হৃদয়ের রসায়ন
বই কালেকশন

Buy হৃদয়ের রসায়ন Online in Bangladesh

লেখক: আমিনা তাবাস্‌সুম

3.50
(7 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: আমিনা তাবাস্‌সুম
  • Publisher: অধ্যয়ন প্রকাশনী
  • Number Of Pages: 192
  • Language: বাংলা
  • Edition: 1st Published, February 2023
৳ 499৳ 60017% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

নারী পুরুষের মধ্যকার কেমিস্ট্রি বা রসায়নের ব্যাপারটা মনে হয় বেশ জটিল। সুমির যখন বিয়ে হয়েছিল তখন ওর বিশ বছর বয়স। হবু বর আবেদকে দেখে একটুও আকৃষ্ট হয়নি ও। কিন্তু আবেদের সুমিকে অনেক ভালো লেগেছিল। তারপর সেই একপক্ষের আকর্ষণের ওপর ভিত্তি করে সুমির বিয়ে আর চব্বিশ বছরের সংসার। দুই কন্যা, এক পুত্র আর স্বামীকে নিয়ে প্রবাসের একেবারে হিমহাম আদর্শ সংসার। এতগুলো বছরে সুমির মনে হয়েছে শরীরের আনন্দের চেয়ে জীবনে আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার আছে স্বামী আবেদের সাথে তার সম্পর্ক শরীরের আকর্ষণ বা রসায়নের সমীকরণে বাঁধা না। এই সম্পর্ক সম্মান, ভালোবাসা, বিশ্বাসের তারে বাঁধা। কিন্তু সুমির এতদিনের ধারণার শক্ত ভিতে হঠাৎ করেই নাড়া দেয় তার বড় মেয়ে নাবিলা। যে কি না সুমির চোখে পৃথিবীর সবচেয়ে আদর্শ এবং বাধ্যগত মেয়ে। যুক্তরাজ্যের পটভূমিকায় লেখা “হৃদয়ের রসায়ন” উপন্যাস করোনা অতিমারীর সময় সুনির সংসারের পাঁচজনের জীবনের গল্প। ছিমছাম সাজানো সংসারটা কেমন করে আকস্মিক ঝড়ের কবলে পড়ে, সেই গল্প সর্বোপরি মা এবং মেয়ের হৃদয়ের রসায়নের গল্প।

রিভিউ ও রেটিং (Review & Rating)

3.50
(7 টি কাস্টমার রিভিউ)
5
71%
4
0%
3
0%
2
0%
1
29%
Maliha Tasneem
Maliha Tasneem ভেরিফাইড
27 Dec 2024

ভালো নাহ্। এতো টাকা দিয়ে কেনার কোনো মানেই হয়না।

Moulee Akhund
Moulee Akhund ভেরিফাইড
16 Feb 2023

মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ও বিভিন্ন সমস্যা সম্পর্কে মানুষকে সচেতন করে তোলার জন্য লেখা আমিনা তাবাসসুমের বৈশিষ্ট্য। তার লেখায় মানবমনের অনুভূতির পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা আমাকে যেমন মুগ্ধ করে তেমনি বিভিন্ন অপ্রচলিত সমস্যা সম্পর্কে আলোকপাত করাও তার সামাজিক দায়বদ্ধতার প্রমাণ দেয়। বইটি এক বসায় টানা পড়ে শেষ করতে বাধ্য হয়েছি। কাহিনী যেমন আকর্ষণীয় ছিল তেমনি একটি অনালোচিত সমস্যা সম্পর্কে মানুষকে সচেতন করে তোলার প্রচেষ্টা ছিল প্রশংসনীয়। বইটির সাফল্য কামনা করছি।

.
. ভেরিফাইড
17 Feb 2023

ব্যাক্তিগত মতামত। বইটা পড়ে আমি রিতিমত অবাক.. রিভিউ লেখার ভাষা নেই। আসলে কি আর বলবো এককথায় সময় নষ্ট করলাম । বইটা নিয়ে আশাও একটু বেশি ছিল কারন লেখক মৌলী আখন্দের বাকেট লিস্টে নামটা দেখেছি। অনেক লেখকই ভালো ভালো রিভিউ দিয়েছে। (ফ্ল্যাপ পড়ে কিন্তু ভালো লেগেছিলো।) লেখকের লেখার ধরন ভালো লাগেনি। প্লট ভালো না এমন কিছু না। খুব গভীর, কঠিন ধরনের একটা বই। পুরো গল্প টাই টিনএজ মেয়ের অসুস্থতা নিয়ে লেখা মাঝে সাজে একটু আধটু অন্য বিষয় ও আছে। আরে ভাই টাকা দিয়ে বই কিনি একটু রিলিফ এর জন্য একটু ভালো সময় কাটাবো বলে এই বইয়ে তো অসুস্থতার বিবরণ দিতে দিতেই অবস্থা শেষ। টেক্সট বুক বা গুগল না যে আমি শিখতে বা জানতে বসেছি। বইটা একঘেয়ে ভাবে এগিয়েছে। পুরো বইয়ে শুধুমাত্র নায়লা সিরিয়াল রেপিস্টের থেকে বেঁচে ফেরার অংশটুকুই ভালো লাগছে। আমার স্বভাব হচ্ছে যে কোনো বই-ই টাকা দিয়ে যেহেতু কিনেছি ভালো না হলেও জোর করে শেষ পর্যন্ত পড়া কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই বইটা (শেষ করতে পারলাম না) শেষ করিনি তেমন না অনেক বাদ দিয়ে পড়েছি আরকি। খুব বিরক্তিকর একটা বই ছিল ফালতু সময় নষ্ট করলাম। গুছিয়ে মনের ভাব প্রকাশ করতে পারলাম না বলে দুঃখিত। আমার ব্যাক্তিগত পাঠপতিক্রিয়া জানালাম। কারোই যে ভালো লাগবে না এমন কিন্তু না সবার পছন্দ মানসিকতা তো আর একই না ভালো লাগতেও পারে।

Bipasha Bashar
Bipasha Bashar ভেরিফাইড
31 Jan 2023

আমিনা তাবাস্সুমের লেখার সাথে আমি পরিচিত অনলাইনে। তার “মাতৃত্ব” উপন্যাসটি পড়ার সৌভাগ্য আমার হয়েছিল। লেখকের ইউনিক প্লট নির্বাচন আমাকে রীতিমত মুগ্ধ করে। সমাজের বিভিন্ন ট্যাবু বিষয়গুলো নিয়ে লেখা আমার কাছে যথেষ্ট দুঃসাহসিক মনে হয়। এই বইটিতেও লেখক মানুষের সম্পর্কের গভীরতা আর মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে লিখেছেন। লেখালেখিতে আমিনা তাবাসসুমের উত্তোরত্তর সফলতা আশা করছি।

Capt. Md Monowar Hossain
Capt. Md Monowar Hossain ভেরিফাইড
31 Jan 2023

আমিনা তাবাসসুমের সাব্জেক্ট নির্ধারণে অনন্যতার পরিচয় দেন। তার লেখার ধরন খুব সাবলীল। এক বসায় পড়ার মত তার সব লেখা। পারিবারিক সম্পর্ক এবং সেখানে এক এক চরিত্র এই গল্পে নিখুঁত ফুটিয়ে তোলা হয়েছে। সাথে নতুন ধরনের এক রোগের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন লেখক, বাংলাদেশের প্রেক্ষাপটে এই রোগটি অপরিচিত। বইটির বহুল প্রচার কামনা করছি

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)