মনে পাপ ছিল
বই কালেকশন

Buy মনে পাপ ছিল Online in Bangladesh

লেখক: অরুণ কুমার বিশ্বাস

5.00
(1 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: অরুণ কুমার বিশ্বাস
  • Publisher: অন্যপ্রকাশ
  • Isbn: 9789845026677
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2024
৳ 301৳ 35014% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

রমিজ মূলত মিডিওকার লোক। শুধু আর্থিক বিবেচনায় নয়, তার চিন্তাচেতনা, ধ্যানধারণায়ও এর সুস্পষ্ট প্রমাণ মেলে। তার চলাফেরা, রকম-সকমে মোটেও কেউকেটা ভাব নেই, বরং ছোটখাটো চাকরিজীবী হিসেবে যেটুকু সম্মান তার প্রাপ্য, ওটুকু পেলেই যেন বর্তে যায় রমিজ মিয়া। তবে তার নামের সাথে অলংকার হিসেবে মিয়া না বলে সাহেব বললে সে একটু বেশি খুশি হয়। বস্তুত, একজন মানুষ হিসেবে তার এই সামান্য চাহিদাটুকু মেনে নেওয়াই যায়, তাতে দিনদুনিয়ার কিছুমাত্র ক্ষতিবৃদ্ধি হয় না। যেখানে সে এখন কাজ করছে, এই অফিসে একদিন লোয়ার ডিভিশন ক্লার্ক বা মামুলি কেরানি হিসেবে যোগ দিয়েছিল রমিজ মিয়া। তখন সে টগবগে তরুণ। যেহেতু তার বিদ্যার দৌড় ততখানি লম্বা নয়, কেষ্টবিটু টাইপ মামা- চাচাও নেই, তাই সামান্য কেরানিগিরির কাজ জুটিয়ে অখুশি হয় নি রমিজ। বরং সরকারি চাকরি করে বিধায় তার মনে একরকম চাপা অহংকারও ছিল। তারপর কেটে গেছে অনেকগুলো বছর। লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে আপার ডিভিশন হয়ে সে এখন অফিস সুপারের পদ অলংকৃত করছে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(1 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
880****577
880****577 ভেরিফাইড
05 Feb 2024

বই টা মাত্রই পড়া শেষ করেছি। অসম্ভব ভালো লিখেছেন। ধন্যবাদ লেখক অরুণ কুমার বিশ্বাস।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)