জোড়াতালির সংসার
বই কালেকশন

Buy জোড়াতালির সংসার Online in Bangladesh

লেখক: এনামুল হক ইবনে ইউসুফ

5.00
(14 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: এনামুল হক ইবনে ইউসুফ
  • Publisher: রাইয়ান প্রকাশন
  • Number Of Pages: 224
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2025
৳ 240৳ 32025% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

সংসার মানে শুধু এক ছাদের নিচে আজন্মকালের বসবাস নয়। সেখানে আছে হাসিখুশি, তিক্ততা, না–পাওয়া আর অজস্র অপ্রকাশিত কান্না। ‘জোড়াতালির সংসার’ সেই পারিবারিক আবেগের গল্প, যেখানে প্রতিটি চরিত্র যেন ভাঙাচোরা আয়নার টুকরো—একসাথে মিলে যারা আঁকে জীবনের সম্পূর্ণ প্রতিচ্ছবি।কিন্তু এই আয়নায় একদিন হঠাৎ করেই একটা ছায়া হারিয়ে যায়—ছোট চাচা শাহনেওয়াজ সিকান্দার। যেদিন তিনি বাড়ি ছেড়ে পালালেন, সেদিন রাতের অন্ধকার শুধু ঘরকেই শূন্য করেনি, ছিন্নভিন্ন করেছে গোটা পরিবারের বিশ্বাস। কেন গেলেন তিনি? কী এমন রহস্য লুকিয়ে ছিল?এটা কি শুধুই একজন মানুষের হারিয়ে যাওয়া—নাকি এমন এক অপরাধের পর্দা, যার দায়ভার বহন করতে হয় গোটা পরিবারকে?এ ছাড়াও এ উপন্যাসে আছে দাদিজানের স্মৃতিরোমন্থন, মায়ের স্নেহের সুতো, বাবার কঠিন ছায়া, ভাই-বোনের খুনসুটি—আর এসবের ভেতরে লুকানো সেই অদ্ভুত অন্ধকার, যা পরিবারকে প্রতিনিয়ত তাড়া করে ফেরে।সুতরাং ‘জোড়াতালির সংসার’ নিছক পারিবারিক উপাখ্যান নয়; এটি একটি ভাষাহীন গল্পের তরজমা, একটি ভাঙা ঘড়ির ভেতর থমকে যাওয়া সময়ের দীর্ঘশ্বাস, পর্দার আড়ালে লুকিয়ে থাকা অনুচ্চারিত কান্না। এটি আপনার জন্য, আপনার পরিবারের জন্য, সেই প্রশ্নগুলোর জন্য—যেগুলোর উত্তর কেউ কোনো দিন দেয়নি। তাহলে চলুন শুরু করা যাক?

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(14 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Tamim Hasan
Tamim Hasan ভেরিফাইড
07 Mar 2026

এই বইটির একটি বিশেষ দিক হলো এর অনুভূতিময়তা। লেখক খুব সুন্দরভাবে কিছু ভাবনা প্রকাশ করেছেন যা সহজেই পাঠকের মনে পৌঁছে যায়। বইটি পড়তে গিয়ে বেশ কয়েকবার থেমে ভাবতে হয়েছে। শেষ পর্যন্ত পড়ার পর একটি ভালো লাগা থেকে যায়।

TM Sky
TM Sky ভেরিফাইড
07 Mar 2026

এই বইটি আমাকে অনেক সময় ভাবতে বাধ্য করেছে। লেখকের দৃষ্টিভঙ্গি আলাদা এবং তা লেখার ভেতরে স্পষ্টভাবে ফুটে উঠেছে। বইটি খুব জটিল নয়, কিন্তু এর ভাবনা পাঠকের মনে ধীরে ধীরে প্রভাব ফেলে। যারা শান্তভাবে বই পড়তে ভালোবাসেন তাদের জন্য ভালো লাগবে।

