

Buy ইটপাটকেল Online in Bangladesh
লেখক: সানজিদা বিনতে সফি
- Author: সানজিদা বিনতে সফি
- Publisher: নবকথন প্রকাশনী
- Number Of Pages: 208
- Language: বাংলা
- Edition: 1st Published, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
আশমিনের তীব্র বিষাদ ভরা মুখের দিকে তাকিয়ে সানভির খুব মায়া হলো। গাড়ির কাচ ভেদ করে আনমনে বাইরে তাকিয়ে থাকা সুদর্শন পুরুষের চোখের কোণ খানিকটা ভিজে উঠল কি? প্রচণ্ড মন খারাপ হলো তার। গলার স্বর কিছুটা খাদে নামিয়ে নরম গলায় বলল, “প্রতিদিন এভাবে নিজের হৃদয়টাকে কেন ছিন্নভিন্ন করতে যান, স্যার? ম্যাম খুবই নিষ্ঠুরভাবে আপনাকে ভেঙেচুরে দিচ্ছে প্রতিনিয়ত। আমার খুব কষ্ট হয়।” শেষের কথাটা বলতে গিয়ে সানভির গলা ভারী হয়ে এলো। আশমিন হাসল। শুভ্র পাঞ্জাবিতে লেপ্টে থাকা পুরুষের বিষাদের হাসিটা বড়ো নির্মল লাগল সানভির। নিজের চশমার কাচ ভেদ করে বাইরের অন্ধকারে দৃষ্টি দিল আশমিন। মিনিট খানেক চুপ থেকে শান্ত গলায় বলল, “ভালোবাসা অদ্ভুত সুন্দর অনুভূতি, সান! চাইলেই এই অনুভূতি থেকে মুক্তি পাওয়া যায় না। ভালোবাসার মানুষ আঘাত করতে করতে অনুভূতিগুলোকে মেরে ফেললেও ইচ্ছে করবে সেই পচে যাওয়া অনুভূতির লাশ বারবার কবর থেকে তুলে এনে বুকের মাঝে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরতে। সেখানে আমার অনুভূতি তো জীবন্ত, চোখের সামনে প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছে। আমার ভালোবাসায় কোনো কার্পণ্য থাকবে না, সান। বিচ্ছেদেও আমি সমানভাবে ভালোবেসে যাব।”
রিভিউ ও রেটিং (Review & Rating)

super 👍🏻

স্টোরি যেভাবে লেখা হয়েছে সেটা দারুন ছিল ! বিশেষ করে একটা চরিত্রের কথা না বললেই নয় তা হচ্ছে প্রিয় মন্ত্রী মশাই ! তার কাণ্ডকারখানা বেশ উপভোগ্য করার মতো । সানজিদা বিনতে সফি আপু ! আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটা বই উপহার দেওয়ার জন্য এবং দুয়া করি সামনে আরও এগিয়ে জান ও আমাদের সুন্দর সুন্দর গল্প উপহার দিন ।

অনেক ভালো লেগেছে

পুরো গল্পটা মারাত্মক সুন্দর ছিল। মনে হচ্ছিল যেন আমিও গল্পের ভেতরের একটি চরিত্র। খুনসুটি, মজা আর রোমাঞ্চে ভরপুর এই কনসেপ্টটা সত্যিই অসাধারণ। বিশেষ করে মন্ত্রীমশাই—তার রাজনীতি, ব্যক্তিত্ব, রসিকতা আর বউ ভক্তি সত্যিই দারুণ। এছাড়া প্রতিটি চরিত্রই আমার কাছে আলাদা করে বিশেষ লেগেছে। গল্পটা পড়তে গিয়ে সত্যিই অনেক হেসেছি! ✨ সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু একদম শেষে এসে মনটা ভীষণ খারাপ হয়ে গেল, চোখ থেকে পানি পর্যন্ত এসে পড়লো। তাই আশা করছি নেক্সট সিজনে সব ঠিক করে আমাদের একটি "হ্যাপি এন্ডিং" উপহার দেবেন—দেবেন না, দিতেই হবে! পাঠিকা হিসেবে এটা আমার অনুরোধ, আপু..! 🥺✨
অনেক ভালো একটি বই, বইয়ের কুয়ালিটি ভালো , ধন্যবাদ।
প্রশ্ন ও উত্তর (Q/A)
how many pages
Dear customer, the book has 208 pages. Thanks for your question.
ebook ase eitar?
প্রিয় গ্রাহক, দুঃখিত, এই মূহুর্তে বইটির ই-বুক ভার্সন পাওয়া যাবে না। ধন্যবাদ।
page number kototi
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ২০৮। ধন্যবাদ।
বইটা এই মুহূর্তে available আছে?
প্রিয় গ্রাহক, জি, বইটি স্টকে এভেইলেবল। স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন। ধন্যবাদ।






















