

Buy মাকতুব Online in Bangladesh
লেখক: Paulo Coelho
- Author: পাওলো কোয়েলহো
- Publisher: অন্যধারা
- Isbn: 9789849431756
- Number Of Pages: 80
- Language: বাংলা
- Edition: 2nd Printed, 2023
পণ্য সারসংক্ষেপ (Summary)
"মাকতুব" বইটির কেন এই বই অংশ থেকে নেয়াঃ মাকতুব শব্দটির অর্থ হলাে যা লেখা হয়েছে...। তবে আরবেরা মনে করে, এই অনুবাদ যথার্থ নয়। কারণ এতে মনে হতে পারে যে আল্লাহ সবকিছু আগে থেকেই নির্ধারণ করে দিয়েছেন, ফলে বান্দার কিছুই করার নেই। বাস্তবতা কিন্তু তা নয়। মানুষের অবশ্যই ভালাে-মন্দ বিচার করে কাজ করার দায়িত্ব আছে। আবার সবকিছু লেখা হয়েছে- তাও সত্য। দুটির মধ্যে একটি সূক্ষ্ম ভারসাম্য আছে। সবকিছু ইতােমধ্যেই লেখা হয়ে থাকলেও আল্লাহ করুণাময় আমাদের সহায়তা করতে চান বলেই এসব কিছু লেখা হয়েছে। এ বইতে সংক্ষিপ্ত যেসব ঘটনা বলা হয়েছে, তা বিবেচনা করা হলে মনে হতে পারে এটিই যথার্থ নামকরণ। এই বইয়ে কোনাে বক্তব্য বা কাহিনী কোনােভাবেই বড় নয়। আবার কোনােটি অপরটির সাথে কোনােভাবে সম্পৃক্তও নয়। তবে প্রতিটি কাহিনীতে রয়েছে গ্রহণ করার মতাে শিক্ষা। পড়তে পড়তে পাঠককে চিন্তামগ্ন হতেই হবে, মুগ্ধতার সৃষ্টি করবে। অতি সরল এসব কাহিনীর মূল্য কিন্তু অমূল্য। কোনাে কোনােটি ব্যাকুলতা সৃষ্টি করতে পারে, আবার কোনাে কোনােটি আপনার চেহারা উজ্জ্বল করে তুলতে পারে মনের মতাে কিছু পাওয়ার আনন্দে। এখানে লিপিবদ্ধ কাহিনীগুলাের কয়েকটি কোয়েলিহাের নিজস্ব সৃষ্টি, বাকিগুলাে সারা পৃথিবীর গল্প ভাণ্ডার, লােককাহিনী থেকে সংগ্রহ করা। প্রতিটি কাহিনীই নিজেকে বদলানাের প্রয়ােজনের কথা মনে করিয়ে দেবে। এগুলাে আমাদের জীবনের অনেক প্রশ্নকে সামনে নিয়ে আসবে : আমার জীবন কোন দিকে যাচ্ছে? আমার সত্যিকার অর্থে কী প্রয়ােজন? আমি এই কাজ কেন করছি? আমাকে সত্যিকারের খুশি করে কোন জিনিসটি- ইত্যাদি ইত্যাদি। কোয়েলিয়াের আগ্রহী পাঠকদের কাছে এই সুর নতুন কিছু নয়। এই সুর বিষয়বস্তু পাওলাে কোয়েলিয়াের অন্যান্য বইয়েও প্রবলভাবে ছড়িয়ে আছে। তিনি ওইসব বইয়ের কাহিনী এসব চিন্তাধারার সাথে এমনভাবে গেঁথে নিয়েছেন যে মনেই হবে না এগুলাে অন্য কোনাে সূত্র থেকে নেওয়া হয়েছে। পড়তে পড়তে পাঠকের ভাবনায় আসবে, লেখক পাওলাে কোয়েলিয়াে কিভাবে গােপন কুঠুরীতে থাকা কথাগুলাে অবলীলায় বলতে পারলেন। আবারাে স্বীকার করতে হবে, তিনি কখনাে উদ্দীপনা সৃষ্টি করতে ব্যর্থ হন না। এগুলাের কোনাে একটিই জীবনকে প্রবলভাবে প্রভাবিত করতে পারে। পারে না?
রিভিউ ও রেটিং (Review & Rating)
উপদেশমূলক বই। চাণক্যের মতোই চিন্তাভাবনা।

অনুবাদের ভাষা কঠিন। ভাষার মাধুর্য ও ঠিক নাই।অন্য অনুবাদকের বই পড়লে তারচেয়ে ভালো ইমোশনালি এটাচমেন্ট ভালো পাবেন।
অনুবাদ বেশি ভালো লাগে নাই।
পাওলো কোয়েলহ মানেই এডভেঞ্চার এর গল্গ. খুবই পছন্দ হয়েছে


আলহামদুলিল্লাহ। জ্ঞানের রাজ্যে বিচরণের জন্য বই পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর রকমারি সেই ব্যাবস্থাকে আরও সহজ করে দিয়েছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি রকমারি পরিবারের প্রতি।
প্রশ্ন ও উত্তর (Q/A)
বইটি হার্ডব্যাক কিনা এবং মোট পেজ সংখ্যা জানতে চাইছি?
জি বইটি হার্ডকভার এবং পেজ সংখ্যা ৮০ ।
এটা কি আলকেমিস্টের ভিন্ন নামে অনুবাদ?
জি না, এটি ভিন্ন বই।
বইটি কি বিষয় নিয়ে লেখা??
আত্ম-উন্নয়ন ও মোটিভেশন মূলক অনুবাদ উপন্যাস
কোন বইয়ের অনুবাদ এটি ? ইংরেজি নাম কি ?
ইংরেজি নাম Maktub, বাংলায়ও একই নামে অনুবাদ করে বের করা হয়েছে।





















