হিমুর বাবার কথামালা
বই কালেকশন

Buy হিমুর বাবার কথামালা Online in Bangladesh

লেখক: হুমায়ূন আহমেদ

4.17
(9 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: হুমায়ূন আহমেদ
  • Publisher: অন্বেষা প্রকাশন
  • Isbn: 9847011600628
  • Number Of Pages: 70
  • Language: বাংলা
  • Edition: 5th Printed, 2016
৳ 160৳ 20020% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

ফ্ল্যাপে লিখা কথা হিমুর বাবা মানুষটা কিরকম? বেঁটে, মোটা, কুৎসিত? কি পোষাক পরতেন? লুঙ্গি-গামছা, হাফপেন্ট, টি-শার্ট? নাকি, হিমুর মতো হলুদ পাঞ্জারী? তাঁর নাম কি? বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় চরিত্র হিমু’র বাবাকে নিয়ে এই বই হিমুর বাবার কথামালা * যারা হিমু নয় এই বইটি তাদের জন্য নিষিদ্ধ ভূমিকা বারো হাত কাঁকুড়ের তেরো হাত বিচি গ্রহণ করা যায়। বিচিটা না-কি আড়াআড়ি থাকে। পনেরো হাত বিচি গ্রহণ করার কোনোই কারণ নেই। হিমুর বাবার কথামালা চল্লিশ পৃষ্ঠার একটি বই। এখানে দুই পৃষ্ঠার ভূমিকার অর্থ বারো হাত কাঁকুড়ের পনেরো হাত বিচি। এ ধরনের বইয়ের ধারণা আমার মাথায় আসে নি। কবি বাপ্পির মাথায় এসেছে। সে প্রায় জবরদস্তি করেই হিমুর বাবাকে নিয়ে আমাকে লিখিয়েছে। হিমুর বাবার প্রতি শ্রদ্ধাবোধ থেকে কাজটা করিয়েছে আমার তা মনে হয় না। তার মধ্যে ‘বাণিজ্য’ বিষয়টা কাজ করেছে বলে আমার ধারণা। কবি সাহেব কিন্তু আবার একজন প্রকাশকও। আমি নিশ্চিত বাপ্পি কল্পনায় দেখছে- বইমেলা শুরু হয়েছে। পাঠকরা লাইন বেঁধে কিনেছে “হিমুর বাবার কথামেলা”। স্বপ্ন দেকতে সবাই ভালবাসে। কবিরা একটু বেশি ভালবাসেন। এটাই স্বাবাবিক। মানব সম্প্রদায়ে স্বপ্ন দেখে না হিমুরা। তারা অন্যদের স্বপ্ন দেখায়। ‘হিমুর বাবার কথামালা’ বইটি শুধুমাত্র হিমুরা পড়লেই ভাল হয়। অন্যরা (বিশেষ করে কিশোর কিশোরীরা) যেন না পড়ে। তাদের মাথায় ‘ভ্রান্তি’ ঢুকে যেতে পারে। ভ্রান্তি একবার ঢুকে গেলে তাকে বের করা বেশ কঠিন। ভ্রান্তি একবার ঢুকে গেলে তাকে বের করা বেশ কঠিন। আমি ভ্রান্তির চাষ করতে চাই না। এখন কথা হচ্ছে হিমু কে? আমি নিজে কি পরিষ্কার জানি? মনে তো হয় না। প্রায়ই যে সব চিঠি পাই তার একটা বড় অংশ এই জাতীয় লেকা থাকে- “স্যার, হিমু হইবার নিয়মাবলি দয়া করিয়া জানাইবেন। আমি সিল্কের পাঞ্জাবী খরিদ করিয়াছি। আমার এক বন্ধু বলিয়াছে হিমুদের পাঞ্জারী সুতি হইতে হইবে। এই বিষয়ে আপনার মূল্যবান মতামত জানাইয়া বাধিত করিবেন।” “আংকেল, আমার নাম নাসিমা। আমি নবম শ্রেণীর ছাত্রী। আমার খুব ইচ্ছা আমি হিমু হব। মেয়েদের হিমু পোশাক কি? হলুদ পাঞ্জাবীর সঙ্গে কি ওড়না পরব? না-কি হলুদ শাড়ি পরব? হলুদ শাড়ি পরলে মনে হবে গায়ে হলুদে যাচ্ছি।” “হুমায়ূন সাহেব! আমার বড় ছেলে সম্প্রতি হিমু হয়েছে। সে হলুদ পাঞ্জাবী পরে খালি পায়ে রাস্তায় হাঁটাহাটি শুরু করেছে। গতকাল পা কেটে বাসায় ফিরেছে। তাতে টিটেনাস ইনজেকশন দেয়া হয়েছে। আমার বক্তব্য আপনি লেখার মাধ্যমে কোমলমতিদের বিভ্রান্ত করে আনন্দ পান। একজন পিতা হিসেবে আপনার প্রতি অনুরোধ এই কাজটি করবেন না।” আমার অবস্থা হচ্ছে ভিক্ষা চাই না হলুদ চিতাবাঘ সামলাও। জগতের সমস্ত হিমুরা ভাল থাকুক। এই শুভ কামনা। হুমায়ূন আহমেদ নুহাশ পল্লী, গাজীপুর।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.17
(9 টি কাস্টমার রিভিউ)
5
56%
4
11%
3
22%
2
0%
1
11%
Tahsin Abdullah
Tahsin Abdullah ভেরিফাইড
07 Oct 2025