mdr****com
mdr****com ভেরিফাইড
19 Oct 2025

বইয়ের রিভিউ: “জোড়া তালির সংসার” এনামুল হক ইবনে ইউসুফ-র নতুন বই “জোড়া তালির সংসার” পড়ার সময় আমি যেন একেবারে গ্রামীণ জীবনের মৃদু ছন্দে হারিয়ে গিয়েছিলাম। গ্রামের ছোট্ট একটি পরিবারের শান্তিপূর্ণ সংসার, ভাই-বোনের খুনসুটি, বাবা-ছেলের আন্তরিক সম্পর্ক — সবকিছু মিলিয়ে যেন এই গল্প একটি জীবন্ত ছবি হয়ে চোখের সামনে ফুটে উঠল। গল্পের মাঝে হঠাৎ সেলাইয়ের মতো ঢুকে পড়ে মাজার, পুজারী, গ্রামীণ মেলা, প্রাকৃতিক বিপর্যয়—সবকিছু যেন একধরনের জীবনের বাস্তবতা ও রঙ ছড়িয়ে দেয়। হঠাৎ হৃদয়ে এক জায়গা পাওয়ার পরও পারিবারিক সম্পদের অভাব কিভাবে মানুষকে হারিয়ে দেয়, সেটি খুব সূক্ষ্মভাবে ফুটিয়েছেন লেখক। সবচেয়ে ভালো লাগল পরিবারটির শান্তিপূর্ণ ভাব, ভাই-বোনের মধুর খুনসুটি, আর যখন বিয়ের মুহূর্ত এলো, আমার মন যেন কোথাও হারিয়ে গেল—একটু কান্নাও উঠল। সত্যিই, এটাই জীবন, সুখ ও দুঃখের মিলন। গল্পের শেষের কঠিন বাস্তবতাটি হৃদয়কে ছুঁয়ে যায়—কিভাবে একজন মানুষের পূর্বশত্রুতা ও কালো জাদু এক সুন্দর সংসারকে ভেঙে দিতে পারে, তা লেখক অত্যন্ত সংবেদনশীলভাবে উপস্থাপন করেছেন। সবকিছু মিলিয়ে, এটি এক চমৎকার বই, যার প্রতিটি পাতায় অনুভূতি, আবেগ, বাস্তবতা আর মানবিক সংবেদনাগুলি ছড়িয়ে আছে। পড়ার পর মন ভরে যায়, মনে হয়—আমার যদি একটি মিনু বা শানু থাকতো, হয়তো আমি তাদের সঙ্গে এই সংসারের আনন্দ ও দুঃখ ভাগ করতে পারতাম। এনামুল হক ইবনে ইউসুফ সত্যিই একটি হৃদয়স্পর্শী ও গভীর কাহিনী রচনা করেছেন, যা দীর্ঘদিন মনে থাকবে।

Review Upload 1
Review Upload 2
sah****com
sah****com ভেরিফাইড
29 Sep 2025

‘জোড়াতালির সংসার ’ — শুধু উপন্যাস নয়, এটি একটি মধ্যবিত্ত জীবনের খসড়া। বইটা পড়ার সময় গভীর, অমোচনীয় টান অনুভব করেছিলাম। পড়ার ফাঁকে হারিয়ে গিয়েছিলাম গ্রাম্যজীবনে। শব্দ নয়, যেন ঘ্রাণ—পথঘাট, কাদামাটি, শুকনো পাতা, গ্রাম্য পরিবেশ, একেকটি বাক্য গ্রাম্যজীবনের কথা মনে করিয়ে দিচ্ছে। গ্রামের মনোরম পরিবেশ, মধ্যবিত্ত পরিবারের দৈনন্দিন গল্প, দাদিজানের স্মৃতিরোমন্থন, বাবার কঠিন শাসনের আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসা, মায়ের আদরস্নেহ, ভাইবোনের খুঁনসুটি — এইসব বিষয় যে এমন প্রাণবন্ত, এমন হৃদয়গ্রাহী হয়ে উঠতে পারে—লেখক যেন তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। কখনও বইটা পড়ে হেসেছি , আবার কখনও পড়তে গিয়ে মন খারাপের ভীড়ে চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়েছে। উপন্যাসটিতে রয়েছে লুকানো অদ্ভুত অন্ধকার , অতীতে ঘটে যাওয়া এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। কী ঘটেছিল অতীতে, কাকে ঘিরে এই ছন্দপতন নেমে এসেছিল মধ্যবিত্তজীবনে? এই প্রশ্নের উত্তরের খোঁজে এগিয়ে গিয়েছে ‘জোড়াতালির সংসার’। পড়া শেষে মনে হল, শেষ হইয়াও হইল না শেষ! লেখকের আগে একটা বই পড়েছিলাম। লেখার মান মোটামুটি চলনসই ছিল । কিন্তু এবার এই বইটা পড়েই মনে হলো বইটাতে উনি উনার সর্বোচ্চ ইফোর্ট দিয়েছেন এবং চেষ্টা করেছেন কলমের কৌশলগত দক্ষতা দেখাতে। যারা সাহিত্য ভালোবাসেন, তারা চাইলে এই বইটি পড়তে পারেন। খুব সুন্দর সময় কাটবে বইটার সাথে। • __________ বই বৃত্তান্ত __________ ✿ বইয়ের নাম : জোড়াতালির সংসার ◉ লেখক : এনামুল হক ইবনে ইউসুফ ✿ পৃষ্ঠাসংখ্যা : ২২৪ ◉ মুদ্রিত মূল্য : ৩২০ ৳ ✿ প্রকাশক : রাইয়ান প্রকাশন ◉ পারসোনাল রেটিং : ৪/৫ ✒️ Sahar Rahmeen

anis-ul-islam rafid
anis-ul-islam rafid ভেরিফাইড
26 Sep 2025

The book is a beautifully written journey into the heart of bengali life, infused with humor, emotion, and vivid storytelling. Writer brings to life the essence of social simplicity through a narrative that is both heartwarming and thought-provoking. Anyone can relate with their life and activity. Enjoy the words.

Review Upload 1
Review Upload 2

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)