

Buy মনোভূমি Online in Bangladesh
লেখক: সাবিহা বিনতে রইস
- Author: সাবিহা বিনতে রইস
- Publisher: বাংলার প্রকাশন
- Isbn: 9789848070987
- Number Of Pages: 158
- Language: বাংলা
- Edition: 1st Published, 2020
পণ্য সারসংক্ষেপ (Summary)
স্বনামধন্য ডাক্তার স্বামী, শাশুড়ি আর ননদ রুমাকে নিয়ে সাজানাে সংসার হেমার। কিন্তু সব থাকার পরও কিছুই যেন নেই তার। হেমা চেয়েছিল তার দাম্পত্য জীবন সুখের হােক, মধুময় হয়ে উঠুক।তবে মানুষের যা আকাঙ্ক্ষা, সবসময় তা পূরণ হয় না। সুখের সন্ধান করতে গিয়ে হেমা বুঝতে পারে, স্বামী শফিকের মন জুড়ে আছে অন্য কারাে অস্তিত্ব। অভিমানী হেমা নিমজ্জিত হয় গভীর একাকীত্বে। সেই একাকীত্বে ক্রমাগত ডুবতে ডুবতে একসময় সে উপলব্ধি করে, শুধু শফিক নয়, তার মনের অন্তরালেও ঘাপটি মেরে আছে অন্যরকম অনুভূতি। কিংবা হেমার ননদ রুমা, সেই বা ফেলে আসা অতীতকে ভুলে যেতে পারছে না কেন? তার মনেও মধ্যেও কি মাঝে মাঝে চারিয়ে যায় এক দুঃখী বিষন্নতা? চলতি জীবনে মানব মনের নানান অনুভূতির আখ্যানই ‘মনােভূমি।
রিভিউ ও রেটিং (Review & Rating)

খুবই চমৎকার একটা বই। লেখিকার লেখনি বেশ ভাল।

চমৎকার একটা বই। লেখকের প্রথম বই হলেও লেখনীর মুন্সিয়ানা ধারালো।
সহজ এবং সাবলীল ভাষায় লেখা অসম্ভব সুন্দর একটি উপন্যাস। লেখিকা উপন্যাসে ভালোবাসার না রঙ গুলো তুলে ধরেছেন। দুজন মানুষ একই ছাদের নিচে বহু বছর থেকেও একে অপরের অনুভূতি বুঝতে পারেনা। আর যখন তারা দূরে যায় তখন বুঝতে পারে তারা একে অপরের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিলো । শেষ পর্যন্ত সাসপেন্স রয়েছে। প্লট শক্ত। লেখণ শৈলী পরিপ। লেখিকার দ্বিতীয় বই হিসেবে ভালো। শুভ কামনা লেখিকার জন্য।






















