হৈমি
বই কালেকশন

Buy হৈমি Online in Bangladesh

লেখক: তুর্জয় শাকিল

4.00
(7 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: তুর্জয় শাকিল
  • Publisher: কলি প্রকাশনী
  • Isbn: 9789849596356
  • Number Of Pages: 176
  • Language: বাংলা
  • Edition: 2nd published, 2025
৳ 210৳ 30030% ছাড়
স্টক আউট (Stock Out)
ফরম্যাট / সংস্করণ নির্বাচন করুন:
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

হৈমি চঞ্চল, রোমান্টিক ও প্রতিবাদী নারী চরিত্রের মিশ্রণ। হৈমি উপন্যাসটি মূলত নদীর তীরবর্তী অঞ্চল ও চরাঞ্চলে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে লেখা। এই উপন্যাসের মূল চরিত্র হৈমি। বিহগ চরকে কেন্দ্র করে লেখা এই উপন্যাসে হৈমি শৈশবে ভীষণ চঞ্চল থাকে। তার ভাই টুকুও এই উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্র। শৈশব পেরোতেই হৈমি নওফেল নামক এক ছন্নছাড়া ছেলের প্রেমে পড়ে । এদিকে মহাজনের অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করে বিহগ চরের বাসিন্দারা। এই প্রতিবাদের রেশ ধরে খুন হয় হৈমির বাবা হাসমত মিয়া। চরের আরও যুবকের প্রাণ যায় অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করতে গিয়ে। এভাবেই এগোতে থাকে ঘটনাপ্রবাহ।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.00
(7 টি কাস্টমার রিভিউ)
5
71%
4
0%
3
14%
2
0%
1
14%
Mou Sumi
Mou Sumi ভেরিফাইড
10 Apr 2026

ভাল বই। ধন্যবাদ

Johairia
Johairia ভেরিফাইড
29 Mar 2026

ফ্লাপ: হৈমি চঞ্চল, রোমান্টিক ও প্রতিবাদী নারী চরিত্রের মিশ্রণ। হৈমি উপন্যাসটি মূলত নদীর তীরবর্তী অঞ্চল ও চরাঞ্চলে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে লেখা। এই উপন্যাসের মূল চরিত্র হৈমি। বিহগ চরকে কেন্দ্র করে লেখা এই উপন্যাসে হৈমি শৈশবে ভীষণ চঞ্চল থাকে। তার ভাই টুকুও এই উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্র। শৈশব পেরোতেই হৈমি নওফেল নামক এক ছন্নছাড়া ছেলের প্রেমে পড়ে । এদিকে মহাজনের অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করে বিহগ চরের বাসিন্দারা। এই প্রতিবাদের রেশ ধরে খুন হয় হৈমির বাবা হাসমত মিয়া। চরের আরও যুবকের প্রাণ যায় অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করতে গিয়ে। এভাবেই এগোতে থাকে ঘটনাপ্রবাহ। পাঠ প্রতিক্রিয়া – “হৈমি” নদীর তীর, বালুর ঢেউ আর মানুষের চুপচাপ সংগ্রাম—সেখানে হেঁটে চলে হৈমি, শৈশবের স্বপ্ন হাতে বুনে।প্রতিটি সকালে বাজে নদীর নীরব সুর,বাতাসে মিশে আছে কষ্ট, রক্তে লেখা সাহস, আর আকাশে আঁকা অদৃশ্য চিহ্নে প্রতিটি পদক্ষেপে প্রতিধ্বনি করে জীবনের করুণ গান।হৈমির চোখে নদীর নীরবতা,তার হৃদয়ে চঞ্চল আগুন,যেন এক অনন্ত লড়াই চলছে ভিতরেই।পিতার মৃত্যু, বাল্যকালীন ঝড়,এইসব তার শৈশবকে আঁচড় দিয়ে গেছে,তবুও সে ভেঙে পড়েনি বরং নিজ হাতে চরকে রক্ষা করার এক অদম্য দায়িত্ব গ্রহণ করেছে। চরবাসীর জীবন এখানে প্রতিদিনের সংগ্রামের গল্প; বালুর জন্য সংঘর্ষ, প্রতিরোধের ছায়ায় ভরা ঝুঁকি, কিন্তু তাতেও থেমে নেই মানবিক সংবেদন। এখানে রক্তের সম্পর্ক নয়, এখানে বন্ধন ছাপিয়ে যায় সাহস, সহমর্মিতা এবং ন্যায়বোধ। প্রতিটি প্রতিবাদ, প্রতিটি আত্মত্যাগ প্রদর্শন করে মানবিক সাহসের এক চিরন্তন দ্যুতি। হৈমি শুধু চরাঞ্চলের এক মেয়ে নয়; সে এক প্রতীক—প্রতিটি চরবাসীর ভেতরের দৃঢ়তা, যা বিপর্যয়, শোক আর দৈনন্দিন লড়াইয়ের মধ্যেও অদম্য আগুনের মতো জ্বলে। উপন্যাসের প্রতিটি পৃষ্ঠা যেন নদীর ঢেউ— কখনও শান্ত, কখনও উত্তাল, কিন্তু সবসময় গভীর এবং জীবন্ত। “হৈমি” কেবল চরাঞ্চলের কাহিনী নয় এটি এক মানবিক মহাকাব্য, যেখানে সহমর্মিতা, ন্যায়বোধ এবং সাহস একসাথে মিলিয়ে আমর হৃদয়ে ছড়িয়েছে এক চিরন্তন আলো, যা নদীর মতো গভীর, শান্ত কিন্তু অচঞ্চল। যতক্ষণ আমি ব‌ইটা পড়েছি মনে হচ্ছিলো নিজেকে ঐ চরের একজন মানুষ হিসেবে কল্পনা করতেছিলাম। পড়ার পর আমি যেন নিজেকে অনুভব করেছি নদীর তীরে, বালুর গরম ধুলোয়, চরবাসীর মধ্যে—একটি জীবন্ত বিশ্বের সঙ্গে একাত্ম হয়ে।

