

Buy লীলাবতী Online in Bangladesh
লেখক: হুমায়ূন আহমেদ
- Author: হুমায়ূন আহমেদ
- Publisher: অন্যপ্রকাশ
- Isbn: 9848683453
- Number Of Pages: 240
- Language: বাংলা
- Edition: 8th Edition, 2020
পণ্য সারসংক্ষেপ (Summary)
ফ্ল্যাপে লিখা কথাএকটি পুরুষের মধ্যস্থলে একটি জলপদ্ম ফুটিয়াছে। জলপদ্মটি পানির পৃষ্ঠদেশ হইতে এক ফুট উপরে।এমন সময় দমকা বাতাস আসিল, ফুলটি তিনফুট দূরে সরিয়া জল স্পর্শ করিল। পুকুরের গভীরতা নির্ণয় করো।-লীলাবতীএই ধরনের প্রচুর অংক আমি আমার শৈশবে পাটিগণিতের বইয়ে দেখেছি। অংকের শেষে লীলাবতী নামটি লেখা। ব্যাপারটা কী? লীলাবতী মেয়েটি কে? তার সঙ্গে জটিল এসব অংকের সম্পর্ক কী?যা জানলাম তা হচ্ছে- সপ্তম শতকের বিখ্যাত গণিতজ্ঞ ভাস্করাচার্যের একমাত্র কন্যার নাম ‘লীলাবতী’। মেযেটির কপালে বৈধব্যযোগ -এই অজুহাতে কন্যাসম্প্রদানের আগে আগে বরপক্ষ মেয়েটির বিয়ে ভেঙে দেয়। লীলাবতী যখন গভীর দুঃখে কাঁদছিল তখন ভাস্করাচার্য বললেন, ‘মা গো , তোমার জন্য কিছু করার সামর্থ্য আমার নেই, তবে পৃথিবীর মানুষ যেন বহু যুগ তোমাকে মনে রাখে আমি সেই ব্যবস্থা করছি। ‘তিনি তাঁর বিখ্যাত গণিতের বইটির নাম দেন ‘লীলাবতী’।গল্পটি আমাকে এতই অভিভূত করে যে ,একরাতে লীলাবতীকে স্বপ্নেও দেখি।এই নামটা মাথার ভেতর ঢুকে যায় । অনেক দিন ইচ্ছা ছিল স্বপ্নে দেখা মেয়েটিকে নিয়ে একটি উপন্যাস লিখব। নাম দেব ‘লীলাবতী’ । ভালো কথা, আমার লীলাবতী গল্প কিন্তু ভিন্ন। আমর উপন্যাসের লীলাবতীর বাবা নাম ভাস্করাচার্য না ,সিদ্দিকুর রহমান। তিনি সাধারণ একজন মানুষ। অংকবিদ না।
রিভিউ ও রেটিং (Review & Rating)

সুপার ফাস্ট ডেলিভারি

এই বছরে পড়া প্রথম বই! খুব আশা নিয়ে ছিলাম সিদ্দিকুর রহমান, আনিস মাস্টার জেল থেকে ছাড়া পেয়ে গ্রামের ফিরে আসবেন, লীলার সাথে আনিসের মাস্টারের বিয়া হবে কিন্তু সেটা হইলো না! হুমায়ূন আহমেদ, উপন্যাসের চরত্রিগুলোকে যেভাবে আপন করে তুলে কষ্ট দেন, পাঠকও ঠিক একই ভাবে কষ্ট পায়৷ তবুও হুমায়ূন আহমেদের উপন্যাস কিংবা গল্পের এক মুগ্ধ পাঠক। তার লেখার অন্ধ ভক্ত, উনি যা লিখে গেছেন সেটাতেই মুগ্ধ হতে হবে৷ || লীলাবতী, হুমায়ূন আহমেদ ||
Best and favourite books 😍
Fine

