

Buy মহাযাত্রা - দ্বিতীয় খণ্ড Online in Bangladesh
লেখক: মৌরি মরিয়ম
- Author: মৌরি মরিয়ম
- Publisher: অধ্যয়ন প্রকাশনী
- Language: বাংলা
- Edition: 4th Published, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
সব বইয়ের মত মহাযাত্রা দ্বিতীয় খন্ডেরও সম্পূর্ণ কাহিনী, কিছু দৃশ্য ও সংলাপ আগে থেকেই ভাবা ছিল। তারপরেও কিছু দৃশ্যে গিয়ে আমি ভেবে রাখা জিনিস লিখতে পারিনি আবার না ভাবা জিনিসও লিখতে হয়েছে। কারণ টা হচ্ছে প্রাণো। সে উপন্যাসের চরিত্র থেকে কখন যেন আমার কল্পনায় বাস্তব চরিত্র হয়ে উঠল। দিনশেষে প্রাণো যেটা চেয়েছে আমি সেটাই লিখতে বাধ্য হয়েছি। মহাযাত্রা আমার এবং আমার পুরোনো পাঠকদের জন্য বিশেষ একটি উপন্যাস। পাঠকেরা অধীর আগ্রহে দ্বিতীয় খন্ডের জন্য অপেক্ষা করে আছে। তা নাহলে হয়তো এবছর বইটি আনতামই না। কারণ এবছর দুই বার কোভিডে আক্রান্ত হয়েছি। লেখার মত অবস্থা ছিল না দীর্ঘদিন। উপন্যাসটি লেখার সময় আমার সাথে আমার মাও রাত জেগেছে। আমি অসুস্থ তাই মা একটু পর পর কখনো চা, কখনো গরম পানি দিত। লেখার নেশায় ডুবে আমি ক্ষুধার অনুভূতি ভুলে যেতাম। মা খাবার এনে দিলে বুঝতাম ও আচ্ছা ক্ষুধা লেগেছে তো! যাই হোক, মহাযাত্রা দ্বিতীয় খন্ড লেখার জার্নি খুব বেশি কঠিন ছিল।
রিভিউ ও রেটিং (Review & Rating)
প্রথম খন্ডের থেকে বেশি টুইস্ট এখানে। আপুর লেখনি মানেই টুইস্টে ভরা

অন্য রকম একটি উপন্যাস। আমাদের সমাজে অনেক মেয়েই প্রাণোর মতো প্রতারিত হচ্ছে প্রতিনিয়ত। প্রাণোর মতোই সংগ্রাম করছে জীবনের সাথে। খুজলে এমন অনেক নির্ঝরও পাওয়া যাবে। উপন্যাসটি পরে নির্ঝর চরিত্রটার প্রতি অনেক বেশি ঘৃণা হচ্ছিল। যাই হোক উপন্যাসটি সুন্দর ছিল🤍
সত্যি বলতে শেষ সময় যখন প্রাণো এবং সন্ধি তাশিান হতে সন্ধির ভালোবাসার কথা জানতে পারল, তখন একমাএ প্রাণোই চমকায়নি, মনে হয় পাঠকেরাও আমার মতো চমকে গেছে।লাস্ট এন্ডিং টা অসম্ভব সুন্দর। অসম্ভব!!
