হালাল মার্কেটিং
বই কালেকশন

Buy হালাল মার্কেটিং Online in Bangladesh

লেখক: প্রলয় হাসান

4.00
(3 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: প্রলয় হাসান
  • Publisher: আদর্শ
  • Isbn: 9789849665908
  • Number Of Pages: 216
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2022
৳ 413৳ 48014% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

একজন ক্রেতার পণ্য কেনা ও ব্যবহার করার ক্ষেত্রে ধর্মের সরাসরি প্রভাব রয়েছে। কাজেই, ধর্মকে প্রাধান্য দিয়ে প্রোডাক্ট বা সার্ভিস ডিজাইন করলে এটি অপেক্ষাকৃত বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠে। সাধারণত মুসলমান ক্রেতা কিংবা বিক্রেতা পণ্য ক্রয়-বিক্রয়ের সময় ‘হালাল’ বিষয়টিকে প্রাধান্য দেন— উভয় পক্ষেরই চূড়ান্ত উদ্দেশ্য থাকে পরকালকে ঘিরে, যা অন্য কোনো মার্কেটিং দর্শনে নেই। আমাদের দেশে এথিক্যাল মার্কেটিং ও সাসটেইনিবিলিটির যে চর্চা, তা বর্হিবিশ্বের তুলনায় কম। এই বইয়ে লেখক বেশ কয়েকটি উদাহরণ এবং সংক্ষিপ্ত কিছু কেস স্টাডি তুলে ধরেছেন। সাথে এও বলেছেন— কেন ও কিভাবে শুধু পরিবেশ সচেতনতাই একটি প্রতিষ্ঠানকে এনে দিতে পারে মোটা অংকের মুনাফা। ব্যবসায়ে নৈতিকতা চর্চা এবং পরিবেশ-সচেতনতার সাথে ইসলামের সরাসরি সম্পর্ক থাকায় এই দুটি অধ্যায়কেও এই বইয়ে যুক্ত করা হয়েছে। হালাল মার্কেটিংয়ের সাথে এথিক্যাল এবং গ্রিন মার্কেটিংয়ের প্রেক্ষাপটে শরীয়তের যে সকল নির্দেশাবলী রয়েছে, তা মানা ব্যবসা এবং সুস্থ-স্বাভাবিক জীবন ধারন— উভয় স্বার্থেই জরুরি। হালাল মার্কেটিং, এথিক্যাল মার্কেটিং, সাসটেইনেবল মার্কেটিং, এবং গ্রিন মার্কেটিং- এ বিষয়াবলীর চমৎকার মেলবন্ধন ঘটেছে এই বইতে। বইটি দেশীয় উদ্যোক্তা, ব্যবসায়ী ও কোম্পানিগুলোকে যেমন হালাল, এথিক্যাল এবং ইকো-ফ্রেন্ডলি প্রোডাক্ট বিপণনে উৎসাহী করবে, তেমনি দেশের ভোক্তাদেরকেও সঠিকভাবে হালাল-হারাম যাচাই করে পণ্য কিনতে এবং নৈতিক ও পরিবেশের প্রতি দায়িত্ববান হতে প্রেরণা দিবে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.00
(3 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
S. M. Mukim Hasan
S. M. Mukim Hasan ভেরিফাইড
21 Sep 2022

