

Buy ইতি স্মৃতিগন্ধা Online in Bangladesh
লেখক: সাদাত হোসাইন
- Author: সাদাত হোসাইন
- Publisher: অন্যধারা
- Isbn: 9789849598060
- Number Of Pages: 400
- Language: বাংলা
- Edition: 5th Edition, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
কোনো এক প্রাগৈতিহাসিক নিখোঁজ বিজ্ঞপ্তির প্রাচীরে গন্তব্যহীন অন্ধকার হয়ে সেঁটে রইল তারা। অযুত বাধার অজস্র পথ পেরিয়ে এসেও যেন ডিঙাতে পারল না অনভ্যাসে অগম্য হয়ে ওঠা অকর্ষিত অভিমানী মনভূমিটুকু। কিন্তু তাদের মন ও শরীর আলগোছে হাওয়ায় ছড়িয়ে দিতে লাগল স্মৃতির সুবাস। সেই সুবাস কি ডিঙিয়ে যেতে পারবে এই অলঙ্ঘনীয় দ্বিধার দেয়াল? হেমন্তের বিষণ্ণ সন্ধ্যায় দূর কোথাও থেকে ভেসে আসছে অদ্ভুত হাহাকারের সুর। বুকের ভেতর আলগোছে নেমে আসছে মেঘ কিংবা কুয়াশা। কিংবা গাঢ় শীতল অন্ধকার। নাম না জানা দুঃখ। সেই দুঃখের ভেতর মন কেমনের হাওয়া। সেই হাওয়ায় ওই বিষাদ অন্ধকারে যেন স্থির হয়ে আছে প্রাচীন পাথরে খোদাই করা দুটি মূর্তি। কী আশ্চর্য, সেই মূর্তির বুকেও হঠাৎ জলের ঢেউয়ের মতো ছলাৎ ছলাৎ শব্দ হতে থাকে!
রিভিউ ও রেটিং (Review & Rating)

খুব বেশি ভালো লাগেনি, ঘুরিয়ে পেঁচিয়ে গল্প লম্বা করে পৃষ্ঠা ভরানো হয়েছে সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার মতো।



প্রথমটা ভালো ছিল কিন্তু এইটা পড়ার যে একটা আগ্রহ সেটা প্রথমটার মতো ছিল না, হয়তো গল্পে একঘেয়েমির কারণেই। ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বারবার বলে পৃষ্ঠা বাড়ানো হয়েছে যেমন মহিতোষ মাস্টার কল্পনা করতেছেন পারু তার চারিপাশে, শুধু ৫-৬ পৃষ্ঠা লেখাই হিয়েছে তার এই হ্যালুসিনেশনের উপর যা এরকম একটি গল্প থেকে মোটেও কাম্য নয়। এরকম আরো অনেক ক্ষেত্রেই পৃষ্ঠা বাড়ানো হয়েছে শুধু, তেমন আগ্রহ সৃষ্টিকারী কাহিনী নেই। প্রথমটার ক্ষেত্রে কৌতুহল ছিল পরে কী ঘটবে, কিন্তু এইক্ষেত্রে গল্পে নতুন কোনো মোড় নেই। সহজেই আন্দাজ করা যাচ্ছিল কী ঘটতে চলেছে।
বইটা হাতে পেয়ে পারু কোথায় তার খোঁজ মিলেছে

It was really amazing book

মাত্রই ইতি স্মৃতিগন্ধা বইটি পড়া শেষে করলাম। পড়াকালীন পুরোটা সময় জুড়ে আমি নিজেও একটা ঘোরের মধ্যে বাস করছিলাম যেন! এই বইয়ের একটা লাইন আছেনা, পারু-ফরিদ আলাদা হওয়ার আগে ফরিদ একটা কবিতা শুনিয়েছিল, "যেতে যেতেও ফিরে আসবার বাহানা কুড়াই স্মৃতিগন্ধা- অচেনা সন্ধ্যা, তোমাতে উড়াই।" যেন সমগ্র বইটা জুড়েই কবিতাটা। যদিও দুই লাইনের এই কবিতা, কিন্তু গল্পের প্রতিটি স্পর্শে জুড়ে ছিল এই কবিতাটা। . আমি আর তেমন কিছুই বলবো না। শুরুতে যেমনই মনে হোক, গল্পের নায়িকা মরে যাবে মরে যাব ভাব, শেষে যে ওদের ওমন করে ভূবনডাঙায় দেখা হবে আমার সেখানেই আত্মতৃপ্তি। তাই এই ৪০০ পৃষ্ঠার উপন্যাস পড়েও ছোটগল্প বলে মনে হচ্ছে। আর রবীন্দ্রনাথের ভাষায় বলতে মন চাইছে, শেষ হয়েও হইল না শেষ। কিন্তু যতই লেখক বলুক এটিই স্মৃতিগন্ধার শেষ খণ্ড। আমি বলবো নায়ক কিংবা নায়িকার অন্তের আগ পর্যন্ত এটি শেষ হবার নয়। তাই এটির যে পরের খণ্ড আসবে না এমনও নয়। তাই আমিও অপেক্ষা করছি আমার প্রিয় এই ধারাবাহিক উপন্যাসটির। দেখা অপেক্ষা কতদূর যায়?


প্রশ্ন ও উত্তর (Q/A)
মোট পৃষ্ঠা কত??
Number of Pages 400
বইটি কবে আসবে??
প্রি-অর্ডারের এই পণ্যটি 10 Jan 2022 তারিখে প্রকাশ পেতে পারে বলে প্রকাশনী থেকে জানানো হয়েছে। তবে দৈব দুর্বিপাক বা বিশেষ কোন কারণে প্রকাশিত হওয়ার তারিখ পরিবর্তন হতেও পারে।
fiction or nonfiction book??
Dear customer, it's fiction.
romantic book??
Dear customer, yes, it's contemporary romantic book.






















