যদি
বই কালেকশন

Buy যদি Online in Bangladesh

লেখক: রেহান রাসুল

5.00
(2 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: রেহান রাসুল
  • Publisher: তাম্রলিপি
  • Number Of Pages: 120
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2022
৳ 249৳ 30017% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

বৃষ্টিবিলাসপুর এলাকার নাম আগে শোনেনি স্বদেশ। এখানে বোধহয় আকাশের রঙই ধূসর। মেঘ মাত্রই কালো মেঘ। বাতাস মানে বৃষ্টির আগের ঝিরঝির বাতাস। সারাক্ষন বৃষ্টি আর মাটির মিশ্র ঘ্রাণ বিদ্যমান। মনে হচ্ছে সবই ঠিক আছে, কিন্তু এই “ঠিক”টা ভুল! এ যেন চিরপরিচিত জগতের একটা রেপ্লিকা! একটা লোক এগিয়ে আসছে স্বদেশের দিকে! লোকটা খুব চেনা! অনেকটা তার মতই লাগছে! না তার মতন না! সে-ই! সে নিজেই নিজের দিকে আসছে! আজকে কি স্বদেশের সাথে স্বদেশের দেখা হবে?

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(2 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
humayRa rahman
humayRa rahman ভেরিফাইড
14 Feb 2024

Addhatik porjayer uponnash!! onno rokom ghor er moddhe chilm porar shomoy!!

