

Buy মীরার গ্রামের বাড়ী Online in Bangladesh
লেখক: হুমায়ূন আহমেদ
- Author: হুমায়ূন আহমেদ
- Publisher: কাকলী প্রকাশনী
- Isbn: 9847013301656
- Number Of Pages: 95
- Language: বাংলা
- Edition: 12th Printed, 2013
পণ্য সারসংক্ষেপ (Summary)
ভূমিকালেখালেখি নিয়ে আমার কিছু মৌলিক সমস্যা আছে। আমি প্রায়ই একই নাম ব্যবহার করি।সম্পূর্ণ উপন্যাস কিন্তু পাত্র-পাত্রীর একই নাম (নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার) পাত্র-পাত্রীর নাম ভিন্ন কিন্তু ঘটনার স্থান এবং কাল এক(নীল অপরাজিতা, তুমি আমায় ডেকেছিলে ছূটির নিমন্ত্রণে) পাঠকরা খানিকটা হলেও বিভ্রান্ত হন(আমি নিজেই হই, পাঠকরা তো হবেনেই) অনেক চেষ্টা করেও নিজেকে এই ত্রুটি থেকে মুক্ত করতে পারিনি, সম্ভবত এটা আমার জন্মত্রুটি যা থেকে মুক্ত হওয়া সম্ভব না।‘মীরার গ্রামের বাড়ি’ উপন্যাসের শুরুটা পাঠকদের আমার আরেকটি উপন্যাসের শুরু মনে করিয়ে দেবে (শ্রাবণ মেঘের দিন) সেখানেও দুই বোন নিয়ে গল্প গুরু হল-শাহানা, নীতু। এখানেও দুই বোন-মীরা এবং শেফা। মিল এই পর্যন্তই। ভূমিকায় ব্যাপারটা উল্লেখ না করলেও হত। উল্লেখ করলাম কারণ মীরার গ্রামের বাড়ি যখন লিখতে শুরু করলাম তখন আমার মেজো মেয়ে খুব হৈচৈ শুরু করল। রাগী-রাগী গলায় বলল-এটা কী করছ? আবারো আগের মতো? আমি মেয়েকে বললাম, কাঠামো কোনো ব্যাপার না মা-কাঠামোর ভেতরের ব্যাপারটাই মূল।সব মানুষের শরীর মোটামুটি একই রকম, কিন্তু মন?মীরার গ্রামের বাড়িতে আমি কিছু যুক্তি ব্যবহার করেছি, যা সম্পূর্ণই আমার যুক্তি। এই কথাটা বলা দরকার।হুমায়ূন আহমেদধানমণ্ডি, ঢাকা
রিভিউ ও রেটিং (Review & Rating)
অসাধারণ একটি বই । হূমায়ূন আহমেদ এর বই আমার বরাবরই পছন্দের । এই বই টিও আমাকে আশাহত করে নি । জীবনের একটা একটা অন্যরকম দিক এখানে ফুটে উঠেছে । পড়া শেষ হয়ে গেলে ঝ রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো ," শেষ হয়েও হইলোনা শেষ ! " এমন একটা ভাব মনের মধ্যে রয়ে যায় ।
অসাধারণ
valo na

অনেক ভাল লেগেছে।
বাংলা সাহিত্যের এক কিংবদন্তী হুমায়ূন আহমেদ। বিংশ শতাব্দীর বাঙালি লেখকদের মধ্যে তিনি অন্যতম স্থান দখল করে আছেন। একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার ও নাট্যকার এ মানুষটিকে বলা হয় বাংলা সায়েন্স ফিকশনের পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও তিনি বেশ সমাদৃত। বাদ যায়নি গীতিকার কিংবা চিত্রশিল্পীর পরিচয়ও। সৃজনশীলতার প্রতিটি শাখায় তাঁর সমান বিচরণ ছিল। অর্জন করেছেন সর্বোচ্চ সফলতা এবং তুমুল জনপ্রিয়তা।






















