কখনো আমার মাকে
বই কালেকশন

Buy কখনো আমার মাকে Online in Bangladesh

লেখক: আনিসুল হক

3.72
(17 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: আনিসুল হক
  • Publisher: প্রথমা প্রকাশন
  • Isbn: 9789849856924
  • Number Of Pages: 200
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2024
৳ 492৳ 55011% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

আমাদের ছোটমার কথা মনে হয়। বড়মার কথা মনে হয়। লাভলির কথা ভেবে আমরা উদাস হই। ছোটলুর কথা ভেবে আপনমনে হাসি। আর বাবার কথা ভেবে আমরা মন খারাপ করি। একটা-দুটো কথার পর আমরা তাই কথা বন্ধ রাখি। ওদের মা কখনো গান করেননি কেন? মাকে ওদের মনে পড়ে না। শুধু চরাচর ভেঙে যখন জ্যোত্স্না নামে, তখন মায়ের শাড়ির আঁচলের গন্ধ পায় ওরা। টিনে ছাওয়া বাংলো ধরনের বাড়ি, বাড়ির সামনে বাগান, কাঁটামেহেদির বেড়া, কামিনী ফুলের পাগল-করা গন্ধ—এ-ই ছিল সত্তরের দশকের মফস্সল শহরগুলো। তেমনই এক শহরে দুই মায়ের সংসারে বড় হচ্ছিল চার ভাইবোন। চোরকাঁটাভরা মাঠে খেলা, বৃষ্টিতে তুমুল ভেজা শৈশব। টিউবওয়েলের নিচে গোসল, কয়লা দিয়ে দাঁত-মাজার শৈশব। কিন্তু ওদের মুক্তিযোদ্ধা বাবা সরকারি চাকরি হারান অন্যায়ের কাছে নতি স্বীকার না করার অপরাধে। কারাগারে যেতে হয় বাবাকে। বড় ভাই বাবুল সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন নিজের ভবিষ্যত্ বিসর্জন দিয়ে। কিন্তু এর চেয়েও ভয়াবহ সংবাদ দেন ছোটমা, হাসপাতালে শেষ শয্যায়। জানিয়ে যান, কেন মা কখনো গান করেননি। কে তাঁর কণ্ঠ থেকে গান নিংড়ে বের করে নিয়েছিল!

রিভিউ ও রেটিং (Review & Rating)

3.72
(17 টি কাস্টমার রিভিউ)
5
47%
4
12%
3
6%
2
6%
1
29%
Kazi Tarana Haque
Kazi Tarana Haque ভেরিফাইড
01 Oct 2024

খুবই সুন্দর বইটা

Leeon Haque
Leeon Haque ভেরিফাইড
15 Sep 2024

অসাধারণ...... অসাধারণ বই

ইয়াসির আল সাইফ
ইয়াসির আল সাইফ ভেরিফাইড
14 Jul 2024

নাম থেকে মনে হবে কাহিনীটা শুধুই মাকে ঘিরে। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লেখা বলেই জানতাম বইটা। তবে সে অংশ উঠে এসেছে খুবই অল্প পৃষ্ঠা জুড়ে। আর বাকি অংশের সবটাই গল্পকথকের ছেলেবেলা থেকে বার্ধক্যের একটা কাহিনী। আপনার কাছে মনে হবে, বয়সের ক্রম ধরে কেউ ডিটেইল টু ডিটেইল তার জীবনকাহিনী বলে যাচ্ছে। যার কাছে জীবনকাহিনী ভালো লাগার তার হয়তো ভালো লাগবে; আবার যার অল্পতেই একঘেয়েমি, তার হয়তো ভালো লাগবে না। আমার কাছে যেটুকু ভালো লেগেছে, তা হলো গ্রামীণ পরিবেশ, শৈশব-কৈশোরের যতো স্মৃতি, মায়ের আদর-শাসন। অনেকটাই নস্টালজিক বিষয়। আবার যেটা ভালো লাগেনি সেটা হলো, মাকে নিয়ে একটা টুইস্ট রাখার চেষ্টা করা হয়েছে, যার জন্য বাড়ানো হয়েছে পৃষ্ঠা সংখ্যা। বিষয়টা প্রয়োজনীয় ছিলো না। আর টুইস্ট কী সেটাও পাঠক হিসেবে ধরে ফেলি, যা অতো বেশি ওয়ার্ক করেনি। বার্ধক্যের সময় গল্পকথকের ফ্যান্টাসির (যৌনটা) বিষয়টা ভিন্নভাবে উপস্থাপন করা যেতো।

Mahmudul Hasan
Mahmudul Hasan ভেরিফাইড
20 May 2024

Not that much good, completely time wasting

Shohag
Shohag ভেরিফাইড
15 Apr 2024

Good Read!Good Read!Good Read!

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

Is this a hardcover?

উত্তর

Dear customer, Yes, this book is hardcover. Thanks for your question.

প্রশ্ন

Is this a hardcover?

উত্তর

Dear customer, Yes, this book is hardcover. Thanks for your question.

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)