টাকা নষ্ট

Asmaul Hasan
Asmaul Hasan ভেরিফাইড
18 May 2021

রকমারি রিভিউঃ বইঃ হিমুর বাবার কথামালা। লেখকঃ হুমায়ূন আহমেদ। প্রকাশনীঃ অন্বেষা প্রকাশন। মূল্যঃ ১৬০ টাকা। পৃষ্ঠাঃ ৭০। হিমুর বাবা, যে কিনা হিমুকে মহাপুরুষ বানাতে চেয়েছিলো, ওনার হিমুকে দেয়া উপদেশের সংকলন এই বই। বইটি মুগ্ধকর। উপদেশগুলো মধ্যে আরো আছে জ্ঞানের কথা। আপনি যদি হিমুর বইগুলো পড়ে থাকেন, তবেই আপনি এই বইটি পড়ে বুঝতে পারবেন। আপনি যদি হিমুর বইগুলো পড়ে থাকেন তাহলে বইটি পড়ে আপনার অনেক ভালো লাগবে।

Salman Mahadi
Salman Mahadi ভেরিফাইড
01 Oct 2020

যারা হিমু নাই তাদের জন্য এই বইটি নিষিদ্ধ কথাটি সত্য। কারণ আপনি যদি হিমু সিরিজের বাকি বই গুলো না পারেন, তাহলে এই বইয়ের মর্ম বুঝতে পারবেন নাই। বইটি এক কথা অসাধারণ। বইটিতে হিমু বাবার উপদেশগুলো পর , বইটি আপনার প্রিয় বইয়ের তালিকা আসতে বাধ্য!!

Jahangir Alam
Jahangir Alam ভেরিফাইড
20 Jul 2020

সুন্দর লেগেছে বইটি।

md rakibul islam chowdhury (Ripon)
md rakibul islam chowdhury (Ripon) ভেরিফাইড
16 Jul 2020

হিমুর বাবার কথামালা কোনো উপন্যাস নয় তবে হিমু চরিত্রেরই একটি অংশ। এই বইয়ে মূলত ময়ূরাক্ষী, দরজার ওপাশে, হিমু, পারাপার, হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম, হিমুর দ্বিতীয় প্রহর, হিমুর রূপালী রাত্রি, একজন হিমু কয়েকটি ঝিঁ ঝিঁ পোকা, তোমাদের এই নগরে, সে আসে ধীরে, আঙুল কাটা জগলু, আজ হিমুর বিয়ে, হিমু রিমান্ডে, হিমুর মধ্য দুপুর উপন্যাসগুলোতে হিমুর বাবা হিমুকে যা বলেছেন সেই অংশটুকু আছে। আরও রয়েছে হিমুর বাবা এবং মহাপুরুষ সম্পর্কে হুমায়ূন আহমেদের নিজের কিছু কথা।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

Boi ta ki available ache?

উত্তর

প্রিয় গ্রাহক, এই মুহূর্তে বইটি আমাদের স্টকে নেই। অর্ডার করতে পারেন, প্রকাশনী থেকে সংগ্রহ করে দেওয়া হবে। ধন্যবাদ।

প্রশ্ন

Boi ta ki available ache?

উত্তর

প্রিয় গ্রাহক, এই মুহূর্তে বইটি আমাদের স্টকে নেই। অর্ডার করতে পারেন, প্রকাশনী থেকে সংগ্রহ করে দেওয়া হবে। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)