খেলাঘর
বই কালেকশন

Buy খেলাঘর Online in Bangladesh

লেখক: মাহমুদুল হক

4.40
(3 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মাহমুদুল হক
  • Publisher: সাহিত্য প্রকাশ
  • Isbn: 9844653797
  • Number Of Pages: 80
  • Language: বাংলা
  • Edition: 4th Print, 2014
৳ 172৳ 20014% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"খেলাঘর" বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ কেন ডাকনাম থাকতে নেই নাকি? দাদাভাই ডাকতাে ঝুমি, দিদামণি ডাকতাে আন্না, মামা ডাকতাে গাব্বু, স্কুলের মেয়েরা ডাকতাে টেপি। সই পাতিয়েছিলাম একজনের সঙ্গে, সে নাম দিয়েছিল লতা। আমি তার নাম দিয়েছিলাম পাতা। দু’জনকে একসঙ্গে দেখলে কেউ কেউ ছড়া কেটে বলতাে, লতাপাতা যায়, ফিরে ফিরে চায়। পাতাটা ছিল ভারি মুখফোড়, ও বলতাে, লতাপাতা যায়, গরু পিছে ধায়। আচ্ছা তুমি কখনাে কড়িগাট্টা খেয়েছ? কি ভালােই না লাগতাে। আমাদের ক্লাসের একটা ছেলের নাম ছিল বাবু। বাবুদের বাড়িতে ছিল ফলশা গাছ। আমি আর পাতা বাবুর সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছিলাম, যা ভালােবাসতাম ফলশা! বাবুটার কি হয়েছিল জানাে? লরির তলায় চাপা পড়ে মরে গিয়েছিল বাবু। চাপা পড়বে না, গাধাটা এমন আপনভােলা ছিল! এই দ্যাখাে পাতার কথাই বলা হয়নি, পাতা মরে গিয়েছিল পুকুরে ডুবে। ঝুমি ওরফে আন্না ওরফে গাব্বু ওরফে টেপি ওরফে লতা। সেই মেয়েটির গল্প শুনিয়েছেন আমাদের কালের অন্যতম শ্রেষ্ঠ কথাশিল্পী মাহমুদুল হক। উচ্চশিক্ষিতা কুমারী অপাপবিদ্ধার স্বপ্নের খেলাঘর কীভাবে যে ভেঙে যায়! ১৯৭১-এর গ্লানি আর যন্ত্রণায় মাখামাখি গৌরব সে কি জেনেছিল?

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.40
(3 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Neel kontho
Neel kontho ভেরিফাইড
10 Nov 2019

