

Buy কড়ি দিয়ে কিনলাম-১ Online in Bangladesh
লেখক: বিমল মিত্র
- Author: বিমল মিত্র
- Publisher: জ্যোৎস্না পাবলিশার্স
- Isbn: 9877014800909
- Number Of Pages: 728
- Language: বাংলা
- Edition: 1st Published, 2015
পণ্য সারসংক্ষেপ (Summary)
"কড়ি দিয়ে কিনলাম-১"বইটির ভূমিকা: ছােটবেলায় আমার প্রিয় গ্রন্থ ছিল রামায়ণ। বলতে গেলে গল্পে সেই আমার প্রথম পাঠ। গল্পের রস যে কত গভীর হতে পারে, তা সেদিন চোখের জলের সঙ্গে যেমন করে হৃদয়ঙ্গম করেছিলাম, তারপরে আর কোনও গ্রন্থ পড়ে তা করিনি। | এ তাে গেল গল্পের দিক। গল্প যতক্ষণ পড়ি ততক্ষণই তার রস। পর মুহূর্তেই গল্পের আবেদন হালকা হয়ে আসে। কিন্তু গল্পের ঊর্ধ্বে আর একটি তীব্রতর এবং গভীরতর আবেদন আছে যা পড়বার সঙ্গে সঙ্গে নিঃশেষ হয় না। যা জীবনের সঙ্গে একাত্ম হয়ে থাকে। যা জীবনকে সামনে এগিয়ে নিয়ে যায়। যা জীবনের অগ্রগতিতে সাহায্য করে। রামায়ণ সেই জাতীয় গল্প যা যুগ থেকে যুগান্তরে প্রসারিত হয়ে জীবনকে জাগ্রত করে। জীবনকে পুনর্জীবন দান করে। বড় হয়ে দেখছি রামায়ণ শুধু অসার কবি-কল্পনা নয়। এই বর্তমান সংসারজীবনেরও হাজার হাজার লক্ষ লক্ষ রাম সীতা রাবণ আপন মহিমায় বিরাজমান। অযােধ্যা আর লঙ্কা শুধু ভৌগােলিক নাম মাত্রই নয়-কলকাতা শহরের মধ্যেই তাদের অবস্থিতি। এই কলকাতায় এ-যুগেও সীতাহরণ হয়। এ-যুগেও সীতার বনবাস হয়। এবং এই বিংশ শতাব্দীতেও সীতার পাতাল-প্রবেশ হয়। | অনেক দিনের কল্পনা ছিল রামায়ণের গল্প নিজের ভাষায় লিখবাে। তা আর হলাে । হলাে কড়ি দিয়ে কিনলাম'। ইতি
রিভিউ ও রেটিং (Review & Rating)

great
ok
Very good
সেই ক্লাস নবম-দশম শ্রেণী কথা। তখন আমি পাঠ্য বই ফাকি দিয়ে বড় ভাইয়ের অনেক পুরাতন বই কড়ি দিযে কিনলাম পড়তাম । শেষ করেছিলাম পড়ে 02 মাস সময় লেগেছিল।
বিমল মিত্র গুণী লেখক তাকে নিয়ে কিছু বলার নেই। বইটি মোটামুটি ভালো কাগজে ছাপা লেখার আকার ভালো। ছাপা স্পষ্ট। বাঁধাই মজবুত।
প্রশ্ন ও উত্তর (Q/A)
বইটির পূষ্ঠা সংখ্যা কত??
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা 728। ধন্যবাদ।
বইটির পূষ্ঠা সংখ্যা কত??
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা 728। ধন্যবাদ।






















