

Buy জলেশ্বরী Online in Bangladesh
লেখক: ওবায়েদ হক
- Author: ওবায়েদ হক
- Publisher: ৫২ (বায়ান্ন)
- Isbn: 9789843471871
- Number Of Pages: 128
- Language: বাংলা
- Edition: 1st Printed, 2019
পণ্য সারসংক্ষেপ (Summary)
"জলেশ্বরী" বইয়ের লেখক বই সম্পর্কে যা বলেছেনঃ জলেশ্বরীর মত ক্ষীণকায় একটা বই লিখতে আমার প্রায় আট মাস সময় লেগেছিল, ধৈর্যহীন হয়ে কয়েকবার লেখা বন্ধও করে দিয়েছিলাম। শেষ করতে হবে বলেই ধৈর্যের আঁচল ধরেছিলাম, কিন্তু সেই আঁচলে মন বাঁধতে পারিনি। আমার অতিপ্রিয় আলস্যও সেজন্য কিছুটা দায়ী। অর্ধলিখা গল্প গলায় আটকে থাকা খাবারের মতই, শেষ না করলে শ্বাস নেয়া যায় না। এই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তির জন্য মনের সহযােগ ছাড়াই কিছু অংশ লিখেছি, লিখে ভুলে যেতে চেয়েছি। ভুলতে পারিনি, যতবার জলেশ্বরী প্রশংসা পেয়েছে ততবার আমার আক্ষেপ বেড়েছে, ঘায়ের মত উদ্ভাসিত হয়েছে সেসব দূর্বল অংশ। এবার ঘায়ে প্রলেপ দেয়ার চেষ্টা করেছি, কিছু অংশ নতুন করে লিখেছি, কিছু শব্দ পরিবর্তন করেছি। অলঙ্কারের যােগ বিয়ােগ হয়েছে কেবল, জলেশ্বরীর অবয়ব তাতে পাল্টায়নি। আশা করি ‘জলেশ্বরী’কে এবার ভুলে যেতে পারব।
রিভিউ ও রেটিং (Review & Rating)
ওবায়েদ হকের লিখা যতো পড়ছি ততোটাই মুগ্ধ হচ্ছি!!!এতো অসাধারণ লিখা, এতো অসাধারণ জীবন দর্শন এবং এতো অসাধারণ উপমা নতুন লেখদের মধ্যে আমি এক ওবায়েদ হককের মধ্যে এই সব কিছুর কম্বিনেশন পেলাম।ওনার লিখাকে যতো অসাধারণ বলি ততই মনে হয় কম বলা হয়েছে বা আমি আর বলার মতো চমৎকার শব্দ খুজে পাচ্ছিনা!!! ওবায়েদ হকের লেখায় আমি মুগ্ধ!!! ওনার লেখায় এমন চমৎকার আবেগ সৃষ্টি করতে পারেন যেটা কেবল হুমায়ুন আহমেদের লিখাতেই দেখেছি।

মাখ্খন
সুন্দর ও সাবলীল! শান্ত নদীর মত!!
সুন্দর ❤️❤️❤️

ওবায়েদ হকের সাবলীল ভাষার আমি এমনিতেও ভক্ত। তেমনিভাবে এই বইটিও আমি দারুণ উপভোগ করেছি। লেখকের গল্পের ধারা বইয়ে নেওয়ার দক্ষতা সত্যি অসাধারণ।






















