

Buy মেরুপ্রভা Online in Bangladesh
লেখক: সামশাদ সুলতানা খানম
- Author: সামশাদ সুলতানা খানম
- Publisher: শব্দশৈলী
- Isbn: 9789849762683
- Number Of Pages: 176
- Language: বাংলা
- Edition: 1st Published, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
গণিকালয়ে জন্ম নেয়া তৃতীয় লিঙ্গের এক তরুণপ্রাণ রিয়াজ। পৃথিবীর অন্যতম প্রাচীন নিষিদ্ধ পেশায় মা পিংকির ব্যস্ততা, নিজের জন্ম ও লিঙ্গ পরিচয়, বন্ধু আকাশের সাথে মায়ের অসম প্রেম, সমাজের লাঞ্ছণা-গঞ্জনা, সেই সাথে আশেপাশের মানুষের ভ্রূকুটি থেকে রক্ষা পাওয়ার জন্য ইউরোপের স্বপ্নিল হাতছানিতে দেশ ছেড়েছিল রিয়াজ। ভেবেছিল ইংরেজীতে কথা বলা মানুষদের ভিড়ে একবার ঢুকতে পারলে আর কোনো কষ্ট থাকবে না, আবার নতুন করে জীবনটাকে নিজের মত গড়ে নিবে। কিন্তু রাবারের নৌকায় চড়ে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে জন সন্মুখে জলদস্যুদের দ্বারা ধর্ষিত হয়ে শারীরিক ও মানসিকভাবে একদম ভেঙ্গে পরে রিয়াজ। ঠিক সেই সময়ে জাতিসংঘের শরণার্থী সংস্থায় কাজ করা তিথির সাথে দেখা হয় তার। তিথির মাঝে মায়ের ছায়া পেয়ে আবেগ তাড়িত হয়ে ওঠে সে। সব দুঃখ-কষ্ট ছাপিয়ে আদৌ কি মেরুপ্রভার মত জ্বলে উঠতে পারবে রিয়াজ?
রিভিউ ও রেটিং (Review & Rating)
আমার মতে অনেক দেশ ঘুরে অনেক অনেক কাহিনি জানতে চাইলে পড়তে হবে মেরুপ্রভা। ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে কতশত ঘটনা ঘটে যাচ্ছে, আমাদের ক'জনাই বা জানি। Nicely depicted novel.
লেখিকার প্রথম বইটা পড়েছিলাম একদিনে। তাই পরবর্তী বইয়ের জন্য একটা মহো ছিল। সময়ের কারণে এবার বই মেলায় যেতে পারিনি তাই রকমারি থেকে নিয়ে মেরুপ্রভা বইটা পড়লাম। লেখিকা কে ধন্যবাদ এমন সুন্দর করে আমাদের নিন্মবিত্ত সমাজের কয়েকটা ট্যাবু তুলে ধরার জন্য। ১, ইউরোপ যাবার স্বপ্ন নিয়ে মানুষ কি ভাবে নিজের জীবন সাগরে সলিলসমাধি করে। ২, ছেলে সন্তানের জন্য আজও আমাদের সমাজে কতটা অত্যাচার সয্য করে প্রতিটা মা। ৩, গরিব ঘরে জন্ম নেওয়া প্রতিটি শিশুর বেড়ে ওঠা আর প্রতিনিয়ত অত্যাচার। ৪, পিংকির জীবন কাহিনি যা পড়তে গিয়ে অনেক বার চোখের কোনা ভিজে গেছে। আর রিয়াজের মত যারা রাস্তায় প্রতিদিন ভিক্ষা করে (কিছু কিছু ক্ষেত্রে চাদাবাজি) তাদের জীবন চিত্র টা অনেক সুন্দর করে লেখিকা তুলে ধরেছেন। এক কথায় বলতে পারি এ যেন সমাজের বাস্তব দর্পন। ধন্যবাদ লেখিকা কে। পরবর্তী বইয়ের অপেক্ষায় রইলাম। ও আমার মেয়ের প্রশ্ন, এবার কেন লেখিকা আন্টি বইয়ে অটোগ্রাফ দেইনি।
হৃদয় ছুঁয়ে যাওয়া একটি উপন্যাস। পড়তে এতটুকু বিরক্ত লাগেনি। এক বসায় পড়ে উঠেছি।
পাঠক প্রতিক্রিয়া: বইটা পড়ে শেষ করছি ফেব্রুয়ারী মাসের ২৯ তারিখে নেত্রকোনায় বসে। বইটা পড়ার পর থেকে #মেরুপ্রভা নামটা শুধু মাথায় ঘুরপাক খাচ্ছে। রিয়াজের এবং পিংকির চরিত্র থেকে বের হওয়ার চেষ্টা করছি আমি। যেসকল বই মনে দাগ কেটে যায় মেরুপ্রভা ঠিক তেমনি একটা অসাধারন বই। তবে হ্যা ১৬-১৭ পৃষ্ঠার পর লেখকের লেখার ধরন কিছুটা অন্য রকম লেগেছে আমার কিন্তু পরক্ষনেই লেখক আবার তার স্বভাবসুলভ ভঙ্গিতে লেখা এগিয়ে নিয়ে গেছে। কিছু লম্পট নরপিশাচ এর প্ররোচনায় প্ররোচিত হয়ে ও দারিদ্র্যতার বেড়াজালে আটকে থাকা কিছু মানুষ নতুন স্বপ্ন বুনে ব্যাপক প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করে এক নতুন জীবনের আশায় ভীন দেশে পাড়ি জমানোর ইচ্ছায় কাছের মানুষদের জন্য সকল পিছুটানকে উপেক্ষা করে। এর সাথে লেখক আরো যোগ করেছে পরিচিতজনদের বিকৃত মনমানসিকতার ও মেয়ে মানুষের ক্ষনে ক্ষনে নিরাপত্তাহীনতার ছবি দারুন ভাবে তুলে ধরেছে বইটিতে। আর খুবই সাবলীলভাবে ৩য় লিঙ্গের মানুষের প্রতি আমাদের সমাজের বৈষম্য, হেয়্প্রতিপন্ন করার প্রবণতার সম্পূর্ণ বাস্তব চিত্র ও তুলে ধরেছে বইটিতে। লেখকের সময়োপযোগী ও দারুন সৃষ্টিশীল লেখা এই "মেরুপ্রভা"। অন্তরের অন্তস্থল থেকে আজীবন থাকবো ,ছিলাম ও আছি লেখকের পাশে। আগামীতে আরেক নতুন প্রভাতের স্বপ্নে বিভোর হয়ে অপেক্ষায় রইলাম লেখক।
পতিতালয়ে জন্ম নেয়া তৃতীয় লিঙ্গের একজন মানুষের গল্প। বাঁধার পাহাড় ডিঙিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে রোমহর্ষক সব ঘটনার প্রবাহ বারবার ভাবিয়ে তুলেছে। ওয়ার্থ রিডিং!






















