ইন দ্য মিসো স্যুপ
বই কালেকশন

Buy ইন দ্য মিসো স্যুপ Online in Bangladesh

লেখক: রিউ মুরাকামি

4.44
(15 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: রিউ মুরাকামি
  • Publisher: ভূমিপ্রকাশ
  • Isbn: 9789849412984
  • Number Of Pages: 192
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2019
৳ 280৳ 40030% ছাড়
স্টক আউট (Stock Out)
ফরম্যাট / সংস্করণ নির্বাচন করুন:
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

কেঞ্জি—জাপানের রাত্রিজগতের একজন ট্যুরিস্ট গাইড। আমেরিকান ট্যুরিস্ট ফ্রাঙ্ক তাকে ভাড়া করল টোকিও শহরের সেই বিখ্যাত রাত্রিজগত, কাবুকিচো’র সাথে পরিচিত হতে। কিন্তু ফ্রাঙ্কের অস্বাভাবিক আচরণ দেখে সে সন্দেহ করে, তার ক্লায়েন্ট বোধহয় এক কুখ্যাত সিরিয়াল কিলার, যে কিনা ইতোমধ্যে শহরে তাণ্ডব ঘটিয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই সে বুঝতে পারে, এই বিশাল শ্বেতহস্তীর ন্যায় আমেরিকান ক্লায়েন্টের কারণেতার সাধারণ জীবনটা কতখানি পাল্টে যাবে!

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.44
(15 টি কাস্টমার রিভিউ)
5
73%
4
20%
3
7%
2
0%
1
0%
Chowdhury Production
Chowdhury Production ভেরিফাইড
17 Apr 2021

স্কটিশরাজ রবার্ট ব্রুস ছয় বারের ব্যর্থতার রেশ সপ্তম বারে কাটিয়ে উঠতে পারলেও আমাদের উপন্যাসের নায়ক,আমাদের শান ও শওকত,আমাদের শাহেনশাহ,চ্যানেল 007 এর জান ও প্রাণ,প্রতিবেদক শাহরুখ রাদিব খান ৭ম বার,এমনকি ৮ম বারেও নিজের পেশাগত ব্যর্থতাকে কাটিয়ে উঠতে পারলেন না।তবুও দীর্ঘ বিরতির পর পজেটিভ এনার্জিতে ভরপুর বসের মোটিভেশনের খপ্পরে পড়ে আছাড় খাওয়া মাটি থেকে উঠে দাঁড়ানোর জন্য "প্রাকৃত ও অতিপ্রাকৃতের সঙ্গীত" এর ২য় সিজনের প্রথম পর্ব শ্যুটের দায়িত্ব নিয়ে ৯ম বারের মতো শহর ছেড়ে প্রত্যন্ত গ্রামের উদ্দেশ্যে এক পেটরোগা আর এক পেটুক স্যাঙাতকে নিয়ে বেরিয়ে পড়েন আমাদের নায়ক ফ্লপ কিং এসআরকে।এবারের অভিযান,আলেয়াকে নিয়ে,যার ফাঁদে পা দিয়ে গুটিকয় গ্রামবাসী নিরুদ্দেশের পথে যাত্রা করেছে।পর পর তিন রাতের ব্যর্থতার পর হার মেনে ফিরে যেতে উদ্যত হতেই ধীরে ধীরে সাফল্য দেখা দিতে থাকে।মরতে মরতে ফিরে এসেও কোনো এক অব্যক্ত জেদের বশে বার বার মুখোমুখি হতে থাকে সে হার না মানা সেই আঁধারের জীবের,যে জেদের শেকড় প্রোথিত কোনো এক অতীত স্মৃতির গহীন কূপে জমে থাকা অপরাধবোধে।এই আঁধারকে চিরতরে পরাজিত করতে বেছে নেয় সে অভিনব এক পদ্ধতি,যা জানতে হলে ডুব দিতে হবে 'আলেয়া'র জগতে। মূল কাহিনী ছাড়াও আলেয়া এক ব্যাকুল প্রতীক্ষারত অবুঝ মা আর এক অপরাধবোধে ভোগা বোনের গল্প।সহকর্মীর প্রতি দায়িত্ববোধের গল্প।কথা রাখার গল্প। এর পরের পর্বগুলোর জন্য সাগ্রহে অপেক্ষা করছি। প্রচ্ছদ জুলিয়ান সাহেবের অন্যান্য কাজ গুলোর মতোই দৃষ্টিনন্দন।😍 এবং আমি এটা স্বীকার করতে বাধ্য যে... ওপেনিং ব্যাটসম্যান হিসেবে যথার্থ লেখুড়েকেই বেছে নিতে পেরেছেন বই পিডিয়ার কর্ণধার। আলেয়ার অগ্নি শীতলতার রাজ্যে সকলকে স্বাগতম...সে আলোক উৎস হাতে আপনাদেরকে তার আঁধারের রাজ্যে স্বাগত জানাতে প্রতীক্ষারত...আপনারা­­ আসছেন তো? #আলেয়া #স্বত্ব_লেখকের #মলাট_মূল্য_২৫০_টাকা #প্রচ্ছদ_জুলিয়ান #বই_পিডিয়া #বিবিধ_শপ_বুকস্ট্রিট­­_রকমারি.কম(অনলাইন পরিবেশক)