After read the first one u have to read the second part cause the curiosity ganna kill you ..❤
#রকমারি_মৌরি_মরিয়ম_বুক_রিভিউ_প্রতিযোগিতা ★এক নজরে বই পরিচিতি ; বইয়ের নামঃ মহাযাত্রা ২ লেখকের নামঃ মৌরি মরিয়ম প্রকাশনীর নামঃ অধ্যয়ন প্রচ্ছদঃ মো. সাদিতউজজামান পৃষ্ঠাঃ ৩৬৭ মুদ্রিত মুল্যঃ৭৭৫ টাকা রিভিউ লিখায় গুনগুন আহমেদ ★★ভূমিকা ঃ মহাযাত্রা প্রথম খন্ড পড়ার পর অধির আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম মহাযাত্রা দ্বিতীয় খন্ডের। কিন্তু আমার দুর্ভাগ্য মহাযাত্রা দ্বিতীয় খন্ড প্রকাশিত হলেও আমি তা নিজের সংগ্রহে নিতে পারছিলাম না শুধু দেরিই হচ্ছিলো।অবশেষে দেরিতে হলেও বইটি সংগ্রহ করতে পেরে আমি খুব খুশি। বইটি পড়ার পর একেবারে খুশি ও তৃপ্ত মন নিয়ে রিভিউ লিখতে বসছি। ★★প্রচ্ছদ ; প্রচ্ছদটি করেছেন বর্তমানের জনপ্রিয় প্রচ্ছদ শিল্পি সাদিতউজ্জামান সাদিত। বরাবরের মতই তার এই প্রচ্ছদটাও দারুন।প্রচ্ছদটির দিকে গভীর মনোযোগ দিয়ে দেখলেই বুঝা নাম আর কাহিনী কত সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে। ★★উৎসর্গঃ লেখিকা তার প্রিয় উপন্যাসটি তার অতি প্রিয় দুজনকে উৎসর্গ করেছেন। বিষয়টি আমার কাছে খুব মনোমুগ্ধকর লেগেছে। ★★ফ্যাপঃ জীবনে পুনরায় নিজেকে নির্মাণের পথ মোটেই কুসুমাস্তীর্ণ নয় বরন কঠিন ও কণ্টকাকীর্ণ। যার প্রতিটা বাঁকে বাঁকেই সংগ্রাম, ত্যাগ ও তিরিক্ষা। জীবনের এই যাত্রাই মহাযাত্রা। ★★কাহিনী সংক্ষেপঃ গল্পের শুরুতেই দেখা যায় প্রচন্ড বৃষ্টির মাঝে প্রাণো রাইড বেড়িয়েছে। তার প্যাসেঞ্জার একজন ভদ্রলোক। প্রাণো আপন মনে গাড়ি চালিয়ে গন্তব্যে এসে ভদ্রলোককে ডাকতে গিয়ে বুঝতে পারে তিনি মা*রা গেছেন। কি করবে এবার প্রাণো? এতোবড় বিপদ ও পুলিশি ঝামেলা থেকে কে বাঁচাবে তাকে? প্রাণোরা তিন বন্ধু তাসিন, সন্ধি ও প্রানো। শত ব্যস্ততার মাঝেও প্রায়ই তিন বন্ধু দেখা করে আড্ডা দেয়। আজ তারা মিলিত হয়েছে একটা মিউজিক ক্যাফেতে যেখানে উঠতি নতুন শিল্পীরা গান করে। দুই বন্ধুর অনুরোধে প্রাণোও একটি গান করে সেখানে। এরপর, কি হলো প্রাণোর জীবনে? এটাই কি তার সফলতার পথ নাকি এর জন্য আসতে চলেছে বড় কোনো ঝড়? প্রাণোকে নিজের করে নেওয়ার জন্য আহবান জানায় অনেক সুপুরুষ কিন্তু প্রাণোতো "ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়"। তাই সে কাওকেই বিশ্বাস ভরসা করতে পারেনা। কিন্তু তাহলে জাদুর মানুষ কিভাবে তার সবচেয়ে বিশ্বাস আর ভালোবাসার জায়গা হয়ে উঠলো? এই সব প্রশ্নের উত্তর আর একটি মেয়ের কালো অতীত থেকে বেড়িয়ে স্বপ্নের জীবন সাজানোর গল্প জানতে হলে পড়তে হবে মহাযাত্রা দ্বিতীয় খন্ড। ★★চরিত্র বিশ্লেষণঃ প্রাণোঃ প্রাণো হলো ফিনিক্স পাখি যার জন্ম ধ্বংসস্তূপ থেকে। প্রাণো দেখিয়েছে কিভাবে লড়াই করে সফল হতে হয়। প্রাণো প্রতিটা মেয়ের জন্য আইডল হতে পারে নিসন্দেহে। প্রীতিঃ প্রাণোর ছোট বোন প্রীতি। খুব মিষ্টি আর বুঝদার একটি মেয়ে। প্রাণো অন্তঃপ্রাণ বলা যায়।