

Buy গোস্ট রাইটার Online in Bangladesh
লেখক: আলভী আহমেদ
- Author: আলভী আহমেদ
- Publisher: বাতিঘর
- Isbn: 9789849848936
- Number Of Pages: 240
- Language: বাংলা
- Edition: 1st Published, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
মাইন একটা উপন্যাস রিরাইট করার দায়িত্ব পায়। গোস্টরাইটিং প্রজেক্ট। সে বুঝতে পারেনি উপন্যাসটা একবার লিখতে শুরু করলে তার চেনা জগৎটা বদলে যাবে। বাস্তব জগৎ থেকে সে ঢুকে পড়বে কল্পনার রাজ্যে। কল্পনার একেকটা লেয়ার সে পার হতে থাকে, আর এই পৃথিবীতে তার পরিচিত মানুষগুলো বিপদে পড়তে শুরু করে। বাস্তব আর কল্পনার মধ্যে এক গোলকধাঁধা আছে। মাইন কি পারবে সেই গোলকধাঁধা থেকে বের হতে?
রিভিউ ও রেটিং (Review & Rating)

চমৎকার ভালো লাগলো বইটা পড়ে। ধন্যবাদ আলভী আহমেদ।
বইঃ গোস্টরাইটার লেখকঃ আলভি আহমেদ প্রকাশনীঃ বাতিঘর (চট্টগ্রাম) সোজা বাংলায় বলতে গেলে গোস্টরাইটার মানে হল ভূতুরে লেখক, তবে গল্পটা এমন না, এখানে প্রধান চরিত্র হলো মাইন৷ যে সোজাসাপটা কথা বলতে পছন্দ করে, কিছু ক্ষেত্রে ত্যাড়ামিও কম করে না, আবার নিজেকে বোকা ভাবে৷ আগে চাকরি করত ঢাকা বার্তায়, সেখান থেকে কোন এক কারনে চাকরিটা চলে যায়৷ তবে মাইন খুব ভালো লেখালেখি করে, বাজারে ২ একটা বইও বের হয়েছে৷ গল্পটা এবার মোর নেয় ৯০° সাইডে, হুট করে সকাল বেলা দেখে ব্যাংক আ্যাকাউন্টে ৫০,০০০ ৳ ডুকলো৷ অবাক হবারই কথা, তারপরই আসে কাশফির ফোন, ফোন দিয়ে জানায় তার একজন ক্লায়েন্ট এ টাকা পাঠিয়েছে,কেন পাঠিয়েছে তা জানার জন্য বা বিস্তারিত আলাপ করার জন্য একটা বারের নাম বলে, সেখানে যেতে বলে, মাইন রাজি হয়৷ তাকে বলা হয় একটা উপন্যাসের রিরাইট করার জন্য, বিনিময় হিসাবে প্রতি এক শব্দে ৫ টাকা৷ আসল রাইটার মিঃ আবরার৷ ওনার মেয়ের নাম আরিয়া৷ আরিয়া কে দিয়ে এবার অন্যরকম গল্পের সূচনা হয়৷ আরিয়া আবিষ্কার করে মাইনের ছায়া নেই,ছায়া ছোট হচ্ছে যা কিনা আবরারে দেয়া রিরাইট করা গল্পের সাথে মিলে যায়৷ গল্প এবং বাস্তব মিলে মাইনের জীবন এক অন্য রকম হয়ে যায়৷ এসব থেকে উদ্ধার করতে সামিরা হাত ধরে মাইনের৷ ওহ সামিরার কথা তো বলিইনি আপনাদের, ওর গল্প পড়ে জেনে নিবেন৷ তবে অনেকদিন পর আমি ধ্যান- মন দিয়ে একটা বই পড়লাম৷ লেখনি অসাধারণ৷ আর প্রোডাকশন কি বলব৷ বাতিঘরের প্রোডাকশন নিয়ে কোন কথা হবে না৷ রেটিং - ৪.৫/৫
৩.৫/৫ দিলাম। আলভী আহমেদের লেখার মাঝে কেমন জানি মাধুর্য আছে।চুম্বকের মত টানে তার লেখা।একবার শুরু করলে শেষ না করে উঠা যায় না।বর্তমান সময়ের লেখকদের মধ্যে তিনি অন্যতম।ধারালো তার লেখনি।শব্দের খেলা যেমন তিনি খেলতে জানেন,তেমনি কাহিনির গভীরতাও অনেক।বই শেষ করেও আপনাকে ভাবতে বাধ্য করবে।ঘোর কাটতে সময় লাগবে। গুড রিড।
প্রশ্ন ও উত্তর (Q/A)
Is there ebook verison available?
Dear Customer, Sorry, the ebook version is not out yet. Thanks for your question.
Is there ebook verison available?
Dear Customer, Sorry, the ebook version is not out yet. Thanks for your question.






