sandwip
sandwip ভেরিফাইড
27 Feb 2021

good job my friend

Mitul kabir
Mitul kabir ভেরিফাইড
25 Dec 2020

Motamuti.. onubad valoi.

Bimugdha sarker
Bimugdha sarker ভেরিফাইড
06 Aug 2020

“বেঁচে থাকার তাগিদেই আমাকে হত্যা করতে হয়েছে।” ‘ইন দ্য মিসো স্যুপ’ বইটা লিখেছেন বিখ্যাত জাপানিজ লেখক রিউ মুরাকামি। ছোট্ট একটা বই, কিন্তু এর প্রভাব অসাধারণ। আধুনিকতার চাকচিক্যের আড়ালে যে সম্পূর্ণ অন্ধকার একটা জগত লুকিয়ে রয়েছে, তা দেখানোর মত সাহস খুব মানুষেরই রয়েছে। রিউ মুরাকামির লেখায় সবসময় সেই অন্ধকার জগত, সেই অন্ধকার জগতের মানুষদের কথা বারবার ফুটে উঠেছে। তাই আজ বইটা নিয়ে হঠাৎ করেই দুটো কথা লিখতে মন চাইলো। আমরা প্রায়ই পত্রিকায় দেখি, অমুক ইয়াবাসহ ধরা পড়েছেন কিংবা কতিপয় অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে। পত্রিকায় পড়ে কিংবা ফেসবুক পেজে গিয়ে কমেন্ট করে আসি—“এরা তো চুনোপুটি, রাঘব-বোয়ালদের কবে ধরা হবে?” আচ্ছা, একবারো কি আপনার জানতে ইচ্ছে করেনি, ‘ওদের জীবনটা কীরকম? ওরা কীভাবে থাকে? এত টাকা নিয়ে কী করে? এভাবে অন্ধকারের সম্রাটের কাছে নিজের জীবনটা সঁপে দিয়ে ওরা কি আদৌ সুখের সন্ধান পায়?’ সেসব হয়ত আমাদের কানে আসে না। রিউ মুরাকামি ঠিক সে কাজটাই করে দেখিয়েছেন। একদম অন্ধকারের বাসিন্দাদের একাংশের সাথে আমাদের পরিচয় করে দিয়েছেন, তাদের অলিগলিতে আমাদের ঘুরিয়ে এনেছেন। অন্ধকারের বাসিন্দাদের চোখের প্রাণশূন্যতা আমাদের আঙ্গুল দিয়ে দেখিয়েছেন। অনেকেই যে এর বাসিন্দা হতে চায়নি, কিন্তু পরিস্থিতির ফেরে তাকে বাধ্য হতে হয়েছে—তাও আমাদের জানাতে ভুল করেননি। কেউ আইনের হাত থেকে বাঁচতে, কেউ সংসারে দুটো টাকা পাঠানোর তাগিদে, কেউ নিজেকে নিয়ন্ত্রনে রাখতে নিজেকে বিকিয়ে দিচ্ছে। ভাবছে, “শুধু শরীরটাই তো দিচ্ছি, আর কিছু তো নিতে পারবে না শয়তানগুলো”। কিন্তু ধীরে ধীরে তাদের মনের অজান্তেই সেই অন্ধকার জগত তাদের গিলে খাওয়া শুরু করে। প্রাণ শুষতে শুষতে একসময় সেই মানুষটার প্রাণ বলে কিছুই অবশিষ্ট থাকে না, সেখানে পড়ে থাকে সেই মানুষটার প্রাণহীন এক খোলস। রিউ মুরাকামির লেখার ধাঁচটা খুবই অন্যরকম। একটা ধারালো ছুরির মত ধার তার প্রতিটা বাক্যে, সে বাক্যগুলোতে বাহুল্য বলে কিছুই থাকে না। যেটাকে আপতদৃষ্টিতে বাহুল্য মনে হয়, একটু পরেই তিনি আমাদের দেখিয়ে দেন—এই যে, এটা দেখতে পাচ্ছো? এটার কথাই আমি আগে বলেছিলাম। তার লেখায় খুব