কাঁটা ও ফুল
বই কালেকশন

Buy কাঁটা ও ফুল Online in Bangladesh

লেখক: ইয়াহইয়া সিনওয়ার

4.66
(25 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ইয়াহইয়া সিনওয়ার
  • Publisher: ইলহাম
  • Isbn: 9789849923640
  • Number Of Pages: 456
  • Language: বাংলা
  • Edition: 1st Edition, 2024
৳ 520৳ 65020% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

আশ-শাওক ওয়াল কারানফুল’ (কাঁটা ও ফুল) ইয়াহইয়া সিনওয়ারের একমাত্র উপন্যাস। ২০০৪ সালে বিরশেবা কারাগারে বসে এর রচনা সমাপ্ত হয়। প্রচ্ছদে লেখা ছিল : ‘কারাগারের সঙ্গীরা প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে লেখাগুলো গোপনে কপি করেন এবং যেকোনো উপায়ে সবার কাছে পৌঁছে দেন--এভাবে তারা পিঁপড়ার মতো খেঁটে বইটি আলোর মুখে এনেছেন।’ উপন্যাসে তিনি ১৯৬৭ সালের স্বাধীনতা যুদ্ধ থেকে নিয়ে ২০০১ সাল পর্যন্ত ফিলিস্তিনের, বিশেষত গাজার দুর্দশাপীড়িত জনজীবন, স্বাধীনতার সংগ্রাম ও রাজনৈতিক অন্তর্দ্বন্দ্বকে সত্যাশ্রিত ভাষায় তুলে ধরেছেন। ভূমিকায় লিখেছেন, ‘এটা আমার নিজের গল্প না। অথবা অন্য কারও বলা কাহিনিও না। বরং এই গল্প সবার--ফিলিস্তিনি জনমানুষের। এর প্রতিটি ঘটনা সত্য।’ তবে লেখক ঘটনাগুলো নিজের স্মৃতির ওপর নির্ভর করে লেখেন, ফলে দিন তারিখ বর্ণনায় কোথাও অসঙ্গতি দেখা যাওয়া বিচিত্র নয়। বইটি প্রকাশিত হলে ইংরেজি, ফ্রেঞ্চ, উর্দুসহ অনেক ভাষায় অনূদিত হয়। ইসরায়েলি গোয়েন্দা সংস্থায় বইটিকে লেখক ইয়াহইয়া সিনওয়ারের মনস্তত্ত্ব বোঝার প্রধান উপকরণ বলে গণ্য করা হয়।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.66
(25 টি কাস্টমার রিভিউ)
5
90%
4
10%
3
0%
2
0%
1
0%
Mueenul Islam
Mueenul Islam ভেরিফাইড
10 Nov 2025

Must read.

880****623
880****623 ভেরিফাইড
04 Oct 2025

যারা জীবনে নানান বিষয় নিয়ে ডিপ্রেশনে থাকে তাদের অবশ্যই এই বই পড়া উচিত। ৭ ই অক্টোবরের পর অনেকেই বলছিলো হামাস কেন নিজে থেকে অ্যাটাক করতে গেলো, তাদের সকল প্রশ্নের উত্তর এই বইতে পেয়ে যাবে।

