

Buy মেঘেদের দিন Online in Bangladesh
লেখক: সাদাত হোসাইন
- Author: সাদাত হোসাইন
- Publisher: অন্যপ্রকাশ
- Isbn: 9789845025751
- Number Of Pages: 96
- Language: বাংলা
- Edition: 1st Published, 2020
পণ্য সারসংক্ষেপ (Summary)
রাতে হঠাৎ করেই প্রচণ্ড গরম পড়েছে। চারপাশটা কেমন স্থির, নিস্পন্দন। কোথাও গাছের পাতা অব্দিও নড়ছে না। যেন প্রলয়ঙ্করী কোনাে ঝড়ের প্রস্তুতি নিচ্ছে প্রকৃতি। মারুফ খানিকটা সরে এল তানিয়ার কাছে। তানিয়া প্রায় সঙ্গেসঙ্গেই বলল, আমার খুব ভয় করছে মারুফ। মারুফ অবাক গলায় বলল, ভয় করছে কেন ? জানি না কিন্তু প্রচণ্ড ভয় করছে। আমি তােমাকে বােঝাতে পারব না। ধুর বােকা। এখানে ভয় কিসের ? তানিয়ার মুখ শুকিয়ে গেছে। সে শুকনা গলায় বলল, আমি জানি না। কিন্তু টের পাচ্ছি, কোনাে একটা ভয়াবহ বিপদ ঘটতে যাচ্ছে। কিসের বিপদ ? আমি জানি না। কিন্তু সত্যি বলছি ভয়াবহ কোনাে বিপদ। মারুফের আচমকা মনে হলাে তানিয়া যা বলছে তা সত্য। তানিয়ার ভয়টাকে আর অমূলক বা হেসে উড়িয়ে দেওয়ার মতাে কোনাে বিষয় মনে হচ্ছে না তার। বরং মনে হচ্ছে অমােঘ কোনাে সত্য। সে ঘাড় ঘুরিয়ে চারপাশে তাকালাে। মাথার ওপর অশরীরী উপস্থিতির মতাে দুটো আমগাছের ডাল কেমন ছড়িয়ে আছে। একটা বাদুর বা অন কোনাে নিশাচর পাখির ডানা ঝাপটানাের শব্দে আচমকা কেঁপে উঠল চারপাশ। ভেঙে খানখান হয়ে গেল রাতের নৈঃশব্দ্য। সেই শব্দে কেঁপে উঠল তানিয়াও। সে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরল মারুফকে। তারপর মারুফের কানের কাছে মুখ নিয়ে ভয়ার্ত কণ্ঠে বলল, আমি আর এখানে থাকব না মারুফ। এক মুহূর্তও না।
রিভিউ ও রেটিং (Review & Rating)

প্রথমবার সাদাত হোসাইনের বই পড়া হলো, ভালো লাগছে❤️ সামনে আরো বই কিনবো



একটি ছোট্ট গ্রাম নীলতলি। যেখানে কোলাহলহীন প্রাকৃতিক সৌন্দর্য শান্তির আবরণ হয়ে ছড়িয়ে আছে। বৃষ্টিতে ধুয়ে যাওয়া মাঠ, বৃষ্টিভেজা জারুল ফুল, বর্ষার হাওর অঞ্চল সবকিছু যেন এক কোমলতা এনে দেয় চারপাশে। এই শান্তির মাঝেই গেঁথে আছে এক সামাজিক গল্প। ভয়, লোভ, বিশ্বাসঘাতকতা এবং নারী নিপীড়নের নির্মম চিত্র ফুটে তুলেছেন লেখক। মূল চরিত্র মারুফ ও তানিয়া। শহরের কোলাহল থেকে ছুটে আসে মামার বাড়ি বর্ষাবিলাস করতে। কিন্তু এসে পড়ে যায় এক ভয়ংকর ষড়যন্ত্রের জালে। প্রথম অংশে বর্ষার রোমান্টিক আবেশ, মাঝখানে গ্রামীণ রসায়ন, আর শেষে খানিক থ্রিলের টানাপোড়ন। লেখার ভঙ্গি সহজ, সাদামাটা এবং হুমায়ূনী ছাঁপ স্পষ্ট। নতুনত্ব তেমন একটা চোখে পড়েনি। তবে মনে দাগ না কাটলেও বিরক্তিও জাগায়নি। বৃষ্টির দিনে জানালার পাশে বসে পড়ার মতো একটি নিঃশব্দ সঙ্গী। . মেঘেদের দিন . সাদাত হোসাইন



প্রথমের দিকে যদিও ইন্টারেস্টিং মনে না হয়, ট্রাস্ট মি মাঝখানে এসে এতো ইন্টারেস্টিং লাগবে এর পর কি হবে তা ভেবে। খুব ভালো লিখা ❤️
ভালো লেগেছে । অন্তত এটা দেখে ভালো লেগেছে যে সাদাত হোসাইন এর অন্যান্য বইয়ের মত এর সমাপ্তিটা দুঃখজনক নয়।
অসাধারণ একটি বই সাদাত হোসাইন মানেই ভিন্ন কিছু,, আর ধন্যবাদ দিতে চাই রকমারি কে এতো সুন্দর একটি বই আমাকে এতো সুন্দরভাবে পাঠানোর জন্য
প্রশ্ন ও উত্তর (Q/A)
পেইজ সংখ্যা কত ???
পেইজ সংখ্যা ৯৬
বইটি কি হার্ড কভার ?
প্রিয় গ্রাহক, জি, বইটি হার্ডকভার। ধন্যবাদ।
বইটি কি এখন স্টক এ আছে?
প্রিয় গ্রাহক, এই মুহূর্তে বইটি আমাদের স্টকে নেই। অর্ডার করতে পারেন, প্রকাশনী থেকে সংগ্রহ করে দেওয়া হবে। ধন্যবাদ।
এতে কি কিশোর উপযোগী নাকি
প্রিয় গ্রাহক, ১৭-১৮ বছর বা তার উর্ধ্বের যেকোনো পাঠক উপযোগী। ধন্যবাদ।






