স্বাচ্ছন্দ্যে হিউমার বা রসিকতা মিশে থাকে। আপনি পড়তে পড়তে হেসে ফেলবেন, কিন্তু একটু পরে যে ব্যাপারটায় হেসেছেন সেটার পেছনের বীভৎস, ডার্ক কাহিনি পড়ে আপনি ভেতরে ভেতরে অনুতপ্ত বোধ করা শুরু করবেন। আপনি একটা ক্যাফেতে গিয়ে টাকা দিয়ে নারীদের সঙ্গ উপভোগ করেছেন, তাদের হাসিয়েছেন, মদ খাইয়েছেন, মজা করেছেন, ফ্লার্টিং করেছেন। কি, শুনে আনন্দ লাগছে তাই না? আপনি পাঠক হিসেবেও আনন্দ পাবেন। কিন্তু যখন লেখক প্রকাশ করবেন একটু পরেই যে, এই মেয়েগুলো সামান্য টাকার জন্য নিজের সবকিছু বিকিয়ে দিতে রাজি আছে, তারা যে একটু আগে আপনার জোকসগুলো শুনে হেসেছে—তা মেকিও হতে পারে; তখন কেমন লাগবে? বইটার পটভূমি জাপান। হ্যাঁ, বাহ্যিকভাবে ওদের দেশের সাথে আমাদের দেশের অনেক পার্থক্য রয়েছে। কিন্তু বইটা, মানে ‘ইন দ্য মিসো স্যুপ’ পড়ার পর আমার কাছে মনে হয়েছে এ ধারণাটা ভুল। লেখক জাপান নিয়ে কথা বলতে চাননি, চেয়েছেন আধুনিকতার নষ্ট দিকটার কথা মানুষ যাতে জানতে পারে, সেজন্য। ফ্রাঙ্ক নামের এক খুনিকে তিনি দাঁড় করিয়ে দিয়েছেন আমাদের সামনে। এই খুনি মনে করে, সে সমাজের ময়লা আবর্জনা-স্বরুপ মানুষদের খুন করে এ সমাজের ভালো করছে। আর কেঞ্জি নামের এক সাধাসাধি মানুষের জায়গায় আমাদের বসিয়ে দেন। কেঞ্জির মতই আমরা একসময় ফ্রাঙ্কের কথাবার্তায় মুগ্ধ হই, ভাবি ফ্রাঙ্ক ঠিকই বলেছে। এসব আবর্জনা সাফ হওয়া দরকার। কিন্তু যখন একটু ভেবে দেখি, তখন আবিষ্কার করি যে আমরাও সেই আবর্জনার কাতারে পড়ে যাচ্ছি। তখন? তখন আর তার সাথে একমত হতে পারি না। তখনই তার কথায় ত্রুটি খুঁজে পাই। ‘ডেথনোট’ এনিমেতে প্রটাগনিস্ট ‘লাইট ইয়াগামি’ যখন একে একে অপরাধীদের হত্যা করছিলো, আমরা কিন্তু মনে মনে তাকে চিয়ার করা শুরু করেছিলাম। কিন্তু যখন দেখলাম, সে আমাদেরকেও আবর্জনা মনে করছে, দোষি মনে করছে, ঠিক তখনই আমাদের খেয়াল হলো—আরে, সে তো ভুল! এখানেই রিউ মুরাকামির সার্থকতা। অনেক কিছু বলে ফেললাম। এই বইটা নিয়ে আরো অনেক কথাবার্তা বলতে ইচ্ছে করে। সময় পেলে করব। সম্পূর্ণ ভিন্ন স্বাদের এই বইটা আমি অনুবাদ করেছি। ভূমিপ্রকাশ থেকে বেরিয়েছে বইটা। কেউ যদি বইটা একটু টেস্ট করে দেখতে চান, তবে রকমারির লিংকটা নিচে দিয়ে দেব। তবে সাবধান করছি, এই বইটা সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক মনের পাঠকদের জন্য। বই পড়ার নির্দিষ্ট কোনো বয়স নেই, তবে মনের ম্যাচুরিটি থাকতে হয় কিছু কিছু বই পড়ার সময়।