Electric games and animation 2.0p
Electric games and animation 2.0p ভেরিফাইড
26 Feb 2024

it's so bad and it’s only real estate

Marzan Munni
Marzan Munni ভেরিফাইড
28 Nov 2023

🖋️সারকথাঃ হৈমি চঞ্চল, রোমান্টিক ও প্রতিবাদী নারী চরিত্রের মিশ্রণ। হৈমি উপন্যাসটি মূলত নদীর তীরবর্তী অঞ্চল ও চরাঞ্চ অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে লেখা। এই প্রতিবাদের রেশ ধরে খু*ন হয় হৈমির বাবা হাসমত মিয়া। চরের আরও যুবকের প্রাণ যায় অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করতে গিয়ে। এভাবেই এগোতে থাকে ঘটনাপ্রবাহ। সম্পুর্ণ বই সম্পর্কে পাঠ প্রতিক্রিয়াঃ আমাদের জীবনে প্রতিনিয়ত নানা ঘটনা ঘটে। সেই সব ঘটনাকে মেনে নিয়েই সামনের দিকে আগাতে হয়। পিছনের অতীতকে স্মৃতি হিসেবে গ্রহণ করেই সামনে আগাতে হয়। হৈমি বইটিতে প্রথমে আমি চঞ্চল প্রকৃতির এক মেয়ের দেখা পাই। চর অঞ্চল বেড়ে ওঠা এক সাধারণ মেয়ে। যার শৈশবের করা কাজগুলো নিজের শৈশবের কথা স্মরন করে দিয়েছে আমায়। প্রতিটি শিশুর শৈশবই চঞ্চলতায় কা*টে। শৈশবের করা কাজগুলো সময়ের সাথে সাথে স্মৃতি হয়ে যায়। বইটি পড়ে আমি অনেক কিছু শিখেছি। সবচেয়ে বেশি যা শিখেছি তা হলো অন্যায়ের সাথে আপস না করার এক অতুলনীয় শিক্ষা। ভেসে এসে চরে বসবাস করা মানুষ গুলো দিনের পর দিন বেঁচে থাকার লড়াই করেছে। চরের ক্ষতি রোধ করতে গিয়ে নিজের জীবন ত্যাগ করার করুন দৃশ্য গুলো আমার চোখে ভাসে এখনো। তবুও হার মানেনি অন্যায়কারীদের কাছে। হার না মানা এক মেয়ে এবং চর অঞ্চললের মানুষের জীবনের সুখ দুঃখ সবটা বইয়ে কি সুন্দর করে ফুটিয়ে তোলা যা মনে হয়েছে বাস্তবে চোখের সামনে ঘটছে। হৈমির সাহস এবং মনোবল দেখে আমি সত্যি অবাক হয়েছি সাথে মুগ্ধ। একা একটা মেয়ে লড়াই করেছে শুধু চরের মানুষদে বাঁচাতে। কতজন পারে এমন সাহসিকতার কাজ করতে তাও তাদের জন্য যাদের সাথে র*ক্তের সম্পর্ক নেই। "দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ" এই প্রবাদ টা বইয়ের পাতায় শুনলেও সামনে থেকে এক জোট হয়ে মানুষকে কাজ করতে কমই দেখেছি। তবে এই বইয়ে দেখেছি চরের প্রতিটি মানুষ নিজেদের সকল কাজ সকলে মিলে ভাগ করে খুব সহজে করেছে। র*ক্তের সম্পর্ক না থাকলেও সবসময় একে অন্যের পাশে থেকেছে। অন্যায়ের সাথে কেউ আপস না করে সকলে একসঙ্গে প্রতিবাদ করেছে শুরু মাত্র নিজেদের অস্তিত্ব রক্ষা করতে। 📚বই পরিচিতিঃ বইঃ হৈমি লেখকঃ তুর্জয় শাকিল প্রকাশনীঃ কলি প্রকাশনী জনরাঃ সামাজিক

Amina Afroj
Amina Afroj ভেরিফাইড
17 Feb 2022

প্রিয় একটি বই❤️❤️❤️

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

বইটার বাঁধাই কেমন..?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটি হার্ডকভার বাঁধাই করা। ধন্যবাদ।

প্রশ্ন

ভাল বই

উত্তর

ধন্যবাদ। লেখক তুর্জয় শাকিলের সাথেই থাকবেন

প্রশ্ন

বইটার বাঁধাই কেমন..?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটি হার্ডকভার বাঁধাই করা। ধন্যবাদ।

প্রশ্ন

ভাল বই

উত্তর

ধন্যবাদ। লেখক তুর্জয় শাকিলের সাথেই থাকবেন

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)