

Buy হৃদয়াক্ষী Online in Bangladesh
লেখক: ওয়াসিকা নুযহাত
- Author: ওয়াসিকা নুযহাত
- Publisher: বর্ষাদুপুর
- Isbn: 9789849555032
- Number Of Pages: 622
- Language: বাংলা
- Edition: তৃতীয় মুদ্রণ জুলাই২০২৩
পণ্য সারসংক্ষেপ (Summary)
প্রকৃতির অমোঘ নিয়মে সময় বয়ে চলেছে। বহমান সময় চির অমুখাপেক্ষী এবং স্বার্থপর। তার পরাক্রমশালী শক্তির কাছে হার মেনেছে সর্বযুগের ইতিহাসখ্যাত রাজা, মহারাজা, বীর, পন্ডিত, রাজনীতিবিদ, শিল্পী, সাহিত্যিক, শিক্ষাবিদ, বৈজ্ঞানিক এবং পৃথিবীর প্রতিটি সাধারণ মানুষ। এই ইহজগত যেন দোর্দণ্ডপ্রতাপ সময়ের ঘূর্ণিপাকে কারারুদ্ধ এক বাজিকর ফাঁদ। কিন্তু চোখের দেখা জগতের বাইরেও আরো একটা জগত আছে বলে আমার বিশ্বাস। সেই অদৃশ্য জগত সময়ের ধরা ছোঁয়ার বাইরে। ওখানে মানুষের আটপৌরে জীবনের ছায়া পড়ে না। মনের ভেতরের কোনো এক লুকায়িত গভীর গহ্বরে সেই জগৎটা ধ্যানমগ্ন ঋষির মতো আসন গেঁড়ে বসে থাকে..... বোধন লাভ করে...... ধীরেধীরে আলোকিত করে তোলে মনের পথঘাট ......... উন্মোচিত হয় হৃদয়াক্ষী। সময়ের দাপটে সেই জগতের এক চুল পরিবর্তনও হয় না। মানুষের বয়স বাড়ে, চামড়া ঝুলে যায়, চোখে ছানি পড়ে, কিন্তু সেই ধ্যানমগ্ন হৃদয়াক্ষীলব্ধ ঋষি চির তরুণ, অবিনাশী এবং জোতির্ময়! এই অতিলৌকিক মনোগত অমরত্ব লাভের যেমন প্রচ্ছন্ন এক প্রশান্তি আছে, তেমনি পীড়াও কিছুমাত্র কম নয়। পাঁচ বছর কেটে গেছে, কিন্তু আমার ভেতরের ক্ষতস্থান এখনো শুকোয়নি। বরং কাটা ঘা দিনকে দিন গভীর থেকে গভীরতর হয়েছে। তার প্রতি আমার ভালোবাসা যেমন আগের মতোই ঝকঝকে, অমলিন এবং অবিকৃত অবস্থায় আছে, ঠিক তেমনি ওর কাছ থেকে পাওয়া কষ্টটাও চির জাগ্রত এবং চির প্রতিক্রিয়াশীল। ও চলে যাবার পর থেকে আজ পর্যন্ত প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ যে অসহনীয় যন্ত্রণা এবং বিরহভার আমার এই দুর্বল হৃৎপিন্ডকে বহন করতে হচ্ছে, তা প্রকাশ করার মতো ভাষাজ্ঞান আমার শব্দভাণ্ডারে নেই। ওর সাথে অন্তত আর একবার দেখা না হলে এই যন্ত্রণা লাঘব হবে না। কিন্তু কোথায় আছে সে? কেমন আছে? তার অস্তিত্বের একটুখানি সংবাদ পাবার জন্য আমার অতৃপ্ত মন ছটফট করে অহর্নিশি। কিন্তু সে আছে ধরা ছোঁয়ার বাইরে। তার পরিবারের সদস্যরাও নাকি তার কোনো হদিশ জানে না। এই রহস্যের সমাধান আমি কী করে করি? কে আমাকে সাহায্য করবে? কে আমার মনটাকে বুঝার মতো করে বুঝবে যে পাঁচ বছর কেন, পাঁচ শতাব্দী পার হয়ে যাবার পরেও ওকে আমি ভুলতে পারব না।
রিভিউ ও রেটিং (Review & Rating)
5.0

onek sondor
Amazing

এক কথায় দারুণ একটি উপন্যাস। শুরু করার সময় মনে হচ্ছিল এত বড় একটি গল্প কিভাবে পড়ে শেষ করব, কারন অনেক সময়ই বড় উপন্যাসগুলো শুধু শুধু টেনে পেজের সংখ্যা বাড়ানো হয়। কিন্তু এটা এতটাই সুন্দর করে লেখা যে মনে হচ্ছিল একবারে পুরোটা পড়ে ফেলতে পারলে ভালো হত। পুরো উপন্যাস জুড়ে ভালোবাসার অনেক জাদুকরী মূহুর্ত চিত্রায়িত করা হয়েছে। সেগুলো পড়ার সময় যেমন মনটা ভালো লাগাতে ভরে গিয়েছিল, তেমনি ভুল বোঝাবুঝির জায়গাগুলোতে রাগ হচ্ছিল, আবার তেমনিভাবে বিরহের সময়গুলোতে খুব কষ্ট হচ্ছিল। উপন্যাসের শুরুতে বলা ছিল যে লেখিকা একটি সাধারণ কাহিনীকে লেখা দিয়ে অসাধারণ করেছেন। আসলেই লেখিকা এত চমৎকার করে গল্পটা উপস্থাপন করেছেন যে একবারের জন্যও মনে হয়নি যে কোন সাধারণ গল্প বা গতানুগতিক প্রেমের উপন্যাস পড়ছি। জগতের সব শিহাব-রুশানিয়ারা ভালোবাসায় ভালো থাকুক। লেখিকার জন্য শুভকামনা রইল।
ওয়াসিকা আপুর লেখা সবসয়ই অনেক ভালো লাগে।
প্রশ্ন ও উত্তর (Q/A)
এই বইটা লাগবে। Please এটা তাড়াতাড়ি available করুন।👏
প্রিয় গ্রাহক, দুঃখিত! বইটা বর্তমানে ছাপা নেই। প্রকাশনীতে নতুন করে ছাপানো হলে তখন থেকে পাওয়া যাবে। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন। ধন্যবাদ।
এটা কি হার্ড কভার?
প্রিয় গ্রাহক, জি, বইটি হার্ডকভার। ধন্যবাদ।
Is this a hardcover?
Dear customer, Yes, this book is hardcover. Thanks for your question.
এই বইটা লাগবে। Please এটা তাড়াতাড়ি available করুন।👏
প্রিয় গ্রাহক, দুঃখিত! বইটা বর্তমানে ছাপা নেই। প্রকাশনীতে নতুন করে ছাপানো হলে তখন থেকে পাওয়া যাবে। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন। ধন্যবাদ।






















