

Buy লাভ স্টোরী অভ শী Online in Bangladesh
লেখক: হেনরি রাইডার হ্যাগার্ড
- Author: হেনরি রাইডার হ্যাগার্ড
- Publisher: সেবা প্রকাশনী
- Isbn: 9841632802
- Number Of Pages: 358
- Language: বাংলা
- Edition: 1st Published, 2017
পণ্য সারসংক্ষেপ (Summary)
আমি সর্দার ইয়ারাবের কন্যা। স্বর্গের দেবীর হুকুমে বিনাশ ডেকে এনেছি শয়তান পূজারীদের ভাগ্যে, বন্ধ করেছি শিশু বলিদান। ধ্বংস করেছি পারস্যের অত্যাচারী অগ্নিপূজারী রাজা ওচাস আর্টাজারজেসকে। আমি আয়েশা। আমি সে, যাকে মানতেই হবে। আজ আমার জগতের সাথে পৃথিবীকে পরিচিত করাব। বলব আমার ভাগ্য নিয়ে দেবী আফ্রোদিতির নিষ্ঠুর রসিকতা আর দেবী আইসিসের কোপানলে পড়ার কথা। বলব আমার প্রেমাস্পদকে হারানাের গল্প আর জানাব, কীভাবে আমি আয়েশা থেকে হয়ে উঠেছি যাকে মানতেই হবে’, ‘যে কখনও মরে না। তাহলে, আর দেরি কেন? চলুন, জেনে নিই আয়েশার রােমহর্ষক আর হৃদয়বিদারক জীবনের ইতিবৃত্তান্ত।
রিভিউ ও রেটিং (Review & Rating)

বইটি পড়লে মাথা ঘুরে যেতে বাধ্য

it is a good book.

nice one …

এক রহস্যময় নারী, যার রূপ দেখলে পাগল হয়ে যায় যেকোনো পুরুষ। রমণীর রহস্যময়তা এতটাই প্রগাঢ় যে প্রায় ৫০০০ বছর ধরে জীবিত পৃথিবীর বুকে। মিশরের পূজনীয় আসন থেকে ছিটকে পরে হয়ে যায় অভিশপ্ত, কিন্তু চির যৌবন আর প্রকৃতির মতো রূপ পেয়ে হয়ে যায় বহু পুরুষের পরম চাওয়ার জিনিস। কিন্তু সে কাকে চায়? ফারাওদের আমল থেকে কাহিনীর শুরু যার প্রেক্ষাপট চলে এসেছি ১৯শ শতাব্দী অবধি৷ লেখকের লেখার মধ্যমে ঘুরে বেড়ানো গেছে হাজার হাজার বছর আগের মিশরের মন্দিরে মন্দিরে৷ দেখতে পাওয়া গেছে মিশরীয় দেবী আইসিস আর গ্রীক দেবী আফ্রোদিতির অনুসারীরা কীভাবে যুদ্ধে লিপ্ত হয়েছে, যার মধ্যে পরে গেছে ইয়ারাবের কন্যা আয়েশা, ফারাক নেকটানেবিসের কন্যা আমেনার্তাস আর আফ্রোদিতির অনুসারী ক্যালিক্রেটিস কিভাবে দেবীর রাইভাল আইসিসের পুরোহিত হয়ে উঠলো সে বিবরণ। পুরো লেখাটাই দারুণ এক অভিজ্ঞতা ছিল। স্বাদ বদলানোর জন্য হাতে নিয়েছিলাম। নিরাশ হইনি।
অসাধারণ





