safa
safa ভেরিফাইড
19 Mar 2022

যদি! জীবনের প্রতি ক্ষেত্রেই এই 'যদি' শব্দটা জড়ীত। কখনো বা ক্ষমতার লোভে আফসোস হয়ে অন্তর থেকে বেরিয়ে আসে এই 'যদি', কখনো বা বিপদ হতে রক্ষার পর আনন্দে উচ্চারিত হয় যদি।কখনো বা কোনোকিছু পাওয়ার তীব্র আকাঙ্খা থেকে মুখরিত হয় 'যদি', আবার কখনো বা কারো মত হওয়ার প্রবণতা থেকে! যদি যেভাবেই জড়ীত থাকুক না কেন আমাদের জীবনে, কখনো এই 'যদির' ফলাফলের হতে পারে নরকের আগুনের মত ভয়াবহ, কখনো বা  হতে পারে সদ্য জন্ম নেয়া কোনো শিশুর মত সুন্দর! কাহিনী বৃত্তান্তঃ "সত্য সাব্যস্ত না করলেও মিথ্যা হয়ে যায় না। তাই ভুল জায়গায় সত্য সাব্যস্ত করার চেষ্টা একমাত্র মুর্খরাই করে।" 'যদি' -এর কাহিনীর শুরু এমনই কিছু সত্য খোলাসার চেষ্টার মাধ্যমে হয়। সম্ভ্রান্ত পরিবারের দুই কন্যা, তিথী ও মিথি। বন্ধু-বান্ধব, প্রেম-ভালোবাসায় ভালোই যাচ্ছিলো বাবা-মার আদরের দুই কন্যার দিন। কিন্তু একদিন কিছু ঘটনা বদলে দেয় তাদের বর্তমান শান্তিময় জীবন। সত্য ও সাহসে খেলার ছলে এক ভয়াবহ খেলা ঘটে যায় তাদের সাথে। আধ্যাত্মিক ক্ষমতার কবলে পরে যায় তারা। মনের দুয়ার পেরিয়ে মস্তিষ্কে ভেসে উঠে তাদের অতীত। অতীতের সাথে জড়ানো কিছু ভয়াবহ সত্য। মানব জীবন তিনকালে সংঘটিত। যে তিন কাল কখনো এক হতে পারে না। কিন্তু একই সরলরেখার একটি বিন্দুতেই তাদের অতীত, ভবিষ্যতে ও বর্তমান দাড়িয়ে যায়! যে সত্য সামনে আসার নয় তা সামনে আসলে কি ঘটে? পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে? আধ্যাত্মিক ক্ষমতা, যা প্রকৃতি থেকেই আসে সাধনার বলে, সেই সাধনার অপব্যবহারে প্রকৃতি কতটা হিংস্র রুপ ধারন করে? তিথী , মিথি কি একাই এমন পরিস্থিতির শিকার ছিল, নাকি তাদের সাথে জড়িত ছিল আরো কেউ? কেউ এসেছিল তাদের রক্ষার্তে? আধ্যাত্মিক ক্ষমতাবান কারো বিপক্ষে লড়াই করে জিতে যাওয়া কি সহজ? মমতাময় প্রকৃতি বলয় রুপ ধারন করলে তাকে শান্ত করা কি সম্ভব? এ সমস্ত প্রশ্নের উত্তর চাইলে পড়তে হবে রেহান রাসুলের লেখা আধ্যাত্মিক কল্পকাহিনী 'যদি'। পছন্দের কিছু উক্তিঃ     ১.সত্য সাব্যস্ত না করলেও মিথ্যা হয়ে যায় না। তাই ভুল জায়গায় সত্য প্রকাশের চেষ্টা একমাত্র মুর্খরাই করে।       ২.সৃজনশীলতা মানুষকে শিক্ষিত বানায়, আর মানবিকতা বানায় মানুষ।     ৩.ক্ষমতা আর মমতা কোনোকিছুর পরোয়া করে না।     ৪.এই প্রেম খেলায় যুক্তি বড় অসহায়।     ৫.অন্যের কাছ থেকে সম্মান পাওয়ার থেকে, অন্যকে সম্মান দেয়াটা বেশি সম্মানের।    ৬.যত বেশি মানুষের ক্ষমতা, তত বেশি মানুষ একা।   ৭.ব্যাক আপ রেডি না করে আজকাল ব্রেক আপ করার সাহস পায় না বেশির ভাগ  মানুষ। [এ উপন্যাসের প্রায় প্রতিটি চরণ/ সংলাপই উপলব্ধিময়।তাই আলাদা করে বেশি উক্তি দিলাম না। অন্যথায় রিভিউ বড় হয়ে যাবে। তবে শেষের দিকে স্বদেশ চরিত্রের সাথে সাঁইজির কথপোকথন আমাকে বেশ টেনেছে ] পাঠ প্রতিক্রিয়াঃ  গতবছরের প্রকাশিত উপন্যাস 'শঙ্কিত স্বর্গে' পড়ার পর আমার ধারণা ছিল 'যদি' পড়লে আমি ঘোরে ডুবে যাব। তবে এতটাই ডুবে যাব যে কুল-কিনারা খুঁজে পাব না, তা ভাবিনি। সন্ধ্যার দিকে আমি 'যদি' হাতে নেই। তারপর ঠিক কখন এবং কয়টায় আমি এই উপন্যাস শেষ করি আমার জানা নেই। এই উপন্যাসের প্রতিটি সংলাপ উপলব্ধিময়।আমাকে ভাবিয়েছে এই উপন্যাস। আমার বিবেককে প্রশ্ন করতে বাধ্য করেছে এই উপন্যাস। ক্ষমতা পাওয়ার স্বপ্ন আমরা প্রায় সকলেই দেখি। তবে কবে যে এই ক্ষমতা আমাদের ভেতর লোভ সৃষ্টি করে তা আমরা কেউ বলতে পারিনি। ক্ষমতার লোভ বড্ড খারাপ, তবে তারচেয়ে ভয়াবহ ক্ষমতার অপব্যবহার।  একই সাথে এই উপন্যাস পড়ে আমি বুঝতে পেরেছি ক্ষমতা দিয়ে কারো সাহায্য বা কোনো ভাল কাজ করার মত তৃপ্তি খুব কম ক্ষেত্রেই আছে। সেই কমক্ষেত্রের একটি হচ্ছে 'ভালোবাসা'। কাউকে ভালোবাসতে পারার মত সুন্দর অনুভূতি  হয় না। তবে তারচেয়ে সুন্দর অনুভূতি ভালোবাসার মানুষটাকে ভালো রাখা। এই উপন্যাস পড়ে আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস শিখেছি। আর তা হচ্ছে, উপরে উঠার জন্য যোগ্যতার বিকল্প হতে পারে না। যোগ্যতা আছে বলেই মানুষ উপরে উঠে, অন্য পন্থা অবলম্বন করে নয়।আমরা অযোগ্য বিধায় আমরা ধরি নেই তারা ভুল রাস্তায় সফলতা পেয়েছে। শিল্পের থেকে সুন্দর কিছু নেই। শৈল্পিক ব্যাক্তি সৃজনশীল। সৃজনশীলতা মানুষকে শিক্ষিত বানায়, মানুষের মাঝে মানবতার জন্ম দেয়।  মানুষ প্রকৃত অর্থে মানুষ হয়। মোদ্দাকথা যদি পড়ার পড় আমি অনেক কিছু বুঝেছি, শিখেছি এবং বোঝার চেষ্টা করছি। জীবনের সর্বক্ষেত্রের মানুষের নিজেকে জানতে হলে, বিবেক জাগ্রত করতে হলে একবার অবশ্যই পড়তে হবে 'যদি'। ব্যাক্তিগত রেটিংঃ এখনও সেই যোগ্যতা অর্জন করিনি যে রেটিং দিব। তবে সবাই একবার এই বইটা পড়ে দেখবেন।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)