Good

Sumaiya Ahmed Nusrat
Sumaiya Ahmed Nusrat ভেরিফাইড
15 Apr 2022

লেখকের গত বছর প্রকাশিত প্রথম বই 'নন-মার্কেটারদের জন্যে মার্কেটিং' যারা পড়েছেন তারা নিশ্চয়ই ইতোমধ্যে জানেন, ওই বইয়ে হালাল মার্কেটিং নিয়ে একটা চাপ্টার ছিলো যেই চাপ্টার টা পড়ে আমি অবাক হয়েছিলাম যে হালাল মার্কেটিং এর বিস্তার এত বেশি! অথচ আমরা কেবল হালাল সাবানের কন্সেন্ট জানতাম কিছুটা। অবশেষে এই হালাল মার্কেটিং এর গুরুত্ব উপলব্ধি করে লেখক একটি পূর্ণাঙ্গ বইই লিখলেন হালাল মার্কেটিং নিয়ে। সাথে ছিলো কিছু নৈতিক ও পরিবেশবান্ধব বিষয়েও কিছু কথা৷ লেখকের আগের বইটি অসাধারণ ছিলো। অসাধারণ বলতে বেশ সুখপাঠ্য ছিলো কারণ বেশ কিছু কেইস স্টাডির সমন্বয়ে লেখা ওই বইটি বেশ ইন্টারেস্টিং ছিলো। তাই এই বইতেও সেরকম এক্সপেকটেশন ছিলো যদিও লেখক এই বইয়ে সেরকম কোন আশা আমাদের দেননি। কিন্তু আগের টার সাথে তুলনা না করে ইন্ডিভিজুয়ালি বিবেচনা করলে বলতে হবে এই বইটি বেশ তথ্যবহুল এবং রিসার্চ বেইজড লেখা। আমাদের নিত্য দিনকার চলাফেরা, কর্মকান্ড সবকিছুতে কিভাবে হালাল ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, এর গুরুত্ব কতটুকু তা লেখক বর্ণনা করেছেন বইটিতে। এছাড়াও বিভিন্ন ছোট ছোট কেইস স্টাডির মাধ্যমে লেখক দেখিয়েছেন পুরো বিশ্ব কীভাবে এই হালাল মার্কেটিং এর কন্সেপ্ট ব্যবহার করে সফলতার মুখ দেখছে এবং হালাল কন্সেপ্ট টিকে গুরুত্বের সাথে নিলে কি পরিণতি থেকে বাচতে পারতো বিভিন্ন কোম্পানিগুলো সেগুলোও লেখক বেশ ভালোভাবে বর্ণনা করেছেন বইটিতে। আমাদের চারপাশের পরিবেশ আস্তে আস্তে এমন অবস্থায় দাড়াচ্ছে কদিন পর দেখা যাবে বসবাসের অযোগ্য হয়ে যাবে এ শহর। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে পরিবেশবান্ধব অর্থাৎ গ্রীন মার্কেটিং এর বিকল্প নেই। সেখানে উদাহরণস্বরুপ 'বন-কাগজের গল্প' টি তিনি তুলে ধরেছেন সেটিও খুব ভালো লেগেছ। তাছাড়া ব্যবসায়ের কেউ যদি নৈতিকতা বজায় রাখে সেটা কীভাবে তার ব্যবসায়ের জন্যে আরো বেশি মুনাফা অর্জনে সহায়তা করবে সে ব্যাপারেও লেখক বইটিতে বিস্তর আলোচনা করেছেন। সর্বোপরি, আগের বইয়ের সাথে তুলনা করলে বলতে হয় ওইটার মতো এই বইটি খুব বেশি ইন্টারেস্টিং তা বলবো না। কারণ বেশিরভাগ তত্ত্বীয় আলাপে ভরপুর তবে মাঝখানে ব্যবসায়ের ছোট ছোট নানান ঘটনাবলী গুলোর উল্লেখ বইটা পড়ার সময় আগ্রহ বাড়িয়ে দেয়৷ তবে একটা কথা না বললেই নয়, চাকরিজীবীদের চেয়ে ব্যবসায়ী কিংবা কোন উদ্যোক্তা যদি এই বইটি পড়ে এবং সে অনুযায়ী প্রয়োগ করতে পারে তাহলে তাদের ব্যবসায়ে বেশ লাভবান হতে সহায়তা করবে বলে আমার মনে হয়!

Review Upload 1
Review Upload 2
S.M. Shariful Haque
S.M. Shariful Haque ভেরিফাইড
31 Mar 2022

One of the few books in the Bangladeshi context, which has covered an emerging area like Islamic Marketing. Relevant examples have made this book an interesting book to read.

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)