

Buy কিশোর মুসা রবিনঃ পিরামিড রহস্য Online in Bangladesh
লেখক: রকিব হাসান
- Author: রকিব হাসান
- Publisher: কথাপ্রকাশ
- Isbn: 9847012007976
- Number Of Pages: 152
- Language: বাংলা
- Edition: 6th Edition, 2023
পণ্য সারসংক্ষেপ (Summary)
লস অ্যাঞ্জেলিসের টাঁকশাল থেকে বিপুল অঙ্কের সোনা চুরি যাওয়ার ঘটনা তদন্ত করতে কিশোরের চাচা বিখ্যাত গোয়েন্দা রাশেদ পাশাকে নিয়োগ দেয়া হলো। পরিস্থিতি বিবেচনা করে তিনি তিন গোয়েন্দার সহায়তা চাইলেন। রহস্য রোমাঞ্চ অ্যাডভেঞ্চারের গন্ধ পেলে নিজেদের বিরত রাখতে পারে না তিন গোয়েন্দা কিশোর মুসা রবিন। ছুটল ওরা। চোরের গন্ধ শুঁকে শুঁকে সুইজারল্যান্ড, সেখান থেকে মেক্সিকোয় পাড়ি জমাল। তারপর একটা ভূতুড়ে প্লেনের সূত্র ধরে হাজির হলো মেক্সিকোর গহিন অরণ্যে। বিচিত্র প্রাণী আর্মাডিলো ধরতে গিয়ে কাকতালীয়ভাবেই আবিষ্কার করে বসল বহুকাল আগে লোকচক্ষুর অন্তরালে চলে যাওয়া এক প্রাচীন পিরামিড। শুরু হলো মানুষখেকো অজগর, কুমির আর হিংস্র প্রাণীর চেয়েও ভয়ঙ্কর খুনে ডাকাতদের সঙ্গে ওদের মৃত্যুপণ লড়াই।
রিভিউ ও রেটিং (Review & Rating)
খুব সুন্দর ভাবে এখানে পিরামিড;স্মাগলার আর চুরি হওয়া সোনার রহস্য উদঘাটন করা হয়েছে।গল্পের শেষ পর্যন্ত বুঝা যাচ্ছিল না যে কাহিনি কোন দিকে মোর নিবে।এখানে ও সব সময়ের মতোই তিন গোয়েন্দার বিচক্ষণতার পরিচয় ফুটে উঠেছে।
তিনটে রহস্য উদঘাটন হয়েছে এই উপন্যাসে।মায়ান দের হারিয়ে যাওয়া পিরামিডের খোঁজ পায় কিশোর মুসা রবিন টম ও রিড।এটাই উপন্যাসের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা।পিরামিডের ভেতরে তারা পায় একজন স্মাগলার কে।তাকে ধরিয়ে দেয় গোয়েন্দারা।এছাড়া রকফিল্ডের টাঁকশাল হতে চুরি যাওয়া সোনা চোরদের রহস্য এবং প্রদর্শনী থেকে সোনার ঘোড়ার মূর্তির চুরির ঘটনাও উদঘাটন করে তারা।সব মিলিয়ে একটি সু ন্দ র রহস্য উপন্যাস এটি।
awesome