গল্পের শুরু হয় রেহানা এবং ইয়াকুবের খুনসুটি দিয়ে৷ ওরা নৌকায় যেতে যেতে গল্প করছে, গন্তব্য মিঠুসার গ্রাম। রেহানা তার গল্প বলে চলে। দাদাভাই, দিদিমণি, তার বন্ধু বাবু, তপু, পাতার গল্প। আর বলে তার অনেকগুলো নামের কথা, একেকেজন একেক নামে ডাকতো তাকে। ইয়াকুব তাকে ঝুমি নামে ডাকতে চায়, যেটা তার দাদাভাইয়ের দেয়া নাম ছিল। রেহানা সে নামে ডাকতে নিষেধ করে, আন্না নামে ডাকতে বলে। চঞ্চলা চপলা মেয়ে রেহানা। তবে ইয়াকুব তাকে মাঝে মাঝে উদাস হয়ে যেতেও দেখে। মুক্তিযুদ্ধ চলাকালীন ইয়াকুবের একসময়ের সহকর্মী টুনু রেহানাকে চিঠি দিয়ে পাঠায় ইয়াকুবের কাছে, ঢাকায় রাখা নিরাপদ মনে হচ্ছিলনা। রেহানা তার চাচাতো বোন। ইয়াকুব প্রথমে রেহানাকে এক কবিরাজের পরিবারের সাথে রাখলেও সেখানে তারা রেহানাকে রাখতে চাইছিলনা, তাই মিঠুসারের মুকুলের পরামর্শে পরবর্তীতে রেহানা এবং ইয়াকুব আদিনাথের ভিটে বাড়িতে থাকে। দেশে চলছে মুক্তিযুদ্ধ। ইয়াকুব এবং রেহানার দিন কাটছে গল্প করায়। বেশিরভাগ সময়ই গল্প বলে রেহানা, ইয়াকুব মুগ্ধ শ্রোতা। ও আচ্ছা, ইয়াকুবকে শেষে রেহানা বাবু বলে সম্বোধন করে। ইয়াকুবের মুগ্ধ শ্রোতা না হয়ে উপায় ছিলনা, আমি নিজেই মুগ্ধ হচ্ছিলাম রেহানার গল্প বলায়। তার দাদাভাই, দিদামণি, বন্ধু বাবু, পাতা সবাইকে যেন চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। রেহানার দাদাভাই এর কাছে যে সে বকুলবালার গল্প শুনতো, সেই বকুলবালার জন্য কেন যেন খুব মায়া অনুভব করি। বইয়ের শেষটা মনকে নাড়া দেয়। 'জীবন আমার বোন', এবং 'কালো বরফ', এই দুটো বইয়ের নাম শুনেছি। কিন্তু এগুলোর লেখক কে তা জানা ছিলনা। 'খেলাঘর' বইটা মাত্র ৮০ পেইজের। আর এটাই লেখক মাহমুদুল হকের লেখা কোনো বই পড়া আমার। লেখকের গল্প বলার ধরন চমৎকার লেগেছে আমার কাছে। হাতে সময় থাকলে এক বসায় পড়ে নিতে পারেন৷

Rezaul Karim
Rezaul Karim ভেরিফাইড
03 Nov 2019

মুক্তিযুদ্ধ ভিত্তিক অনেক উপন্যাসই পড়েছি আমার এই ক্ষুদ্র পাঠক জীবনে। তবে 'খেলাঘর' যেন সেখানে সম্পূর্ণ অন্যরকম এক যাত্রা ছিলো আমার জন্য। এই উপন্যাসটা আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়কাল নিয়ে লেখা হলেও সেখানে মূলত উঠে এসেছে রেহানা নামের এক খেয়ালী তরুণীর যাপিত শৈশবের গল্প। আর উপন্যাসটা যার জবানীতে বর্ণিত হয়েছে সেই ইয়াকুবকে দেখা গেছে মনোযোগী এক মুগ্ধ শ্রোতার ভূমিকায়। মুকুলের কাছে শোনা মুক্তিযোদ্ধাদের সাহসীকতার গল্পও উঠে এসেছে এই উপন্যাসে। আদিনাথের জঙ্গুলে ভিটার সেই পোড়োবাড়ি ও এর আশেপাশের বর্ষাস্নাত পরিবেশের এমন জীবন্ত বর্ণনা দিয়েছেন লেখক যে মনে হচ্ছিলো আমি নিজেই সেখানে উপস্থিত আছি। মাহমুদুল হকের গল্প বলার ধরণ সত্যিই কেমন যেন নেশা ধরানো৷ এতোদিন তাঁর কোন লেখা কেন পড়িনি, এটা ভেবেই আফসোস লাগছে। 'খেলাঘর'-এর শেষটা অদ্ভুত এক মন খারাপ করা অনুভূতির যেমন জন্ম দিয়েছে তেমনি আমাকে শিহরিত করেছে মুক্তিযোদ্ধাদের সংগঠিত হওয়ার চিত্র৷ অনন্য এক অপ্রকাশিত প্রেম আর অস্থির এক সময়ের সুস্থির এই গল্প আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।

Mahmudul karim jisan
Mahmudul karim jisan ভেরিফাইড
20 Aug 2019

এত অসাধারণ একটা বই, না পড়লে জানতামই না।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)