9789849520191
- Number Of Pages: 190
- Language: বাংলা
- Edition: 1st Published, 2021
পণ্য সারসংক্ষেপ (Summary)
কাঁদতে কাঁদতে থানায় এসেছে বারো বছর বয়সের ছোট্ট মেয়ে তরণী। ওসি মনিরুল ইসলামের সামনে সে বসে আছে। তার দুচোখ ফোলা। মনিরুল ইসলাম বুঝতে পারছেন না, সে কেন এভাবে কাঁদছে। তাই তিনি জিজ্ঞেস করলেন, 'কী ব্যাপার! কাঁদছো কেন?' 'আঙ্কেল, আই নিড ইয়োর হেল্প।' 'কী হেল্প লাগবে আম্মু? বলো!' 'আমি মামলা করতে চাই।' 'কার নামে মামলা করতে চাও?' 'আমার আব্বু-আম্মুর নামে।' 'তুমি এসব কী বলছো, মা?' 'জি আঙ্কেল, আমি ঠিকই বলছি।' 'মানে? কেন তুমি তোমার আব্বু-আম্মুর নামে মামলা করতে চাও?' 'আমাকে জন্ম দেওয়ার অপরাধে।' তরণীর চোখে-মুখে ধিক্কার। তার কথা শুনে মনিরুল ইসলামের কান ঝাঁঝাঁ করে উঠল। এ তিনি কী শুনছেন!
রিভিউ ও রেটিং (Review & Rating)
সাড়ে তিন ঘন্টা সময়ে পড়ে শেষ করেছি #মনশ্মশান। এবার বই নিয়ে কথা বলি। যদিও এমন চমৎকার একটি উপন্যাস নিয়ে কথা বলবার মতো ভাষা আমার কাছে নেই। মনশ্মশান, এক তনয়ার জীবনকাহিনী। কিন্তু এই একজনের জীবনের মাধ্যমে মনে হচ্ছিলো এই বিশ্বব্রহ্মাণ্ডের আরো কোটি কোটি তনয়ার জীবন গল্প তুলে ধরা হয়েছে। বইটি শুরু হয়েছে মেয়েটির কিশোরী কালের সময় থেকে। পুতুল খেলার বয়স যে সময়টা সেই সময়টা থেকে। কত সুন্দর জীবন ছিল মেয়েটির, নিষ্পাপ জীবন। মেয়েটির জীবনে আচমকাই বইতে শুরু করে ঝড়ো হাওয়া।ঝড়ের হাওয়া ধীরেধীরে কালবৈশাখী ঝড়ের ন্যায় রুপ ধারণ করে।কঠিন সে রুপ। এতোটাই তীব্র গতিতে সে হাওয়া বইতে থাকে যে জীবনের সুন্দর সজীব বৃক্ষ গুলোও মাটির ভিতর হতে শিকড়সহ উঠে আসে। বহুদিন পর সে ঝড় থামে। কিন্তু ঝড় কি কখনও চিরতরে থেমে যায়? নাহ যায় না। প্রকৃতির নিয়মই এটি, ঝড় একবার হয়েই ক্ষান্ত হয় না। সে বারংবার তার হাজিরা দিতে চলে আসে। তাই হলো। ঝড় এলো আরও একবার। এবারের ঝড় একটু অন্যরকম। ঝড় এলো, কিন্তু মিষ্টি, মধুর হাওয়ার দোলে। ঝড় এলো, কিছুটা ভালোলাগার হালকা ছোঁয়া দিয়ে। খানিকটা লাজুক লতার গন্ধ ছড়িয়ে দিলো আর করলো স্পর্শ; ভালোবাসার স্পর্শ। ভালোবাসার স্পর্শে সাদা-কালো জীবনটিকে রঙিন করে তুললো। এবারের ঝড়ে বইতে থাকে, মাতালহাওয়া। অতঃপর, পুনরায় সে তার গতি পরিবর্তন করলো। পুনরায় ঝড় এলো, এক অন্যরকম রুপে।বিস্ময়কর সে রুপ।এবারের ঝড় সব কিছু অগোছালো করে দিলো। সাদা - কালো জীবন সদ্য রঙিন হয়েছিল মাত্র।এরই মাঝে পুণরায় তীব্র ঝড়ো হাওয়ার বেগ মেয়েটির সম্পূর্ণ জীবনখানা বদলে দিলো। এবার আকাশে সম্পূর্ণ কালো অন্ধকার করে মেঘ জমা হলো। বেড়ে গেলো ঝড়ের গতি, লণ্ডভণ্ড করে দিলো সাজানো জীবনটা। এতোটাই অগোছালো করে দিলো যে, এরপর এই জীবনকে নতুন করে সাজিয়ে তোলা আদৌ কতটা সম্ভব জানা নেই। সত্যিই জানা নেই। জীবনের কঠিন বাস্তবতা উঠে এসেছে এ গল্পে। তুলে ধরা হয়েছে, ভয়ঙ্কর সব মানুষের ভয়াবহ রুপ। অসাধারণ এই বইটিতে ফুটে উঠেছে বাস্তবতা। ভয়ানক কাপুরুষের নৃশংস অত্যাচার। ভাবতেও অবাক লাগে, এতো এতো দূষিত মানসিকতার মানুষ অবলিলায় আমাদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে। অথচ কিছুই বুঝতে সক্ষম নই আমরা। #পুনশ্চঃ ১। কেউ যদি আমার কাছে এই বইয়ের সবচেয়ে অসাধারণ অংশ কোনটি সেটি জানতে চায়। তাহলে বলবো, বইয়ের ৯৭-৯৮ পৃষ্ঠা। ২। অসাধারণ বইয়ের রিভিউ লিখার মতো যোগ্যতা আমার আছে বলে মনে হয়না।তবুও লিখেছি।জানিনা ঠিক কতটা ব্যক্ত করতে পেরেছি। দারুণ এই বই। এক শব্দে অসাধারণ
বইটি পড়লে সমাজে যে সকল হিংস্র পুরুষ নামক পশু আছে, তারাও হিংস্রতা পরিহার করবে বলে আশা করি। 😍 বইটির এক পর্যায়ে গিয়ে আমি আর পড়তে পারিনি। কেমন অসুস্থতা অনুভব করছিলাম আর কান্না আসছিলো।😥😥😥
লেখক গোলাম রাব্বানী ভাইয়ার অন্যান্য বইগুলো পড়েছি। প্রতিটা বইয়ের প্লটগুলো দারুণ লেগেছিল। আশা করছি মনশ্মশান আরো ভালো কিছু নিয়ে এসেছে । মনশ্মশান পাঠক প্রিয় হোক🤎






