প্রাণো যেমন তাকে ভালোবাসে সেও প্রাণো বলতে অজ্ঞান। তার বোন যা বলে তাই মেনে চলে। তাসিনঃ তাসিন ছেলেটা যদিও একটু রাগি কিন্তু বন্ধু আর মানুষ হিসাবে সে খুব ভালো। প্রথম প্রথম তাসিনকে বেশি ভালো না লাগলেও আস্তে আস্তে সে প্রিয় হয়ে গেছে। তাসিনের মাথাগরম স্বভাবের জন্যই প্রাণো তার জাদুর মানুষকে পেয়েছে। সে জন্য আমি তাসিনের কাছে কৃতজ্ঞ। সন্ধিঃ সন্ধি চরিত্রটা শুরু থেকেই আমার পছন্দের তালিকায় আছে। বন্ধু হিসাবে সে উত্তম। তার মত বন্ধু পাওয়া ভাগ্যের বেপার। যে বন্ধুদের বিপদে জীবন বাজি রাখতেও পিছপা হয় না।সে জানে কি করে বন্ধু আর প্রিয়জনদের আগলে রাখতে হয়।প্রাণোর প্রতিটা বিপদে যে ছায়ার মত সঙ্গী হয়ে পাশে ছিলো। যে কোনো সমস্যার কথা যার কাছে প্রাণো নির্দিধায় বলতে পারে। অন্যান্য চরিত্রঃ মুমতাহিনা আন্টি, প্রভা আপু, শিশির ভাইয়া, দোয়েল,নীল এরাও উপন্যাসে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে। এদের ছাড়া উপন্যাসের সৌন্দর্য কমে যাবে। ★★প্রিয় চরিত্রঃ জাদুর মানুষ ও ইরাবতী আমার প্রিয় চরিত্র।জাদূর মানুষ তো আস্ত একটা ভালোবাসার বাক্স।আর ইরাবতী আদর আদর একটা বাচ্চা। যে জন্মের আগেই তার মার থেকে দূরে চলে যায়। জাদুর মানুষের কথা লিখতে গেলে লিখা শেষ হবে না।তবে প্রতিটি মেয়েই এমন একজন জীবন সঙ্গী পেলে নিজেকে ভাগ্যবতী মনে করবে। অপ্রিয় চরিত্র ঃ নির্ঝর শুধু অপ্রিয় না বরং মহাযাত্রার প্রতিটি পাঠকের ঘৃণার পাত্র।নির্ঝর যদি বাস্তব জীবনে মহাযাত্রার পাঠকদের হাতে পড়তো তবে নিশ্চিত সে তাদের গন ধুলাই খেতে খেতে পটল তুলতো। ★★ প্রিয় অংশ ঃ ইরাবতীর সাথে যাদুর মানুষের কথোপকথন। প্রাণোর হঠাৎ পাওয়া জাদুর মানুষের লুকিয়ে রাখা চিঠিগুলো। আর নির্ঝরের শাস্তি।উফফ শাস্তিটা পড়ে এতো শান্তি লাগছে কি বলবো। ★★পাঠ প্রতিক্রিয়াঃ আমাদের আশে পাশে ভেঙে গুড়িয়ে পড়া প্রাণোর মত মেয়েদের অভাব নেই। কিন্তু এই ভেঙে গুড়িয়ে পড়া অবস্থা থেকে কিভাবে সাফল্যের সর্বোচ্চ শিখড়ে পৌছাতে হয়,কিভাবে নিজের স্বপ্ন পূরণ করতে হয় তা অনেকেরই অজানা। তাই প্রতিটি মেয়ের অবস্যই মহাযাত্রার দ্বিতীয় খন্ড পাঠ করা উচিত। সবশেষে লেখিকা আপাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত্ত এত্ত সুন্দর একটা বই উপহার দেওয়ার জন্য।


প্রশ্ন ও উত্তর (Q/A)
বইটা প্রি অর্ডার দিলে কবে পাবো?
প্রি-অর্ডারের এই পণ্যটি 25 Feb 2022 তারিখে প্রকাশ পেতে পারে বলে প্রকাশনী থেকে জানানো হয়েছে। তবে দৈব দুর্বিপাক বা বিশেষ কোন কারণে প্রকাশিত হওয়ার তারিখ পরিবর্তন হতেও পারে।
বই কি প্রকাশ হয়েছে?
জি, বইটি প্রকাশিত হয়েছে।
mohajatra 1st part ta kothay pbo ???
এখান থেকে অর্ডার করতে পারেন: https://www.rokomari.com/book/208433/mohajatra
Is this a hardcover?
Dear customer, Yes, this book is hardcover. Thanks for your question.






