Sazal Chowdhury
Sazal Chowdhury ভেরিফাইড
18 Jul 2020

মনে করুন, আপনি একজন ট্যুর গাইড। আপনাকে গাইড করতে হবে একজন বিদেশিকে। বিদেশি ঘুরতে চায় দেশের সবচেয়ে বড়ো পতিতালয়ে। ভালো কথা। ঘোরাবেন। কিন্তু ঘোরাতে গিয়ে খেয়াল করলেন, পতিতালয়ে নৃশংসভাবে কিছু খুন হচ্ছে। আপনার ধারণা খুনগুলো সেই বিদেশিই করছে। কিন্তু আপনার হাতে কোনো প্রমাণ নেই। কোনো সাক্ষী নেই। কেন খুন করছে তাও জানেন না। অথচ তাকে নিয়ে ঘুরতে হচ্ছে। তাও নিষিদ্ধ পল্লীতে। কীরকম মানসিক অবস্থা হবে আপনার? কীরকম অসহায় অনুভব করবেন আপনার? এরকম কাহিনি নিয়ে এগিয়েছে জাপানিজ লেখক রিউ মুরাকামির “ইন দ্য মিসো স্যুপ”। এটা তাঁর সেরা কাজগুলোর একটি। বইটি অনুবাদ করেছেন বিমুগ্ধ সরকার রক্তিম। তিনি আমার লিস্টে ছিলেন অনেকদিন। একদিন দেখি সেইন্টের চ্যাপ্টার অনুবাদ গ্রুপে গ্রুপে দিচ্ছে। পড়লাম। অনুবাদ অনেক সাবলীল মনে হলো। Zakir ভাইকে তার কথা বলে তাকে নক দিলাম। শুরু করা হলেও আরেকজন সেইন্ট করছিল বলে ওটা বাদ দিয়ে শুরু করা হলো মিসো স্যুপ। কয়েক মাসের মধ্যে খুব চমৎকার অনুবাদ করে দিলেন। এজন্য তাকে ধন্যবাদ। এরপর Rudra বসলো এডিটে। অনুবাদ সাবলীল ছিল বলে তাকে খুব একটা কষ্ট করতে হয়নি। খুব দ্রুত সেও কাজ শেষ করে ফেলল। এরপর আমার কাজ ছিল ফাইনাল প্রুফিং আর প্রচ্ছদ। প্রুফিং করতে গিয়ে যখন কাহিনিটা পড়া শেষ করলাম, তখন বুঝলাম কেন এই বইটি এত বিখ্যাত। শান্তশিষ্ট ও খুবই অমায়িক জাপানিজদের ভেতর যে এত খারাপকিছু ঘটছে তা এই বই না পড়লে জানতে পারবেন না কখনই। নিজ মাতৃভূমির খোলস এভাবে উন্মোচন করায় লেখককেও অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। বইটা R রেটেড। তাই অপ্রাপ্তবয়স্কদের পড়া বারণ। আর সেই সাথে এতে অনেক বীভৎস বর্ণনা থাকায় যাদের এসব হজম হয় না, তাদেরও পড়া বারণ। বিশ্রী কাটাকুটি, মিস্ট্রির সাথে কিছুটা দর্শন ভালো লাগলে এই বই আপনার জন্য। ভয়ংকর সুন্দর এই বইয়ে আপনাকে স্বাগতম।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)