বই : লীলাবতী লেখক : হুমায়ূন আহমেদ প্রকাশনী : অন্যপ্রকাশ প্রচ্ছদ : মাসুম রহমান পৃষ্ঠা : ২৩৯ মুদ্রিত মূল্য : ৫০০ টাকা ব্যক্তিগত রেটিং : ৩.৮/৫ "সপ্তম শতকের বিখ্যাত গণিতজ্ঞ ভাস্করাচর্যের মেয়ের কপালে বৈধব্যযোগ থাকায় বরপক্ষ একদা তার বিয়ে ভেঙে দেয়। পিতা কন্যাকে বললেন, 'মা গো, তোমার জন্য কিছু করার সামর্থ্য আমার নেই, তবে পৃথিবীর মানুষ যেন বহুযুগ তোমাকে মনে রাখে সেই ব্যবস্থা আমি করছি।' পিতা নিজের বিখ্যাত গণিত বইটির নাম রাখেন নিজের মেয়ের নামে - লীলাবতী । " গল্পবাঁক ------------------ সিদ্দিক সাহেব বড্ড অদ্ভুত মানুষ । কখনও রেললাইন ধরে একা একা হাঁটেন, কখনোবা নির্জন মাঠে শুয়ে থাকেন । তার দাদা হামিদুর রহমান ছিলেন ব্রিটেশ আমলে খান বাহাদুর উপাধি পাওয়া ব্যক্তি । এলাকার সবথেকে বিত্তবান ও প্রভাবশালী মানুষ এখন তিনি। তার প্রথম স্ত্রীর নাম আয়না । আয়না সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় । সিদ্দিক সাহেব দ্বিতীয় স্ত্রী রমিলা বর্তমানে পাগল তাকে ঘরে তালা দিয়ে রাখতে হয় । প্রথমবারের মত বাবার শহরে মেয়ের আবির্ভাব নিয়ে গল্প এগিয়েছে । গল্পের জাদুকর হুমায়ূন আহমেদ এখানে দেখিয়েছেন কাছে থেকেও মানুষ কতটা দূরে, দূরে থেকেও কতটা নিকটে! পাঠ প্রতিক্রিয়া ---------------------------- প্লট একদমই সাদামাটা । নিতান্তই লেখকের ভলো স্টোরিটেলিং এর কারণে উপভোগ্য হয়ে উঠেছে । তবে সাদামাটা প্লটের আড়ালে বেশ সুন্দরভাবেই মনস্তাত্ত্বিক দিকটা দেখিয়েছেন । বিশেষত সিদ্দিকুর রহমানের সাইকোলজিটা দারুণ উপভোগ্য ছিল । খুবই ঠাণ্ডা মস্তিষ্কে মানুষ কতটা ভয়ংকর হতে পারে তা বুঝিয়েছেন লেখক । চরিত্রায়ন নিয়ে বলতে হলে বলব মূল চরিত্র লীলাবতী ও সিদ্দিকুর রহমান উভয়ই অনেক বেশি স্ক্রিনটাইম পেয়েছে ; বিশেষত সিদ্দিকুর রহমান চরিত্রটি একদম গল্পের প্রথম পৃষ্ঠা থেকে ছিল । তাই এদের চরিত্রায়ন ছিল খুব বেশি ডেভেলপড্ । সবথেকে ভালো লেগেছে সিদ্দিকুর রহমান চরিত্রটি । এছাড়া আনিস চরিত্রটিও বেশ উপভোগ্য । তার প্যারাডক্সিকাল সাইকোলজি বেশ ভালো লেগেছে । অন্যান্য পার্শ্বচরিত্রগুলোও উপভোগ্য ছিল । ভাষাশৈলী ও স্টোরিটেলিং আমার কাছে আহামরি রকমের ভালো লাগেনি । নিতান্ত সাদামাটা ভাবেই গল্প এগিয়েছেন লেখক । স্টোরিটেলিং এ অভিযোগ না থাকলেও ভাষাশৈলী তে কেন যেন মনে হল সত্যিকারের হুমায়ূন আহমেদ পুরোপুরি এই বইতে নেই । তবু লেখকের বর্ণনাভঙ্গি এবং গল্পের আবহ মোটামোটি ভালোভাবেই ধরে রাখতে পেরেছেন । তবে কখনও কখনও গল্পের ছন্দপতন ঘটেছে । আর যেটা ভালো লেগেছে তা হল লেখক তার অন্য বইগুলোর মত গতবাঁধা প্রেমের গল্প ফাঁদেননি এখানে । যতটুকু হলে ফ্যান্টাসি লেভেলটা ডঠিক থাকে ঠিক ততটুকুই এগিয়েছেন । নয়তো আমি আরও কম রেটিং দিতাম । বইটি এসেছে অন্যপ্রকাশের ব্যানারে । প্রচ্ছদটা বেশ সুন্দর । বাঁধাই কোয়ালিটি খুব বেশি ভালো । পৃষ্ঠা কোয়ালিটি ভালো ; তবে অফ হোয়াইট হলে আরো বেশি দৃষ্টিনন্দন হত বইটা । সব মিলিয়ে এই ছিল 'লীলাবতী' আখ্যান ।
প্রশ্ন ও উত্তর (Q/A)
eita koto page er?
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা 240। ধন্যবাদ।
eita koto page er?
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা 240। ধন্যবাদ।






