Ashfak
Ashfak ভেরিফাইড
17 Jul 2025

উপন্যাসের সবচেয়ে ট্রাজিক ঘটনাই যদি ভবিষ্যতে লেখকের জীবনে হুবহু সত্য হয়ে দেখা দেয়, তবে এটাকে কি কাকতালীয় ঘটনা বলা যায়? শহীদ ইয়াহিয়া সিনওয়ারের লেখা উপন্যাস "কাঁটা ও ফুল" পড়লাম। অনুবাদ খুব ভাল মানের নয়। আবার লেখার মানও অনেক ভাল লাগছে, তা নয়। কিন্তু ১৯৪৮ এর নাকবা থেকে শিশু হতে বৃদ্ধ ফিলিস্তিনবাসীর দুর্ভোগ, সংগ্রাম, প্রতিরোধের চিত্র দেখতে পাওয়া যায়। উপন্যাস পড়ে আমার একটাই অনুভূতি, এই জীবন কোন মানুষের জীবন নয়৷ নিজের ঘর থেকেই উচ্ছেদ হয়ে রিফিউজি ক্যাম্পে বছরের পর বছর বসবাস আবার সেখানেও দমন নিপীড়নের শিকার হওয়ার চিত্র আর কোন দেশে আছে বলে জানা নাই। যারা দখলদার শক্তির কাছে হার মেনে আপোষ বা দালালির পথ বেছে নেয় তারা মোটামুটি স্বচ্ছল অবস্থায় বাঁচতে পারে। কিন্তু বিদ্রোহীদের জীবন হয়ে ওঠে অভিশপ্ত। বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা অনেক শিক্ষার্থী, এমনকি ডক্টরেট ডিগ্রীধারীরা আরামের জীবন বিষর্জন দিয়ে প্রতিরোধ যুদ্ধে ঝাপিয়ে পরার মত বড় বড় ত্যাগের গল্প এই উপন্যাসে দেখতে পাই। নিশ্চিত মৃত্যু জেনেও নিজের সন্তানকে যুদ্ধে পাঠানো পিতা মাতা, সন্তান বা স্ত্রীর গল্পও এখানে আছে। এই সংগ্রাম ৮০ বছর টিকে আছে এইসব ত্যাগের জন্যই। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা দেখা যায়, সেটা হল যুগপৎভাবে চলা মতাদর্শের সংগ্রামে। মার্ক্সিস্ট, জাতীয়তাবাদী, ইসলামি শক্তির পারষ্পরিক লড়াইয়ে বাংলাদেশের কিছু মিলও খুজে পাওয়া যায়। বিশেষ করে আমাদের দেশে বিশ্ববিদ্যালয়গুলাতে একজন প্র‍্যাক্টিসিং মুসলমান ছাত্র ছাত্রী যেসব সংকটে পরে, সেখানেও একই চিত্র দেখা গেছে। উপন্যাসের আরেকটা গুরত্বপূর্ণ মেসেজ হল এত বছরের সংগ্রামের পেছনে বড় অনুপ্রেরণা ঈমানের শক্তি। ব্যক্তি জীবনে ইসলামের অনুশাসন, এমনকি পর্দার মত বিষয়ের সাথে শাহাদাতের আকাঙ্ক্ষা সবই যেন ইয়াহিয়া সিনওয়ারের জীবন থেকেই নেওয়া হয়েছে। উপন্যাসের সবচেয়ে ট্রাজিক ও আশ্চর্যজনক ঘটনা ছিল নায়ক ইব্রাহিমের শাহাদাত, যিনি হেলিকপ্টার থেকে হামলায় শহীদ হন। উপন্যাসের শেষ পেজের এই ঘটনাটাই বাস্তব হয়ে ধরা দিয়েছে শহীদ ইয়াহিয়ার জীবনে! তিনি শহীদ হন ড্রোন থেকে করা হামলায়। শহীদরা নাকি মৃত্যুর আগে অনেক সত্য উপলব্ধি কর‍তে পারে। শাহাদাত অর্থ সত্যের স্বাক্ষ্য দেওয়া। এটাই হয়ত শহীদ সিনওয়ারের বাস্তব স্বাক্ষ্য। তিনি তার দায়িত্ব পূরণ করে গেলেন। শুধু গাজা নয়, পার্শ্ববর্তী আরাকান বা জিনজিয়াং আমাদের দায়িত্বের বাইরে না। আল্লাহ আমাদের দায়িত্বহীনতার শাস্তি থেকে রক্ষা করুন।

rez****com
rez****com ভেরিফাইড
12 Jul 2025

Every muslim should possess his ideology

Wafee Rose
Wafee Rose ভেরিফাইড
09 Jul 2025

আশ-শাওক ওয়াল কারানফুল,,, ইয়াহইয়া সিনওয়ার লিখেছেন, এটা আমার নিজের গল্প না। বা অন্য কারও বলা কাহিনিও না। বরং এই গল্প সবার - ফিলিস্তিনি জনমানুষের। এর প্রতিটি ঘটনা সত্য।

Review Upload 1
Review Upload 2
Review Upload 3
Review Upload 4
Review Upload 5
Review Upload 6

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

page kemon??? white?

উত্তর

প্রিয় গ্রাহক, জি, বইটি হোয়াইট পেপারের। ধন্যবাদ।

প্রশ্ন

page kemon??? white?

উত্তর

প্রিয় গ্রাহক, জি, বইটি হোয়াইট পেপারের। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)